Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক ছাপলে কঠোর শাস্তি

নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক ছাপলে কঠোর শাস্তি

জাতীয়, স্লাইড
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সতর্ক করে দিয়ে বলেছেন, বিনা মূল্যের পাঠ্যপুস্তক নিম্নমানের কাগজে ছাপা হলে অভিযুক্ত মুদ্রণকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই মুদ্রণকারী কয়েকটি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারির পাশাপাশি কাগজের কিছু নমুনাও সংগ্রহ করে আনেন। শিক্ষামন্ত্রী প্রথমেই যান বাংলাবাজারের মুনির প্রেস অ্যান্ড পাবলিকেশনস নামের একটি প্রতিষ্ঠানে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে কাগজ দেখে বোঝা যাবে না খারাপ না ভালো।কাগজগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা হবে। মান খারাপ পাওয়া গেলে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে।’শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর বিভিন্ন ছাপাখানায় প্রায় ৪০ কোটি বই ছাপা হবে। মুদ্রণকাজ প্রতিনিয়ত তদারক করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনই কোনো না কোনো ছাপাখানা পরিদর্শন করছেন। যখনই কারো বি...
মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমানোর চিন্তা

মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমানোর চিন্তা

জাতীয়, বিশেষখবর
বর্তমানে মেয়েদের বিয়ের সর্বনিু বয়স ১৮ বছর। নতুন যে আইন করা হচ্ছে তাতেও বিয়ের বয়স ১৮ বছরই নির্ধারণ করা হয়েছে। কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমানো যায় কি না তা খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪’ নীতিগত অনুমোদন করা হলেও মেয়েদের বিয়ের বয়স কমানোর কোনো রাস্তা আছে কি না তা খুঁজে বের করতে বলা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের বিভিন্ন সনদ, দেশের প্রচলিত বিভিন্ন আইন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মন্ত্রিসভা পরামর্শ দিয়েছে। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, বর্তমানে ১৮ বছরের কম বয়সী নারী এবং ২১ বছরের কম বয়সী পুরুষকে নাবালক ধরা হয়। কিন্তু বিয়ের জন্য নির্ধারিত বয়স কমানো যায় কি না তা পর্যালোচনার জন্য আজ (সোমবার) মন্ত্রিসভা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুশাসন দিয়েছ...
নিউইয়র্কে হাসিনা-মোদি বৈঠক ২৭ সেপ্টেম্বর

নিউইয়র্কে হাসিনা-মোদি বৈঠক ২৭ সেপ্টেম্বর

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠক করবেন। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন। অধিবেশনের হাসিনা ও মোদি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলবেন। গত মে মাসে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি হবে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।...
সংবিধান সংশোধনের ক্ষেত্রে মতামত নেওয়া হবে না

সংবিধান সংশোধনের ক্ষেত্রে মতামত নেওয়া হবে না

জাতীয়, বিশেষখবর
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনীতে শিক্ষাবিদ বা বিশিষ্টজনের কোনো মতামত নেওয়া হবে না।' আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্যোগের অংশীদারিত্বের মাধ্যমে ন্যায়বিচার লাভ’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে এ পর্যায়ে এসে মতামত গ্রহণ করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া দরিদ্র্র মানুষের অধিকার। অসচ্ছল জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান সরকারের দান বা বদান্যতা নয়, এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।’ মানসম্মত আইনি সেবা নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আই...
সংলাপের জন্য জনগণ অনির্দিষ্টকাল বসে থাকবে না

সংলাপের জন্য জনগণ অনির্দিষ্টকাল বসে থাকবে না

জাতীয়, স্লাইড
সব দলের অংশগ্রহণে অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের কাঠামো নিয়ে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী জোট নেতা খালেদা জিয়া। বলেছেন, আমরা এখনও এবং আমি আজ আবারও সরকারকে আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আলোচনার মাধ্যমে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার উপযোগী নির্দলীয় সরকার কাঠামোর ব্যাপারে সমঝোতায় আসার আহ্বান জানাচ্ছি। সংলাপের উদ্যোগ না নিলে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা দেশে অশান্তি, সংঘাত, অস্থিরতা ও রাজপথের উত্তাল আন্দোলনে সহসা যেতে চাই না। জনগণ এমন একটি সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে, তা মনে করার কোন কারণ নেই। সংলাপের উদ্যোগ না নিলে জনগণের দাবি আদায়ে চাপ প্রয়োগের জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে শিগগিরই আমাদের রাজপথে আন্দোলনে নামতে হবে। সেই সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে সর্বাত্মক প্...
নিউ ইয়র্কে হচ্ছে হাসিনা-মোদি প্রথম বৈঠক

নিউ ইয়র্কে হচ্ছে হাসিনা-মোদি প্রথম বৈঠক

জাতীয়
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই প্রধানমন্ত্রীর বহুল প্রত্যাশিত এ বৈঠকটি নিউ ইয়র্কেই হচ্ছে এমন তথ্য বৃহস্পতিবার নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।জানা গেছে, দুই পক্ষই উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি বৈঠকের ব্যাপারে একমত হয়েছে। তবে কবে এবং কখন বৈঠকটি হবে তা এখনও চূড়ান্ত হয়নি।এ ব্যাপারে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা বৈঠকের ব্যাপারে একমত হয়েছি। তারিখ ও সময় পরে নির্ধারণ করে নেব।তবে বৈঠকটি ২৭ সেপ্টেম্বরেই হতে পারে এমন একটি ইঙ্গিত দিয়ে স্থায়ী মিশন সূত্রটি জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক পৌঁছাবেন। ২৭ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী দুজনেরই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া...
শামীম-আইভীকে সন্ত্রাসী বললেন কাদের সিদ্দিকী

শামীম-আইভীকে সন্ত্রাসী বললেন কাদের সিদ্দিকী

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জ বিএনপিকে এমপি শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর ‘পোষ্য’ আখ্যা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগে প্রাথমিক সদস্যপদ প্রদান কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবীর বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কিছু নেই। বিএনপি বলতে কিছু নেই। তারা টাকা পেলে হয় শামীম ওসমানের কাছে চলে যাবেন নতুবা মেয়র আইভীর কাছে চলে যাবেন। কখনও ধানের শীষ, কখনও লাঙ্গল কখনও তারা নৌকা। নারায়ণগঞ্জ বিএনপি শামীম ওসমান ও মেয়র আইভীর পোষ্য। দিনের বেলা শামীম আর রাতের বেলা তারা আইভী। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে একজন পুরুষ ও একজন নারী সন্ত্রাসী রয়েছে। একজন শামীম ওসমান, অপরজন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরা দুইজনই আওয়ামী লীগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে এই দু’জনকে লাগিয়ে রেখে নাটকের মঞ্চ তৈরী করে রেখেছেন। ন...
হরতাল বন্ধে ষড়যন্ত্র করছে সরকার : নোমান

হরতাল বন্ধে ষড়যন্ত্র করছে সরকার : নোমান

জাতীয়, স্লাইড
সরকার আইন করে হরতাল বন্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। দলের জেলা সভানেত্রী সাবিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ। নোমান বলেন, 'সরকার আইন করে হরতাল বন্ধ করার ষড়যন্ত্র করছে। যা পৃথিবীর কোনো দেশে নেই।' বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, 'গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ নিরাপদে চলতে পারে না।'...