মীরসরাইয়ে দুই পৌরসভারই প্রধান সড়কের বেহাল দশা
তিলক বড়ুয়াঃ মীরসরাই উপজেলার মীরসরাই ও বারইয়ারহাট পৌরসভাস' দুটি প্রধান সড়কে সৃষ্ট খানাখন্দের কারণে সড়ক দুটো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবৎ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও আজোতক এর কোনো সুরাহা হয়নি। আর এতে করে বেড়েছে সাধারণ যাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজ শিক্ষার্থীদের দুর্ভোগ।
মীরসরাই পৌরসদর সড়ক ও কলেজ রোড দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব ও ভারী বর্ষণে সৃষ্ট এসব গর্তগুলো যানবাহনে চলাচলকারী যাত্রীদের জন্য চরম আতঙ্কে রূপ নিয়েছে। চলাচলের সময় খাদগুলো সামনে আসলে যাত্রীদের মনে ভর করে চাপা আতঙ্ক কখন যানবাহন উল্টে গিয়ে পড়তে হয় নালায়। এই সড়ক দিয়ে চলাচলকারী স'ানীয় একটি বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীর অভিভাবক কিশোর চন্দ্র রায় বলেন, “প্রতিদিন মেয়েকে নিয়ে বিদ্যালয়ে যেতে ও ফিরতে এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। এমন দুর্দশাগ্রস' সড়ক দিয়ে গাড়ী নিয়ে চলাচল করব সে উপায়ও নেই। উপজেলা ও পৌরসভার সম্মুখ...
