আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের নববর্ষ উদযাপন
বিশেষ প্রতিনিধি, দুবাই :
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে বরণ করে নিয়েছে বাংলা নববর্ষ ১৪২১। ১৮ এপ্রিল শুক্রবার আল আইনস্থ হোটেল হিল্টন ( গল্ফ কোর্স) মাঠে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত বৈশাখ উদাযপন কমিটির জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা ও বৈশাখী মেলায় উপস্থিত ছিলো প্রায় পাঁচশতাধিক প্রবাসী বাংলাদেশি।
প্রবাসের মাটিতে এমন আয়োজন ও প্রবাসীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে আয়োজক কমিটির আহ্বায়ক ফয়েজ উল্ল্যাহ বলেন, যখন বাংলা সংস্কৃতিকে গ্রাস করে চলেছে সংস্কৃতি নামের অপসংস্কৃতির তখন নিজেদের ঐতিহ্য আর কৃষ্টিকে তুলে ধরতে মূলত বৈশাখী উৎসবের আয়োজন। প্রবাসীদের উৎসাহে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
আয়োজক কমিটির সচিব শওকত ওসমান সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশিরা পরবাসে থাকলেও একমুহূর্তের জন্যেও নিজের ঐহিত্য-সংস্কৃতিকে ...







