অভিযাত্রা সফল করতে খালেদা জিয়ার আহ্বান
সবধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে রোববারের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা গণতন্ত্রের অভিযাত্রা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় খালেদা জিয়া এ আহ্বান জানান।ভিডিও বার্তায় খালেদা জিয়া ১৮ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকবো। ওইদন আমি যদি উপস্থিত হতে নাও পারি তবুও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন।‘গণতন্ত্র রক্ষার’ এই কর্মসূচিতে সবাইকে অংশ নেয়ার আহ্বান বিরোধী দলীয় নেতা।
শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় রোববার নয়াপল্টনে ১৮ দলকে গণজমায়েতের অনুমতি দেয়া হবে না।গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচি ঘোষণা...





