অবরোধ অব্যাহত রাখার আহ্বান খালেদার
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া এ আহবান জানান।অপরদিকে কাঙ্ক্ষিত ও যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত সাময়িক কষ্ট স্বীকার করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে স্থায়ী কমিটি। সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, অবৈধ আওয়ামী সরকারের সীমাহীন নির্যাতন সত্ত্বেও সারাদেশে অবরোধ আন্দোলন সফল করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের অভিনন্দন জানানো হচ্ছে।
এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় পুলিশ এবং সরকারের নিজস্ব গুন্ডাবাহিনী ২০ দলীয় জোটের ২জন কর্মীকে হত্যা করেছে। প্রায় আড়াই হাজার নেতাকর্মী আহত হয়েছে। অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১২ জানুয়ারি সোহরাওয়া...







