Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

আলালসহ ৬ জন তিন দিনের রিমান্ডে

আলালসহ ৬ জন তিন দিনের রিমান্ডে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয় জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশে আবেদনের প্রেক্ষিতেরোববার ঢাকা মহানগর মূখ্য হাকিম আসাদুজ্জামান নূরের আদালেত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালেত হাজির করে ১০ করে রিমান্ডে নেয়ার আবেদন করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শ (এসআই) নয়ন মিয়া। রোববার আটক ৬৩ নেতাকর্মীকে আদালতে হাজির করা হলেও মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে ছয়জনকে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। উল্লেখ্য, শনিবার সকালে লালমাটিয়ার বি ব্লকের মোয়াজ্জেম হোসেন আলালের বাসার নিচতলা থেকে যুবদলের ৬৩ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।...
খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি ৬ নভেম্বর

খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি ৬ নভেম্বর

বিশেষখবর
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। জিয়া অরফেনাজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন তার আইনজীবী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ৭ জুলাই সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার পক্ষে দুটি আবেদন করা হয়।আপিলে হাইকোর্টের আদেশ ও নিম্ন আদালতের দেয়া আদেশ ও খালেদা জিয়ার বিরুদ্ধে গঠন করা অভিযোগ বাতিলের আবেদন করা হয়েছে।এর আগে গত ২৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ বাতিল চেয়ে কর...
এবোলা তহবিলে ১০০ মিলিয়ন অনুদান পল অ্যালেন

এবোলা তহবিলে ১০০ মিলিয়ন অনুদান পল অ্যালেন

আন্তর্জাতিক, বিশেষখবর
এবোলার বিরুদ্ধে লড়াইয়ে এবার ময়দানে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা পল অ্যালেন। এই মারণ ভাইরাসের সংক্রমণ রোধে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তিনি। জাতিসংঘের এবোলা তহবিলে ১০ কোটি মার্কিন ডলার দান করেছেন অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। এক মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অ্যালেন।এর কারণ হিসাবে পল অ্যালেন জানিয়েছেন, পশ্চিম আফ্রিকায় এবোলা মহামারির আকার ধারণ করায় তিনি উদ্বিগ্ন। তাই ‘অন্তরাত্মার ডাকে’ এই আর্থিক অনুদানের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিল গেটসের এই সহযোগী।...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৩ ছাত্রলীগকর্মী বাহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৩ ছাত্রলীগকর্মী বাহিষ্কার

বিশেষখবর
  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনায় ২৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, পাঁচজনকে আজীবন, সাতজনকে দুইবছর, তিনজনকে এক বছর, পাঁচজনকে ছয় মাস এবং তিনজনকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।...
আলালসহ ৬৩ নেতা-কর্মী গ্রেপ্তার

আলালসহ ৬৩ নেতা-কর্মী গ্রেপ্তার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
লালমাটিয়ায় নিজ বাসায় বৈঠক করার সময় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, হরতালের আগে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। পুলিশ ৬৩ নেতা-কর্মী আটকের কথা বললেও বিএনপি দাবি করেছে আটক নেতা-কর্মীর সংখ্যা ৮০। এ ঘটনার প্রতিবাদে কাল সোমবার সারা দেশের বিভাগ, জেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে যুবদল। যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ কালের কণ্ঠকে জানান, সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ ব্যাপারে আলোচনার জন্য কেন্দ্র ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা সভাপতি আলালের বাসায় যান। সকাল ১০টার দিকে বাসার নিচের পার্কিং এলাকায় আলাল আসার সঙ্গে সঙ্গে পুলিশ ও ডিবি তাঁদের আটক করে। আলাল ছাড়াও সেখানে ৮০ জনের মতো নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানান তিনি। যুবদলের নির্বাহী কমিটির সদস্য ইশতিয়াক আহমেদ বিবেক কালের কণ্ঠকে জানান, বা...
বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গোষ্ঠী আইএস

বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গোষ্ঠী আইএস

আন্তর্জাতিক, বিশেষখবর
ইসলামিক স্টেট (আইএস) বিশ্বের সবচেয়ে সম্পদশালী সন্ত্রাসী গোষ্ঠী। আর তাদের আয়ের প্রধান উৎস কালোবাজারে তেল বিক্রি, মুক্তিপণ এবং চাঁদাবাজি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ডেভিড কোহেন বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি জানান, প্রতিদিন শুধু অপরিশোধিত তেল বিক্রি করেই গোষ্ঠীটি ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করছে। এনডিটিভি বলছে, চলতি বছরের শুরুতে ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি তেলক্ষেত্র দখল করে নেয়। ওই তেল কালোবাজারে বিক্রি করছে আইএস। কোহেন বলেন, অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর চাইতে আইএস অত্যন্ত দ্রুতগতিতে সম্পদ সংগ্রহ করছে। আর এ কারণে তাদের কাছে অর্থ সরবরাহ বন্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোহেন আরও বলেন, 'আমাদের এমন কোনো গোপন অস্ত্র নেই যা দিয়ে রাতারাতি আইএসআইএল (আইএস)-এর ভাণ্ডার শূন্য করে ফেলব। এর জন্য একটি দীর্ঘমেয়াদি...
খালেদার পায়ের তলার মাটি সরে যাচ্ছে: প্রধানমন্ত্রী

খালেদার পায়ের তলার মাটি সরে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী জনসভা করে সরকার উৎখাতের হুমকি দিচ্ছে। কিন্তু সরকার উৎখাতের ডাক দিলেও নিজের পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সেটা টের পাচ্ছেন না। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ ভালো থাকুক উনি তা চান না। কেউ দেশের মানুষের ক্ষতি করলে তার সমুচিত জবাব দেয়া হবে।...
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত গোলাম আযম মারা গেছেন

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত গোলাম আযম মারা গেছেন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (কার্ডিয়াক আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোলাম আযমের মৃত্যুর খবর কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আবুল কালাম।এর মধ্যে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া সাংবাদিকদের সামনে এসে জামায়াত নেতার মৃত্যুর ঘোষণা দেন।গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম একটি অনলাইন পোর্টালকে বলেন, গোলাম আযমের ছেলে আবদুল্লাহ আমান আযমী তাঁকে জানিয়েছেন যে, তাঁর বাবা আর বেঁচে নেই।একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডা...