Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

খালেদার সঙ্গে বৈঠককারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী

খালেদার সঙ্গে বৈঠককারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনপ্রশাসন নীতিমালা ভঙ্গ করে সরকারের যেসব কর্মকর্তা গুলশানে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও এ ধরনের গোপন বৈঠকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী কেনইবা মধ্যরাতে চুপ্পি চুপ্পি এ ধরনের বৈঠকের নামে অভিসার করেন, জাতি জানতে চায়। তিনি বলেন, বিএনপি নেত্রীর এই যে গভীর রাতে চুপকে চুপকে দেখা করা... এটা কেন। একটা সিনেমা আছে না... চুপকে চুপকে। তিনি বলেন, মানুষের মনে যখন শান্তি থাকে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার তাতে 'অশান্তি' হয়। বিএনপি নেত্রীকে বলব, তিনি যেন এই রাতের অভিসারটা বাদ দেন, যা করার দিনের আলোতে করেন, তা সবার জন্যই ভালো হয়। প্রধানমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে, এত রাতে বৈঠক কেন। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সার্ক সম্মেলন ও মালয়েশিয়ায় তিনদিনের গুরুত্বপূর্ণ সফরে...
জাতিসংঘ সদর দপ্তরে লাউঞ্জ পেল বাংলাদেশ মিশন

জাতিসংঘ সদর দপ্তরে লাউঞ্জ পেল বাংলাদেশ মিশন

বিশেষখবর
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ লাউঞ্জ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ মিশন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করা হবে এই লাউঞ্জের। জাতিসংঘের মহাসচিবের পক্ষে উপমহাসচিব জ্যান এলিয়াসন ও প্রতিনিধি দেশগুলোর সদস্য বাংলাদেশ লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, সদরদপ্তরের মূল ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ লাউঞ্জে থাকবে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের ধারক নানা ছবি, সাজ-সরঞ্জাম। মাতৃভাষার জন্যে অকাতরে প্রাণ বিসর্জনসহ একাত্তরে মুক্তিযুদ্ধের ঐতিহ্যের স্পষ্ট প্রকাশ ঘটবে এই লাউঞ্জে। তিনি বলেন, লাউঞ্জের আয়তন খুব বেশি না হলেও জাতিসংঘে সদস্যপদ লাভের ৪০ বছর পর নিজেদের পৃথক একটি জায়গা পাওয়ার আনন্দই অন্যরকম। বাংলাদেশ লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি জানাতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মে...
বিদেশে খেলতে পারবেন সাকিব

বিদেশে খেলতে পারবেন সাকিব

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  বিদেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলতে পারবেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন। এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ৭ই জুলাই সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। একইসঙ্গে আগামী বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোন টুর্নামেন্টে খেলার জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দেয়া হয়। পরে তার শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ১৫ই সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। সর্বশেষ বিদেশী লীগে খেলার ওপরও নিষেধাজ্ঞা তুলে নেয়া হল।...
শাবি ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেয়া উচিত: অর্থমন্ত্রী

শাবি ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেয়া উচিত: অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ে কোন সেশনজট ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলগুলো ঢোকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। তাই রাজনৈতিক দলগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে বের করার চিন্তা করতে হবে।বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের বন্দুকযুদ্ধে এক ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে দুর্নীতি কমে। তাই আমাদের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হওয়া দরকার। আমরা ৫ বছর আগে সরকারি অ...
ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা : পেন্টাগন

ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা : পেন্টাগন

আন্তর্জাতিক, বিশেষখবর
ইরাকের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ্যবস্তুতে সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি মঙ্গলবার বলেন, ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে গত কয়েক দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইরান। তবে ইরানের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সমন্বয় নেই। যুক্তরাষ্ট্র গত আগস্টে ইরাকে আইএস-এর বিরুদ্ধে প্রথম বিমান অভিযান চালায়। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে সিরিয়াতেও আইএস-বিরোধী অভিযান শুরু হয়। এই অভিযানে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো অংশ নেয়। সিরিয়ায় বিমান হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, বাহরাইন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স ও নেদারল্যান্ড অংশ নিচ্ছে। ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিমান হামলায় সহযোগিতা করা নিয়ে আলোচনার কথা নাকচ করে দিয়েছেন।এদিকে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদ...
টিআইবির রিপোর্ট অনুমান নির্ভর : অর্থমন্ত্রী

টিআইবির রিপোর্ট অনুমান নির্ভর : অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  টিআইবির রিপোর্টকে অনুমান নির্ভর রিপোর্ট বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, টিআইবি যা বলছে সেটি সঠিক নয়। সরকার কাজে স্বচ্ছতা আনতে অনেক বেশি কাজ করছে। আজ বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে সদর উপজেলা শাহী ঈদগাহ মাঠে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এক দশকের ভেতরে দেশ হবে দারিদ্রমুক্ত। শুধু তাই নয়, বিভিন্ন কারণে এক দশকের মধ্যে উন্নত দেশের মর্যাদা পাবে বাংলাদেশ। সিলেটের দক্ষিণ সুরমায় আমেরিকা এবং বাংলাদেশের ব্যবসায়ীরা ৭০০ একর জায়গা নিয়েছেন আইটি সিটি করার জন্য। সিলেটেই হবে বৃহৎ এই আইটি সিটি। অর্থমন্ত্রী আরো বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। এখন পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশও ব্যবসাসহ নানা ধরনের কাজে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেশে চলতি দশকেই দারিদ্র সীমা প্রায় ১৪ দশমিকের নিচে চলে আসবে। ...
দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবনতি

দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবনতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৪তম। গত বছর এ অবস্থান ছিল ১৬তম। এ বছর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সূচকের ০-১০০ স্কেলে ২৫ স্কোর পেয়ে ১৭৫টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুসারে ১৪৫ তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।২০১৩ সালে সূচকে অন্তর্ভুক্ত ১৭৭টি দেশের মধ্যে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশ ষোড়শ অবস্থানে ছিল। আর উর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ছিল ১৩৬তম। ২০১৪ সালে বাংলাদেশ ২ পয়েন্ট কম পেয়েছে এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী ৯ ধাপ নিচে নেমেছে।এবার ২০তম প্রতিবেদক প্রকাশ করলো টিআই। বাংলাদেশের ক্ষেত্রে সাতটি সূচকের জরিপ থেকে সূচক তৈরি করা হয়েছে।আজ সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘বিশ্ব দুর্নীতির ধারণা সূচক ২০১৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশকালে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন সংগঠনটির বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ...
সরকার সাঈদীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : জামায়াত

সরকার সাঈদীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : জামায়াত

বিশেষখবর
  জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে উপযুক্ত চিকিৎসা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করে সরকার প্রকারান্তরে  মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। আজ মঙ্গরবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বলেন,  বাংলাদেশ ও মুসলিম বিশ্বের নন্দিত বরেণ্য আলেমে দ্বীন আল্লামা সাঈদীর প্রতি সরকারের এ ধরনের আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন। মকবুল আহমাদ বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার শরীরের এ নাজুক অবস্থার খবরে বাংলাদেশের জনগণ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরাসহ মুসলিম বিশ্বের সকলেই উদ্বিগ্ন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিস ও হৃদরোগে ভুগছেন। তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমান সরকারের এই আচরণে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। তারা ...