Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

সীমানা নির্ধারণের গেজেট পেলেই ডিসিসি নির্বাচন

সীমানা নির্ধারণের গেজেট পেলেই ডিসিসি নির্বাচন

জাতীয়, বিশেষখবর
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, সীমানা নির্ধারনের গেজেট পাবার পর ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যবস্থা নেয়া হবে।  তবে জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন হতে পারে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। ইসি সচিব বলেন, এ বছরের জুলাই মাসের ১৫ তারিখ বর্তমান মেয়রের মেয়াদ শেষ হবে। স্থানীয় সরকার আইনে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং রোজার মধ্যে নির্বাচন করা যাবে না বলে তিনি জানান।ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন কবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ডিসিসি নির্বাচন করার জন্য কমিশন প্রস্তুত রয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।...
সৌদি আরবে কর্মী যাওয়ার নিবন্ধন শুরু হয়নি

সৌদি আরবে কর্মী যাওয়ার নিবন্ধন শুরু হয়নি

জাতীয়, বিশেষখবর
সৌদি আরবে কর্মী যাওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়নি। দেশটি থেকে ডিমান্ড (চাহিদা) আসলে নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার ইফতেখার হায়দার ও বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহার উপস্থিত ছিলেন।প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সৌদি আরবে যাওয়ার সময়সীমা নেই। সৌদি আরবে যেসব গৃহকর্মী যাবে, তাদের আলাদা নিবন্ধন করতে হবে। তবে এখনও নিবন্ধন প্রক্রিয়া সরকার চালু করেনি। সাধারণ নিবন্ধন প্রক্রিয়াই চলছে। কখনও বলা হয়নি সৌদি আরবের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।  রেজিস্ট্রেশন শুরু না হলে সৌদি আররে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের তথ্য জানিয়ে পত্রিকায় জনশক্তি রফতানি...
নির্ধারিত দিনেই ঢাকা আসছেন মমতা

নির্ধারিত দিনেই ঢাকা আসছেন মমতা

জাতীয়, বিশেষখবর
  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ১৯শে ফেব্রুয়ারি ঢাকা যাচ্ছেন। তার ঢাকা সফর বাতিলের যে খবর প্রচারিত হয়েছে তা ঠিক নয় বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মমতাও সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, তিনি নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ সফরে যাচ্ছেন। তার সঙ্গে যাচ্ছেন সাংস্কৃতিক ও শিল্পজগতের একটি প্রতিনিধি দল। এছাড়াও মমতার সফরসঙ্গী হচ্ছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী  সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য অভিনেতা দেব ও অভিনেত্রী মুনমুন সেন। সাংস্কৃতিক জগতের যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা সফরে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন- পরিচালক গৌতম ঘোষ, গায়ক কবীর সুমন, কবি সুবোধ সরকার, গায়ক নচিকেতা, ইন্দ্রনীল সেন, অভিনেতা অরিন্দম শীল প্রমুখ। অভিনেতা প্রসেনজিতেরও মমতার সঙ্গী হওয়ার কথা রয়েছে। শিল্প ও বাণিজ্য জগৎ থেকে যারা মমতার সঙ্গে ঢাকা যাচ্ছেন তাদ...
খালেদার কার্যালয় ঘেরাও, নৌমন্ত্রীর মিছিলে বোমা

খালেদার কার্যালয় ঘেরাও, নৌমন্ত্রীর মিছিলে বোমা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয় ঘেরাওকালে শক্তিশালী হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কর্মসূচিতে আসা কর্মীরা গুলশান-২ এলাকার মার্কেটে ব্যাপক ভাঙচুর চালায়। বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করেছে পুলিশ। কর্মসূচি থেকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বলেছেন, হরতাল অবরোধ প্রত্যাহার না হলে কর্মসূচি অব্যাহত থাকবে। গতকাল সকাল ১০টা থেকেই খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের জন্য গুলশান-২ নম্বরের গুলশান সেন্ট্রাল পার্কে জড়ো হতে থাকেন আওয়ামীলীগপন্থি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। রাজধানী  ও আশপাশের জেলাগুলো থেকে বাস ও ট্রাকে করে কয়েক হাজার শ্রমিক আনা হয়। তারা বনানী এলাকায় সড়কের দুই পাশ...
ফায়ার সার্ভিসের সক্ষমতা জানতে চেয়েছেন আদালত

ফায়ার সার্ভিসের সক্ষমতা জানতে চেয়েছেন আদালত

বিশেষখবর
  পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় এ ধরনের উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সক্ষমতা জানতে চেয়েছেন হাই কোর্ট। একইসঙ্গে জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রবিবার এ রুল জারি করেন।চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের করা ওই রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।আব্দুল হালিম জানান, আদালতের আদেশে অরক্ষিত গর্ত, পাইপ, পয়ঃনিষ্কাশন পাইপ ও অন্যান্য জলাধারে শিশু বা মানুষ পড়লে তাদের দ্রুত ও কার্যকরভাবে উদ্ধারে গত দুই বছরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কী কী যন্ত্রপাতি কিনেছে, তার একটি তালিকা আগামী ১৫ মের মধ্যে রেল কর্তৃপক্...
দেশটাকে ধ্বংস করবেন না: দুই নেত্রীকে কাদের সিদ্দিকী

দেশটাকে ধ্বংস করবেন না: দুই নেত্রীকে কাদের সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর
‘জেদাজেদি করে’ দেশটাকে ধ্বংস না করতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। রোববার মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানের সময় নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, আলোচনার মাধ্যমে দেশের সংকট নিরসনে কারও জয়-পরাজয়ের প্রশ্ন নেই। দেশের শান্তি ও সুস্থিতির জন্য যার সঙ্গে প্রয়োজন তার সঙ্গে আলোচনা করতে হবে।  কাদের সিদ্দিকী আজ ১৯ দিন অবরোধ-হরতাল প্রত্যাহার ও সংলাপের দাবিতে তার দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহার করুন, আলোচনায় বসুন। সমস্ত উগ্রতা ঝেড়ে ফেলে মানবতার পথে ফিরে আসুন। মানবতাহীন অসভ্যতায় বহু জাতি ধ্বংস হয়েছে। রক্তের দামে কেনা দেশটাকে জেদা...
বর্তমানে অবৈধ ক্ষমতা দখলের সুযোগ নেই : কামরুল

বর্তমানে অবৈধ ক্ষমতা দখলের সুযোগ নেই : কামরুল

জাতীয়, বিশেষখবর
সংলাপের আহ্বান জানানো নাগরিক সমাজের একাংশের বিরুদ্ধে সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটা শ্রেণি যে কোনো মূল্যে ক্ষমতা দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা উসকানির মাধ্যমে সেনাবাহিনী দিয়ে ক্ষমতা দখল করতে চায়। তারা জানে না, বর্তমান সংবিধান অনুযায়ী কারো অবৈধ ক্ষমতা দখল করার সুযোগ নেই।‘সেনাবাহিনীও এখন আগেরকার মত (জিয়া, এরশাদ আমল) নেই, তারা এখন দেশপ্রে “সেনাবাহিনী গণতন্ত্র ও দেশ রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। এখনকার সেনাবাহিনী দেশপ্রেমিক, এরা আগেকার সেনাবাহিনীর মত নয়।”শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ  স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি বিএনপি-জামায়াতের হিংসাত্নক কার্যকলাপের প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সেনাবাহিনী দেশপ্রেমিক। যারা অতীতে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এখনকার...
রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল

রোববার থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চলমান অবরোধের মধ্যে আবারো ৭২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেয়া হয়।  শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এই হরতালের ঘোষণা দেন।বিবৃতিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ এবং খালেদা জিয়াকে অভুক্ত রেখে ‘হত্যার ষড়যন্ত্র’, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে।চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ঘোষিত ...