নিজস্ব প্রতিনিধি
ওমরাহ হজ করতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২১শে নভেম্বর প্রধানমন্ত্রী সৌদি আরব যেতে পারেন। সেখানে তিনি চার দিন অবস্থান করবেন বলে সূত্র জানিয়েছে।
নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রস্তাবিত সর্বদলীয় সরকারে যাবে না।বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।মির্জা ফখরুল বলেন, "বিএনপি সর্বদলীয় সরকারে যাবে না; ওই সরকার গঠনে কোনো প্রতিনিধিও দেবে না।"...
নিজস্ব প্রতিনিধি
পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি ৫ হাজার ৩শো টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। সংখ্যাগরিষ্ঠদের ভোটে এ প্রস্তাব পাস হওয়ায়, সন্তুষ্টি জানিয়েছে শ্রমিকপক্ষ। তবে শিল্পের সামর্থ্য বিবেচনায়, এটিকে অযোক্তিক উল্লেখ করে তা প্রত্যাখান করেছে, মালিকদের সংগঠন-বিজিএমইএ।মজুরি বোর্ড গঠনের পর পাঁচ মাস পেরুলেও সমঝোতায় পৌছাতে পারছিলেন না মালিক- শ্রমিক, কোনো পক্ষই। তাই ভেতরে যখন মজুরি বোর্ডের সভা চলছিলো তখন বাইরে চলছে বিক্ষোভ।বোর্ডের নবম সভার শুরুতে শ্রমিকপক্ষ ন্যূনতম সাড়ে পাচ হাজার টাকার নতুন প্রস্তাব দেয়া হয়। তবে তা মানেননি মালিকপক্ষ। মালিকপক্ষ থেকে সর্বোচ্চ চার হাজার সাতশ টাকা পর্যন্ত দেয়া সম্ভব হবে বলে সভায় জানানো হয়। শ্রমিক-মালিক মতৈক্য না হওয়ায় পরে পাঁচ হাজার তিনশ টাকার প্রস্তাব দিয়ে তাতে ভোটে দেন চেয়ারম্যান। এতে দুই শ্রমিক প্রতিনিধি, নিরপেক্ষ সদস্য সায় দিলেও আপত্তি জানান মালিকপক্...
নিজস্ব প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন চাইবে, নির্বাচন কমিশন। আর এজন্য তারা শিগগিরই রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার মো: শাহনেওয়াজ। আগামী ২৪শে জানুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন। যে কোনও দিন ঘোষণা করা হবে তফসিল।গণপ্রতিনিধিত্ব আদেশে সেনা বাহিনীও আইন-শৃঙ্খলা বাহিনির অন্তর্ভূক্ত। তবে এই বিশেষ বাহিনীকে মাঠে নামাতে প্রয়োজন হয় রাষ্ট্রপতির অনুমতি। আর চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যেই নির্বাচন করতে হলে আগে ভাগেই প্রয়োজন হতে পারে সেনা তলব। তাই পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের কথা ভাবছে কমিশন।চলমান রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলেও সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বদ্ধ পরিকর কমিশন। তবে তাদের বিশ্বাস, তফসিলের আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে সমঝোতা, নিবিন্ধত সব দলই অংশ নেবে এই নির্বাচনে।...
নিজস্ব প্রতিনিধি
সিলেটের জনসভায়, দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যে সংগ্রাম কমিটির গঠনের নির্দেশ দিয়েছিলেন তার কাজ প্রায় শেষ করে এনেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। অন্যদিকে সংগ্রাম কমিটিকে প্রতিহত করে শান্তিপূর্ণ নির্বাচন করতে সেন্টার কমিটি গঠনের কাজ শুরু করেছে আওয়ামী লীগ।৫ অক্টোবর আলীয়া মাদ্রাসা মাঠের জনসভায়, যে কোন মূল্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন খালেদা জিয়া । নির্দেশ দেন প্রতিটি কেন্দ্রে সংগ্রাম কমিটি গঠনের।এরই মধ্যে দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠনের কাজ প্রায় শেষ করেছেন স্থানীয় নেতারা। আর এসব কমিটির আহ্বায়ক বিএনপি নেতারা হলেও, সদস্য সচিব হচ্ছেন জামায়াত নেতারা।বিরোধীদলের সংগ্রাম কমিটিকে প্রতিহত করতে বসে নেই আওয়ামী লীগও। এরই মধ্যে শেষে হয়েছে মহানগর আওয়ামী লীগের ২৭ ওয়ার্ডের সবকটি সেন্টারের কমিটি গঠনের কাজ। পাশা...
নিজস্ব প্রতিনধি
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ১৮ জন বুদ্ধিজীবী হত্যার দায়ে আল-বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের, ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অপহরণ এবং হত্যাসহ ১১টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। আদালত বলেছে, বিদেশে পলাতক এই দুই আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে।দেশের স্বাধীনতার সূর্য যখন হাতের মুঠোয়, ঠিক তখনি জাতিকে মেধাশূণ্য করতে নীল নকশা তৈরি করে ঘাতকরা। ঢাকার খ্যাতিমান লেখক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসকদের অপহরণ আর হত্যার সেই পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দেয় জামাতের সেসময়কার ছাত্র সংগঠন-ইসলামী ছাত্রসংঘের দুই নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন।নারকীয় সেই হত্যাকান্ডের ৪২ বছর পর রায় এলো বুদ্ধিজীবী হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ও চিফ এক্সকিউটিভের বিরুদ্ধে।রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্...
নিজস্ব প্রতিনিধি
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী জানুয়ারি মাসের মধ্যেই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪২ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, আগামী জানুয়ারির নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে। সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসবে; দেশ পরিচালনা করবে।"হরতাল এখন কোনো মেজর ইস্যু নয় মন্তব্য করে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা এখন শুধু নির্বাচন নিয়ে ভাবছি। সংলাপের পথ এখনও খোলা রয়েছে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "অতীতেও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। আশা করি ভবিষ্যতেও সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হবে।...
নিজস্ব প্রতিনিধি
আওয়ামী লীগের দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত নির্বাচনকালীন সরকার গঠন প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে খুব তারাতরি মন্ত্রীরা পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন বর্তমান মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেবেন। এরপর প্রধানমন্ত্রী ছোট অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন। সেটি হবে সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার।শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ৪-৬ নভেম্বর হরতাল প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া গণভবনের দাওয়াত এখনো বহাল রয়েছে। তাই হরতাল প্রত্যাহার করে গণভবনে আসুন, আলোচনা করুন। হরতালের মত কর্মসূচি দিয়ে আলোচনা হতে পারে না।...