পিকে’ নিয়ে মুখ খুললেন আমির
ভালোই বিপাকে পড়েছেন আমির খান। নিজের নতুন ছবি 'পিকে'র প্রথম পোস্টার প্রকাশের পর নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। মামলার হাত থেকেও রেহাই পাননি। নারীদের বিক্ষোভের মুখে মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহ থেকে পোস্টারটি সরাতে বাধ্য হন সংশ্লিষ্টরা। সবই মুখ বুজে সহ্য করছিলেন তিনি। আর পারলেন না। অবশেষে নিজের নগ্নতা নিয়ে মুখ খুললেন আমির।
সাংবাদিকদের আমির জানান, এই পোস্টার শুধুই প্রচারের জন্য তৈরি হয়নি। এটাকে প্রয়োজনীয় শিল্প হিসেবে বিশ্লেষণ করেছেন তিনি। এর মাধ্যমেই ছবিটির মূল গল্প বলা হয়েছে বলে মন্তব্য তার।রাজকুমার হিরানি পরিচালিত 'পিকে'র পোস্টারে দেখা যায়, আমির একটি রেললাইনের ওপর দাঁড়িয়ে আছেন নগ্ন অবস্থায়। তার লজ্জা ঢাকা পুরনো দিনের রেডিও দিয়ে। পোস্টারটির ভাবনা প্রশংসিত যেমন হয়েছে, তেমনি উঠেছে সমালোচনার ঝড়ও।আমিরের বক্তব্য, ছবিটি মুক্তি পেলে পোস্টারে তার নগ্ন উপস্থিতির কারণ সবাই বুঝতে পারবে। তিনি ...







