রূপসীদের রূপের “গোপন” রহস্য!
নিজেকে আকর্ষণীয় করে তুলতে কত কিছুই না ব্যবহার করা হয়। রূপসীর চালচলন থেকে শুরু করে পোশাক-আশাকও অনুসরণ করা হয়। কারো রূপ দেখে আফসোস করে না এমন নারী খুব কম আছে। অনেকেই বলে থাকেন, আমি যদি অমুক নায়িকার মত হতে পারতাম।যদিও নায়িকারা অন্যরকম মেকআপ করেই পর্দায় আসেন। তারপরও কিছু নায়িকা আছেন যাদের দেখলে শুধু দেখতেই ইচ্ছা করবে। বাস্তবেই তারা নজর কাড়ার মতো।কীভাবে তারা এতো সুন্দর থাকেন কিংবা বয়স হওয়ার পরও তরুণীই থাকার চেষ্টা করেন এমন ৫ নায়িকার নজরকাড়া সৌন্দর্যের রহস্য জেনে নিই-
মাধুরী দীতি, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অসাধারণ রূপে আসলেই রয়েছে গোপন রহস্য!
ঐশ্বরিয়া রায় বচ্চন
বলিউডের ঐশ্বর্য ঐশ্বরিয়া। বিশ্ব সুন্দরীকে এখন পর্যন্ত সেরা রূপসী হিসেবেই জানে। সৌন্দর্য থাকার তার টিপস - সব ধরনের জাংক ফুড, ফাস্ট ফুড থেকে দূরে থাকতে পছন্দ করেন ঐশ্বরিয়া। প্রচুর পানি, ফলম...



