ফিফার স্বপ্নের একাদশে চার ব্রাজিলিয়ান!
বিশ্বকাপ শেষ। পেরিয়েছে পাঁচদিন। চ্যাম্পিয়ন জার্মানি এখনো ভাসছে উৎসবের আনন্দে। রানার্সআপ আর্জেন্টিনায়ও রয়েছে উৎসব উৎসব ভাব। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখনো শোকস্তব্ধ। বিশ্বকাপের পর ফিফা গতকাল যে র্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতেও স্থানের পরিবর্তন হয়েছে ব্যাপক। এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে জার্মানি। চার ধাপ নেমে গেছে ব্রাজিল। এমন পরিস্থিতি যখন, তখন ফুটবলের শাসক গোষ্ঠী ফিফা ঘোষণা করেছে তাদের স্বপ্নের একাদশ। তাতে বিস্মিত করে জায়গা পেয়েছেন চার ব্রাজিলিয়ান। চারজন রয়েছেন চ্যাম্পিয়ন জার্মানির। দুজন আর্জেন্টিনার এবং একজন কলম্বিয়ার। দলের অধিনায়ক নির্বাচিত করা না হলেও কোচ বানানো হয়েছে জার্মানির জোয়াকিম লো-কে। সমর্থকদের ভোটে দলের ফরমেশন সাজানো হয়েছে ৪-৩-৩।
ব্রাজিল মিলিয়ে এবারের বিশ্বকাপে গোল খেয়েছে ১৪টি। যার ১০টি শেষ দুই ম্যাচে। সেমিফাইনালে জার্মানির কাছে ৭ এবং স্থান নির্ধারণী ম্যাচে ...







