সৌদি আরব জেদ্দায় পালিত হলো বৈশাখী মেলা
মোহাম্মদ আলী রাশেদ, সৌদি আরব থেকে :
বাংলাদেশের ছয়টি ঋতু’র একে একে আগমনের সাথে সাথে এখানকার প্রকৃতিও যেন আকাশ-বাতাসকে নিয়ে নতুন রুপ ধারণ করে আর প্রকৃতির এমন সৌন্দর্য্যে মানুষের মনও হয়ে ওঠে আনন্দে আত্মহারা ! আর এ আনন্দে মত্ত হয়ে তারা আয়োজন করে নানান রকম অনুষ্ঠানের।গ্রামে – শহরে সর্বত্র এই আনন্দের স্পর্শ ছড়িয়ে পড়ে । এ উৎসব আমাদের গ্রামীন সমাজের শতকরা আশি জনের সামাজিক উৎসব আর এ জন্য এটা আমাদের কৃষ্টি ও সংস্কৃতির ধারকও বটে। এ সময়ে আমরা একদিকে যেমন নতুনকে স্বাগত জানানোর জন্য সবাই উদগ্রীব হয়ে ওঠি আবার অন্যদিকে পুরানোর কাছে প্রার্থনা করি যেন সে সুন্দর ভাবে সবার কাছ থেকে বিদায় নেয় আর তাই প্রান-প্রাচুর্য্যে ভরপুর হয়ে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই মনের আনন্দে গেয়ে ওঠে । আনন্দ মুখর পরিবেশে জেদ্দা বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর ১৫ তম বৈশাখী উদযাপন অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে...







