Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামিদের অনুপস্থিতিতে ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে আজ এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৫ মার্চ পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক।মির্জা আব্বাস ছাড়া মামলার বাকি চার আসামি হলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার,  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান। তবে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভূমি...
মান্না-খোকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন নাসিম

মান্না-খোকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন নাসিম

বিশেষখবর
  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন।তিনি বলেন, সাদেক হোসেন খোকা আর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। এরা লাশের উপর দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদেরকে ছাড় দেয়া যাবে না।মোহাম্মদ নাসিম আজ সোমবার বিকেলে রাজধানীর সুত্রাপুরে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদের এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল।সুত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধ...
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইসিকে অনুরোধ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইসিকে অনুরোধ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।সোমবার বিকালে উত্তর ও দক্ষিণের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সরকারের অনুরোধসহ চিঠি পাওয়ার পরই সন্ধ্যা পৌনে ৬টায় কার্যালয় থেকে বাসায় ফিরেছেন।এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্বাচন অনুষ্ঠানের অনুরোধসহ দুটি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সীমানা গেজেট মন্ত্রণালয় থেকে এসেছে। স্থানীয় সরকার বিভাগের অনুরোধ আমরা পেয়েছি। কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনের পক্ষে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ডিসিসি উত্তর ও দক্ষিণ নির্বাচন প্রসঙ্গে প্রয়োজনীয় ব্...
সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মামে আগুনে পুড়ে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমিল্লার আবু মূসা ও জিয়‍াউর রহমান, ফেনীর মীর রহমান ও চাঁদপুরের আবু মোল্লা। সৌদি দূতাবাস সূত্র জানায়, সোমবার সকালে দাম্মামের ‘দাল্লা পানাইয়া’ নামক একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফ্যাক্টরিতে ৪ বাংলাদেশিসহ আরো বেশ কয়েকজন কর্মচারী কাজ করছিলেন।...
লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি

লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি

জাতীয়, বিশেষখবর
  পদ্মায় লঞ্চডুবির ঘটনায় সমুদ্র পরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. শাজাহানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। রবিবার বেলা পৌনে ১২টায় পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে পদ্মা নদীতে লঞ্চডুবির পর এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্যরা হলেন-সমুদ্র পরিবহন অধিদফতরের স্পেশাল অফিসার (মেরিন সেফটি) গোলাম মাঈনউদ্দিন হাসান ও সমুদ্র পরিবহন অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান।নৌপরিবহন মন্ত্রণালয় রবিবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া নৌযান দুর্ঘটনা তদন্তের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের ইতোপূর্বে গঠিত তদন্ত কমিটিও এ দুর্ঘটনার তদন্ত করবে বলে ওই আদেশে জানানো হয়।...
আন্দোলনে হতাহতদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেবে বিএনপি

আন্দোলনে হতাহতদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেবে বিএনপি

জাতীয়, বিশেষখবর
  দেশে চলমান সরকারবিরোধী আন্দোলনে হতাহতদের সবাইকে এ প্রজন্মের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে বিএনপি। আজ রবিবার দুপুরে এক সংবাদ বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে হতাহতদের সবাইকে এ প্রজন্মের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে বিএনপি। নিহতদের দেবে ‘জাতীয় বীর’ এর মর্যাদা। আহতদের দেবে জাতীয় সম্মান। এছাড়া সবাইকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে সালাউদ্দিন আহমেদ বলেন, “সময়ের পট পরিবর্তন হলে এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, “দেশের জনগণ এখন সরকারি শ্বেতসন্ত্রাসের করুণ শিকারে পরিণত হয়েছে। কিন্তু সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, গণতন্ত্র মুক্তির এই আন্দোলনে মানুষের ভোটের অধি...
দুবাইয়ের সর্বোচ্চ ভবনে আগুন

দুবাইয়ের সর্বোচ্চ ভবনে আগুন

আন্তর্জাতিক, বিশেষখবর
  সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সর্বোচ্চ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শনিবার রাত ২টার দিকে ভবনের ৫০ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বলা হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে উল্লেখ করা হয়েছে।দুবাইয়ের ম্যারিনা জেলায় ২০১১ সালে ওই ভবনটি চালু হয়। ১১০৫ ফুট উঁচু ওই আকাশচুম্বী ভবনে ৭৯টি ফ্লোর রয়েছে। ২০১২ সালেও একবার ভবনটিতে আগুনের ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি ছিল টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মতো। অগ্নিকাণ্ডের কারণে অনেক আবর্জনা পার্শ্ববর্তী ভবনে গিয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। দুবাই পুলিশ জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি...
রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পেছাল

রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পেছাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের কারণে এসএসসি ও সমমানের ২২ ও ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ২২ ফেব্রুয়ারি রোববারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায়। আার ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের পরীক্ষা হবে ৬ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে। শনিবার দুপুরে রাজধানীর হেয়ার রোডের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে পরীক্ষার পেছানোর কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরবর্তী পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।...