Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

সীমান্ত বন্ধের তথ্য ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্ত বন্ধের তথ্য ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয়
  পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল বা বন্ধ করে দেওয়ার যেসব তথ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল বা বন্ধ করে দেওয়ার যেসব তথ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি পড়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।...
নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আরো একজন গ্রেফতার

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আরো একজন গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় রুহুল আমিন (৩২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বাউফল থানার পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল পটুয়াখালীর বাউফল উপজেলার সানেশ্বর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ভোরে সানেশ্বরে গ্রামের বাড়ি থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। তিনি সেনাবাহিনীতে ল্যান্স করপোরাল পদে চাকরি করতেন। সাত খুনের ঘটনার সময় রুহুল আমিন প্রেষণে (ডেপুটেশনে) র্যাব-১১তে কর্মরত ছিলেন। ওই খুনের ঘটনায় ফতুল্লা মডেল থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। দিকে ডিবির সদস্যরা রুহুল আমিনকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান তিনি।...
গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

জাতীয়
প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের সকালে গণভবনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার পরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানান। এরপর উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন  শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদ-উল আযহার শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী। বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, "মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।" সবাইকে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভে...
বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

জাতীয়
শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল ১১টা থেকে পৌনে ১২ পর্যন্ত বিশিষ্ট ব্যক্তি এবং এরপর দুপুর দেড়টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।...
শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত

শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত

জাতীয়
বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ঈদুল আজহার ১৮৭তম জামাত। সকাল নয়টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন, বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ। ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতে দূর-দূরান্তের মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ে দুটি বিশেষ ট্রেন পরিচালনা করে। ঈদ জামাতে দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামাতকে কেন্দ্র করে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাব সদস্যের কঠোর নিরাপত্তা ও নজরদারিতে শন্তিপূর্ণভাবে নামাজ শেষ হয়। মাঠের চারপাশে বসানো হয় নিরাপত্তা চৌকি। পুরো এলাকায় সিসি ক্যামেরা বসানো ছাড়াও বিভিন্ন প্রবেশ পথে মেটালডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হয়। ভোর থেকেই ঈদুল অজহার নামাজ পড়তে দেশের বিভিন্ন জে...
দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না: খালেদা জিয়া

দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না: খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের সময় আসছে। দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। সময় আসলেই আন্দোলনের ডাক দেয়া হবে। তখন জনগণ স্বতস্ফূর্তভাবে তাতে সাড়া দেবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট নাগরিক, বিভিন্ন দেশের কূটনৈতিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। ক্ষমতসীন আওয়ামী লীগ সরকারকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে তাদের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি অর্থবহ নির্বাচনের প্রক্রিয়া শুরু করার আহবান জানান বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, ঈদের আনন্দেও মানুষ শান্তিতে নেই। স্বজনদের সঙ্গে ঈদ করতে যাত্রাপথে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারেনি। দুর্ভোগ, যানজট, রাস্তাঘাটের বেহাল দশায় তারা শান্তিতে ছিল না। জনগণের প্রতিনিধিত্বহীন সরকার হওয়ায় এসব সমস্যা সমাধানে কোনো চেষ্টাও নেই।দেশে গ্যাস, বিদ্যুতের সংকট চলছে...
খুলনায় বন্দুকযুদ্ধে ১৩ বনদস্যু নিহত

খুলনায় বন্দুকযুদ্ধে ১৩ বনদস্যু নিহত

জাতীয়
খুলনায় পুলিশের সঙ্গে বনদস্যুর ‘বন্দুকযুদ্ধে’ কাসেম বাহিনীর ১৩ জন নিহত হয়েছে। রোববার ভোরে পাইকগাছা উপজেলায় ও দুপুর সোয়া ১টার দিকে হড্ডার কালাবগী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হন। খুলনার পুলিশ সুপার হাবিবুবুর রহমানের ভাষ্য, রোববার ভোরে উপজেলার দেলুটি ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কারিমুল (৪০) ও হবি (৪২) নামের দুজন বনদস্যু নিহত হয়। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নিয়ে সুন্দরবনে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে বনদস্যু কাশেম বাহিনীর সদস্যরা ওই ১১ জনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে কাশেম বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন বনদস্যুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের...
লতিফ সিদ্দিকীর ফেরা অনিশ্চিত

লতিফ সিদ্দিকীর ফেরা অনিশ্চিত

জাতীয়
পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দেশে ফেরা অনিশ্চিত। নিউইয়র্কই হচ্ছে আপাতত তার ঠিকানা। সেখানে তিনি যুক্তরাষ্ট্র সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। অথবা কানাডায়ও চলে যেতে পারেন। কারণ, সেখানে অবস্থান করছেন তার মেয়ে ও বোন। নিউইয়র্কে বিতর্কিত মন্তব্য করে অনেকটা লোকচক্ষুর অন্তরালে মেক্সিকো চলে যান আওয়ামী লীগ প্রেসিডিয়ামের এই সদস্য।জানা গেছে, দুই দিন মেক্সিকো অবস্থান করে শুক্রবার নিউইয়র্কে ফিরে আসেন লতিফ সিদ্দিকী। বিমানবন্দর থেকে বের হয়ে এক প্রবাসীর গাড়িতে চড়ে নিউইয়র্কের কুইন্স এলাকায় যান তিনি। সঙ্গে স্ত্রী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীও রয়েছেন। নিউইয়র্কের প্রবাসীরা জানান, অনাকাক্সিক্ষত বক্তব্যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়লেও মোটেও বিচলিত নন লতিফ সিদ্দিকী।নিউইয়র্কে একজন প্রবাসী বাংলাদেশি জানান, স্থান...