Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

৫ দিনের রিমান্ডে ফালু

৫ দিনের রিমান্ডে ফালু

বিশেষখবর
  খিলগাঁও থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে আজ সোমবার রিমান্ড আবেদনের শুনানি হয়েছে।এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ফালুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।খিলগাঁও থানায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় ফালুকে গ্রেফতার দেখানো হয়েছে।...
অবিরাম হরতাল-অবরোধের হুমকি বিএনপির

অবিরাম হরতাল-অবরোধের হুমকি বিএনপির

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন, ক্যাবল নেটওয়ার্ক পূনঃস্থাপন করা হয়নি। অবিলম্বে এ সমস্ত সংযোগ পূনঃস্থাপন না করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবিরাম হরতাল ও অবরোধ অব্যাহত রাখা হবে।রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ একথা বলেন।খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন ও ক্যাবল নেটওয়ার্কের পুন:সংযোগ না দেয়ায় অবিরাম হরতাল-অবরোধের হুমকি দিলো বিএনপি।অবরোধের পাশপাশি বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা ৭২ ঘন্টার হরতাল সফল করার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবৈধ সরকারের পদত্যাগ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অবিরাম সংগ্রাম অব্যাহত থাকবে।  বিবৃতিতে তিনি বলেন, দেশ এখন গণতন্ত্রের পরিবর্তে প্রধানমন্ত্রীর ‘মনোতন্ত্র এবং ইচ্ছাতন্ত্রে’ প্রবেশ করেছে।‘ইচ্ছামত গুলি করে আন্দোলনকারীদের হত্যার ল...
সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারনের আল্টিমেটাম

সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারনের আল্টিমেটাম

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
    আগামী মঙ্গলবারের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারণ না করলে বুধবার থেকে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে হাটহাজারী ওলামা পরিষদ।রোববার পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যায় এক বিবৃতিতে পরিষদের নেতারা বলেন, ইসলামের ফরজ বিধান পর্দা-বোরকা নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর কটূক্তিমূলক বক্তব্য ধর্মপ্রিয় কোন মুসলমান বরদাস্ত করতে পারে না।বিবৃতিতে বলা হয়, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। মুসলিম নারীদেরকে নিয়ে উপহাস করেছে। তার বক্তব্য পবিত্র কোরআনের আইনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। নেতৃবৃন্দ বলেন আমরা বার বার বলেছি বর্তমান সরকারে কিছু নাস্তিক মন্ত্রী রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে, মাদরাসা-মক্তব, আলেম-ওলামাদের বিরুদ্ধে না বললে রাত্রে ঘুম হয় না। এরা দেশের ও মুসলিম উম্মাহর দুশমন, দেশের সার্বভৌমত্বের দুশমন। এদের চিহ্নিত করতে না পারলে সরকার কে এর খেসারত দিতে হবে।...
ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত

ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত

আন্তর্জাতিক, বিশেষখবর
  ভারতের পররাষ্ট্র সচিবের পদ থেকে সুজাতা সিংকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর। বুধবার রাতে মোদি সরকার এ বিষয়টি নিশ্চিত করে বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।নিয়মানুযায়ী আর মাত্র আট মাস পরই অবসর গ্রহণ করতেন সুজাতা সিং। তাই এই সময় তাকে বরখাস্ত করার বিষয়টাকে অনেকেই অস্বাভাবিক বলে মনে করছেন।সুজাতা সিংয়ের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসন্তোষের কথা কয়েক মাস ধরে প্রকাশ্যেই চলে এসেছিল। পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের কথা উঠলেও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে রাখার পক্ষে অবস্থান জানিয়ে আসছিলেন বলে বলা হয়। অবশেষে ওবামার সফরের পর তাকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো।উল্লেখ্য, ২৮ বছর আগে ১৯৮৭ সালে রাজীব গান্ধী এপি ভেঙ্কটেশবরণকে অপসারণের পর প্রথম কোনো পররাষ্ট্র সচিব হিসেবে সুজাতা সিংক...
বঙ্গোপসাগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৪০

বঙ্গোপসাগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৪০

জাতীয়, বিশেষখবর
  অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন নানাভাবে ৪০ জনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার ১০টার দিকে চ্যানেলের দক্ষিণ খুদিয়ার টেক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে,  ট্রলারডুবির পর নানাভাবে ৪০ জন যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা চট্টগ্রামের মাঝের ঘাট এলাকা থেকে বুধবার রাতে রওনা হয়। বৃহস্পতিবার সকালের দিকে এসে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  দুই ম্যাচ নিষিদ্ধ হলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়নো রোনালদো। স্প্যানিশ লা-লিগায় গত শনিবার করদোভার বিপক্ষে ২-২ গোলে জেতে রিয়াল। আর ওই ম্যাচের ৮৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার এদিমার ফ্রাগা লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদো। ওই সময় আগের খেলোয়াড় ক্রেসপোর মুখে আঘাতও দেন তিনি। একই সময়ে দুই অপরাধ করায় ৩ এমন কি রেফারির রিপোর্টের ওপর ভিত্তি করে ১২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু ২ ম্যাচে নিষিদ্ধ হয়ে পার পেলেন তিনি। আজ স্প্যানিশ লা-লিগার ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে সামনের দুই খেলতে পরবেন না রোনালদো।...
সমঝোতার দাবিতে লাগাতার অবস্থানে কাদের সিদ্দিকী

সমঝোতার দাবিতে লাগাতার অবস্থানে কাদের সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অবরোধ ও হরতাল প্রত্যহার করে সংলাপ আয়োজনের দাবিতে রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বিকেল ৩টা থেকে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন তিনি। তার সঙ্গে রয়েছেন দলের অর্ধশতাধিক নেতাকর্মী। কাদের সিদ্দিকী জানান, একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির সংকটময় মূহুর্তে তিনি রাজপথে নেমেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে হরতাল ও অবরোধ প্রত্যাহার এবং প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা সংলাপের আয়োজন না করা পর্যন্ত তিনি এ কর্মসূচি পালন করবেন।...
৬ মাসের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি

৬ মাসের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ছয় মাসের মধ্যে বহুল আলোচিত একুশে আগষ্টের গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি হতে পারে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইনমন্ত্রী কমিটিকে জানিয়েছেন- মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে। আদালত নিয়মিত বসছে। মামলা নিষ্পত্তিতে ৬ মাস বা তার চেয়ে কম সময়ে লাগবে।বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই ঘটনার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হয় বলে অভিযোগ ওঠে। তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ৯ জুন ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর বিচার শুরু হয়ে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্তের আদেশ দেন দ্রুতবিচার আদালত। তদন্ত শেষে বিএনপির সিনিয়র ভ...