Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী আটক

অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী আটক

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্লগার অভিজিৎ রায় হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী শফিউর রহমানকে যাত্রাবাড়ী থেকে আটক করেছে র‌্যাব। সোমবার তাকে আটক করা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মুক্তমনা নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। এরপর আনসার বাংলা সেভেন নামের এক টুইটার একাউন্ট থেকে দাবি করা হয়েছে, ব্লগার অভিজিৎ রায়কে তার ইসলাম বিরোধী অপরাধের জন্য হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, এই ঘটনার পেছনে আনসার বাংলা সেভেন নামে জঙ্গি ইসলামী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে এ মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায় বিকেলে ফারাবীকে ডিবি পুলিশের হাতে হস্তান্তর করেছে।...
সব দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন হবে : সিইসি

সব দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন হবে : সিইসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সব দল অংশ না নিলেও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চেয়েছিলাম। কিন্তু সবাই আসেনি। ৫ জানুয়ারির মতো সব রাজনৈতিক দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন করতে হবে। রবিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রকিবউদ্দিন আহমদ বলেন, ঢাকা সিটির নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে যাতে হয় সেই চেষ্টা করবে কমিশন। আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাব। তারপরও যদি সবাই না আসে নির্বাচন করতে হবে। তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব জেসমিন টূলী, জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।...
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার রাত নয়টার দিকে তাঁদের সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের কাছে দাবি করেন, খালেদা জিয়ার বাসভবনের সামনে ছয়জন কনস্টেবল ও একজন হাবিলদার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। আজ রাত নয়টার দিকে একটি ট্রাকে করে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে।জহিরুল হক নামে পুলিশের এক সদস্য সাংবাদিকদের বলেন, রাত আটটার দিকে তাঁদের কাছে নির্দেশনা আসে, একটি ট্রাক যাবে, তারা যেন সবকিছু নিয়ে চলে যান। এর বেশি কিছু জানেন না বলেও জানান তিনি।...
ইংল্যান্ডকে হারালেই কোয়ার্টারে টাইগাররা!‍

ইংল্যান্ডকে হারালেই কোয়ার্টারে টাইগাররা!‍

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
একাদশ বিশ্বকাপের 'এ' গ্রুপ থেকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ এক হিসাবে অনেকটাই সহজ। হিসাবটা হলো ৯ মার্চ এডিলেড ওভালে অনুষ্ঠেয় ম্যাচে ইংল্যান্ডকে হারাতেই হবে টাইগারদেরকে। তবে এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ডকে ৫ মার্চ অনুষ্ঠেয় ম্যাচে হারাবে বাংলাদেশ। সে হিসাবে আফগানিস্তানের বিপক্ষে ১৩ মার্চ অনুষ্ঠেয় ম্যাচে ইংলিশরা জয় পেলেও বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে তাদের কারণ তখন ৬ ম্যাচে তাদের সর্বমোট পয়েন্ট দাঁড়াবে মাত্র ৪। অার তখন ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাবে বাংলাদেশ! কারণ এখন তিন ম্যাচে টাইগারদের পয়েন্টে ৩।এদিকে, একই গ্রুপের আরেক দল ফেভারিট অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩ ম্যাচে ছয়। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় লাভ করলেও গতকাল তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১ উইকেটে হেরে যায় অজিরা। অার বাংলাদেশের বিরুদ্ধে তাদের দ...
হরতাল-অবরোধে ক্লাস চলবে বিশ্ববিদ্যালয়ে

হরতাল-অবরোধে ক্লাস চলবে বিশ্ববিদ্যালয়ে

জাতীয়, বিশেষখবর
  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালের মধ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কোনো মূল্যে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ রবিবার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় ইউজিসি চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী এ নির্দেশনা দেন। একই সঙ্গে হরতাল-অবরোধের মধ্যে শিক্ষাখাতের ক্ষতি পোষাতে প্রয়োজনে শুক্র-শনিবার ছাড়াও অন্য সরকারি ছুটির দিনে শিক্ষা কার্যাক্রম চালাতে বলা হয়েছে। গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ এবং এরপর প্রায় লাগাতার হরতালের প্রেক্ষাপটে নৈরাজ্য বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ১৬ ফেব্রুয়ারি সরকারকে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে রুল জারি করণে হাইকোর্ট। ওই রুলের আলোকে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে হরতাল-অবরোধের মধ্যে ক্লাস-পরীক্ষা চালানোর নির্দেশনা এল। এর আগে শনিবার বে...
সময় হলেই খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে : মায়া

সময় হলেই খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে : মায়া

জাতীয়, বিশেষখবর
  আইন আইনের গতিতে চলে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সময় হলেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে। অপেক্ষা করেন, ওয়েট অ্যান্ড সি।আজ শনিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে গরিব ও দুস্থদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। এ সময় জেলেদের মধ্যে পরিচয়পত্রও বিতরণ করা হয়।আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নেতা–কর্মীদের রাজপথে থাকতে হবে। রাজপথে থেকেই আপশক্তিকে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মাঠে থাকতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ভাইস চেয়ারম্যান এনামুল হক বাদল প্রমুখ।...
চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানার সন্ধান’ : বিপুল অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানার সন্ধান’ : বিপুল অস্ত্র উদ্ধার

জাতীয়, বিশেষখবর
চট্টগ্রামে আরেকটি ‘জঙ্গি আস্তানার সন্ধান’ পাওয়ার দাবি করেছে র‌্যাব। হালিশহরে বিস্ফোরক ও অস্ত্রসহ ‘জঙ্গি আস্তানা’ থেকে ৩ জঙ্গিকে আটক করা করা হয়।  র‌্যাব জানায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ‘জঙ্গি আস্তানার সন্ধান’ এবং সেখান থেকে বিস্ফোরক, বোমা, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিন জঙ্গিকে আটক করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য জানিয়েছেন। তবে র‌্যাবের পক্ষ থেকে তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় ও তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা নিশ্চিত করা হয়নি।র‌্যাবের মাকসুদুল আলম জানান, ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ধারাবাহিকতায় হালিশহর এলাকায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব ১৫০ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ৭৬টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা, ২৪টি অস্ত্র ও বোমা তৈরির স...
মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি নয়, দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। শনিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ সভার আয়োজন করে। দলটির নগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, উত্তর জেলার আহ্বায়ক শায়েস্তা খান, দক্ষিণ জেলার আহ্বায়ক শামসুল আলম মাস্টার উপস্থিত ছিলেন।প্রধান দুই দলের ওপর দেশের জনগণ আজ বিরক্ত উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, প্রধান দুই রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ আর চায় না। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে ছাত্র-শিক্ষক, বৃদ্ধ-...