Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

ঢাকা আসছেন নিশা দেশাই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আগামী ২৭শে নভেম্বর কাঠমান্ডুর সার্ক শীর্ষ সম্মেলন শেষ করে ওয়াশিংটন ফেরার পথে বাংলাদেশে দু’দিন কাটাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক মাহফুজুর রহমান ওই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগমন ও প্রস্থানের দিন-ক্ষণ যুক্তরাষ্ট্র ঠিক করবে জানিয়ে তিনি বলেন, এখনও এটি চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয়ের অপর এক সূত্রের দাবি, মার্কিন স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ ও মধ্য এশিয়া দেখভালের দায়িত্বে থাকা নিশা দেশাই বিসওয়াল সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে এ অঞ্চলে আসবেন- এটি অনেক আগেই জেনেছে ঢাকা। গত মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সংলাপ করতে বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে ওয়াশিংটনে যান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। সংলাপে তার বিপরীতে স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান মার্ক...
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন। গতকাল রাতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষে দুজন মানবাধিকার বিশেষজ্ঞ জেনেভা থেকে বিবৃতি পাঠান। তারা হলেন, জাতিসংঘের এক্সিকিউশন-বিষয়ক স্পেশাল রিপোটিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল রিপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষজ্ঞরা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।...
বিতর্কিত নির্বাচন জাতির জন্য অমঙ্গল

বিতর্কিত নির্বাচন জাতির জন্য অমঙ্গল

জাতীয়, বিশেষখবর
বিতর্কিত নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও অন্যতম সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, গণতন্ত্রকে যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, গণতন্ত্রকে নিয়ে মানুষের ভুল বোঝার কোন অবকাশ নেই। তাই গণতন্ত্র রক্ষায় দলবাজি ছেড়ে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা  সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, জাতি হিসেবে মৌলিক কিছু বিষয় আমাদের রয়েছে। সেসব বিষয়ে আমরা সবাই একমত। কিন্তু দলীয় স্বার্থে অনেক সময় অনেকে ভিন্ন কথা বলছে। কিন্তু আমি বলবো- দলের ব্যানারে অবশ্যই আপনারা কথা বলবেন। কিন্তু দেশ ও জাতির মৌলিক স্বার্থে অবশ্যই ঐকমত্য থাকতে হবে। সংবিধানেও সেই ব্যবস্থা রয়েছে। এজন্য আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ...
সব মৃত্যুদণ্ড স্থগিত করুন : ইইউর ফের আহ্বান

সব মৃত্যুদণ্ড স্থগিত করুন : ইইউর ফের আহ্বান

জাতীয়, বিশেষখবর
সব মৃত্যুদণ্ডাদেশ কার্যকর স্থগিত রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপের ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে মৃত্যুদণ্ড ব্যবস্থা বিলোপেরও আহ্বান জানিয়েছে ওই জোট। গত বুধবার ব্রাসেলসে ইইউ'র পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। আজ বৃহস্পতিবার ঢাকায় ইইউ প্রতিনিধির কার্যালয় ওই বিবৃতির কথা জানায়। এর আগে গত ২৯ অক্টোবর যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের পর ঢাকায় ইইউ'র কার্যালয় মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিল। এ নিয়ে সরকারসহ বিভিন্ন মহলে সমালোচনার বিষয়ে গত বুধবার ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়ের মাইউডো তাঁর প্রথম সংবাদ সম্মেলনে বলেন, ইইউ যুদ্ধাপরাধীদের পক্ষে নয়। তবে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো স্থানে যেকোনো কারণে যে কারোরই মৃত্যুদণ্ডাদেশেরই বিরোধিতা করে ইইউ। এদিকে গত বুধবার ব্রাসেলসে ইইউ'র পররাষ্ট্রবিষয়ক মুখ...
জন্মদিনে প্রিয় মানুষদের ভালবাসায় সিক্ত হলেন আলী যাকের

জন্মদিনে প্রিয় মানুষদের ভালবাসায় সিক্ত হলেন আলী যাকের

বিনোদন, বিশেষখবর
একে একে দেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত সব মুখ এসে জড়ো হয়েছে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। সন্ধ্যার আগ থেকেই এমনটা লক্ষ্য করা যাচিছল। আর সন্ধ্যা হতেই চিত্রশালার মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। চিত্রশালার লবিতে একটি ফ্রেমে দেশের এক গুণী মানুষের বেশ কিছু ছবি আর কাঁচা ফুল বাঁধা। সেখানে তাকে উদ্দেশ্য করে লেখা আছে ‘আলোর পথযাত্রী, সপ্ততিতম জন্মদিন’। এ চিত্র ৬ই নভেম্বরের। আর যাকে ঘিরে এসব আয়োজন তিনি দেশীয় অভিনয় অঙ্গনের বিশিষ্টজন অভিনেতা ও নির্দেশক আলী যাকের। ওইদিন ছিল এ খ্যাতিমানের জন্মদিন। ৬৯ পেরিয়ে সেদিন তিনি পা রেখেছেন ৭০-এ। এ দিনটিতে জাতীয় চিত্রশালায় আয়েজিত অনুষ্ঠানেই  ফুলে ফুলে  প্রিয় মানুষদের ভালবাসায় সিক্ত হলেন আলী যাকের। নিজের জন্মদিনে একসঙ্গে এত প্রিয় মানুষের ভালবাসা খুব কম মানুষই পান। আলী যাকেরের জন্মদিনটাকে একটু অন্যভাবে পালন করার জন্যই আয়োজন করা হয়েছিল এ বিশেষ অনুষ্ঠানের...
পাকিস্তানের হাইকমিশনারকে তলব

পাকিস্তানের হাইকমিশনারকে তলব

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেয়ার কড়া সমালোচনা করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান তাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান বলে সূত্র নিশ্চিত করেছে। মিজানুর রহমান সরকারের অবস্থান তুলে ধরে তাকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানো উচিত নয়। আন্তর্জাতিক মান বজায় রেখে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার সংঘটিত হচ্ছে। বাংলাদেশ আশা করে, আগামী দিনে পাকিস্তান এ ধরনের আচরণের পুনরাবৃত্তি করবে না। এ মর্মে একটি চিঠি আহমেদ হুসেইন জায়োর কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।...
পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে ফাঁসি কার্যকর বেআইনি

পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে ফাঁসি কার্যকর বেআইনি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, 'সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং রিভিউ নিষ্পত্তি হওয়ার আগে জামায়াত নেতা কামারুজ্জামানের দণ্ড কার্যকর করা হলে তা হবে বেআইনি।' তিনি বলেন, 'রিভিউ করতে পূর্ণাঙ্গ রায়ের কপি চেয়ে আবেদন করা হয়েছে। পূর্ণাঙ্গ রায় পেলে আমরা রিভিউ দাখিল করবো।' এর আগে রায় কার্যকর করা আইনসম্মত হবে না বলেও মন্তব্য করেন তিনি। আজ দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান  মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব এসব কথা বলেন। মাহবুব বলেন, 'যেহেতু আপিলে বিভক্তি রায় এসেছে সেজন্য রিভিউ করা আরো বেশি জরুরি।' রিভিউ করা হলে এ মামলায় কামারুজ্জামান খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেন প্রবীণ এই আইনজীবী নেতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট সাইফুর রহম...
ফখরুল-মওদুদসহ ৬৭ নেতাকর্মীর দুই মামলার শুনানি ৮ ডিসেম্বর

ফখরুল-মওদুদসহ ৬৭ নেতাকর্মীর দুই মামলার শুনানি ৮ ডিসেম্বর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৬৭ নেতাকর্মীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানা ও শাহবাগ থানায় দায়ের হওয়া দু’টি মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি ৮ডিসেম্বর। রবিবার মামলা দু’টির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার উক্ত মামলার আসামি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব অন্য মামলায় কারাগারে আটক আছেন। তাকে কারাকর্তৃপক্ষ আদালতের হাজির না করায় এবং জামিন থাকা আসামিরা হরতালজনিত কারণে আদালতে হাজির হতে পারেনি বিধায় অন্য আসামিদের জন্য চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়া দু’টি মামলারই সময়ের আবেদন মঞ্জুর করে আগামি ৮ ডিসেন্বর চার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন। গত বছরের ৩ মার্চ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন ও শাহবা...