জামায়াতের সাথে জোট কৌশলগত : খালেদা জিয়া
জামায়াতের সাথে বিএনপির জোট কৌশলগত বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে। সুতরাং একাদশ সংসদ নিয়ে আলোচনা পরের বিষয়।
বৃহস্পতিবার রাতে ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে টেলিফোনে কথা বলেন সরকার কবির উদ্দীন।
জামায়াতে ইসলামীর সাথে জোট প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘জামায়াতের সঙ্গে আঁতাত বলেন, জোট বলেন বা ঐক্য বলেন, তা আওয়ামী লীগই আগে করেছে। এরশাদের আমলে আমরা সিদ্ধান্ত নিলাম কেউ নির্বাচনে যাব না। তারপর মাঝ রাতে এরশাদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে গেল আওয়ামী লীগ। জামায়াতের সঙ্গে কথা বলে তাদেরকে নিয়ে গেল। নিরপেক্ষ সরকারের দাবিটা আওয়ামী লীগ এবং জামায়াতের। সে জন্য তখন আওয়ামী লীগ অনেক নাশকতা করেছে। আওয়ামী লীগ এখনও জামায়াতের সঙ্গে সেই যোগাযোগ রক্ষা করে চলছে। বিএনপির...






