ইউরোপীয় রাষ্ট্রদূতরা স্মৃতিসৌধের অনুষ্ঠান বর্জন করলেন
যা হয়নি কখনও, ভাবাও যায়নি কখনও- নজিরবিহীন সেই ঘটনাটিই ঘটেছে গতকাল। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান বর্জন করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৯ দেশের রাষ্ট্রদূত। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন সুস্পষ্ট ‘কূটনৈতিক বার্তা’ এ-ই প্রথম। রাষ্ট্রদূতদের বর্জনের ঘটনাটি অবশ্য আকস্মিক ছিল না, স্মৃতিসৌধে তাদের না যাওয়ার সিদ্ধান্ত তারা আগেই জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে। বলা হয়েছিল, দুপুরে এক জরুরি সমন্বয় সভা রয়েছে তাদের। সে কারণেই তাদের পক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়া সম্ভব নয়। সমন্বয় সভাটি ছিল বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে ওই পরিস্থিতি নিয়েই জরুরি ভিত্তিতে একটি রিপোর্ট চাওয়ার প্রেক্ষিতে আয়োজন করা হয়েছিল সভাটি। এই রিপোর্টটি তারা বর্তমানে তৈরি করছেন। এটি তারা জমা দেবেন ইউরোপীয় পার্লাম...







