Sunday, November 8Welcome khabarica24 Online

জাতীয়

দ্রুত দেশে ফিরবেন তারেক: ফখরুল

দ্রুত দেশে ফিরবেন তারেক: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন তাই তিনি দ্রুত দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয়তাবাদী মহিলাদল এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি আরও বলেন, ‘তারেক রহমান এক প্রকার নির্বাসনে রয়েছেন। তার সুস্থতা কামনা করছি।’ এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ মহিলাদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে বেগম খালেদা্ জিয়া কেক কাটেন।...
সরকারের ওপর জনগণের আস্থা আছে

সরকারের ওপর জনগণের আস্থা আছে

জাতীয়
  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বর্তমান সরকারকে উৎখাতে অনবরত হুমকি দিচ্ছে, সময় বেঁধে দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েও জনগণের কাছ থেকে ন্যুনতম কোন সাড়া পাচ্ছে না। এতেই প্রমাণ হয়, বর্তমান সরকারের ওপর দেশের মানুষের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। কারণ দেশের জনগণ জানে যে, বর্তমান সরকারই পারবে দেশকে উন্নত করতে। তাই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, কেউ এই অগ্রযাত্রা পিছিয়ে দিতে পারবে না। সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)তে বাংলাদেশের দুই প্রার্থীর বিজয়কে ‘বিরল অর্জন এবং বাংলাদেশের গণতন্ত্র ও সংসদের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আস্থার বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি প্রগতিশীল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, কার্যকর ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে স্বীকৃত লাভ করেছে। দুটি গ...
ট্রলারে মানব পাচারের ঘটনায় নৌবাহিনীর ২ মামলা

ট্রলারে মানব পাচারের ঘটনায় নৌবাহিনীর ২ মামলা

জাতীয়, স্লাইড
  ছয় শতাধিক মানুষ নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা মিয়ানমারের পতাকাবাহী ট্রলার আটকের ঘটনায় ৯৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে নৌবাহিনী। আজ বুধবার সকালে নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দুটি দায়ের করেন। থানা সূত্রে খবর, দুই মামলার একটি হয়েছে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে। অন্য মামলার অভিযোগ মানব পাচার। অবৈধ অনুপ্রবেশের মামলায় মিয়ানমারের ৮২ নাগরিককে আসামি করা হয়েছে। তারা সবাই আটক ট্রলারের আরোহী ছিলেন। আর মানব পাচারের মামলার ১৬ আসামি ওই পাচারকারী চক্রের দালাল। তাদেরও ওই ট্রলার থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 'দুর্জয়' সেন্টমার্টিন দ্বীপের প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে গভীর সাগর থেকে ট্রলারটি আটক করে। ট্রলারটিতে নারী ও শিশুসহ ৬২৫ জন মানুষ ছিল। পরে নৌবাহিনীর পাহারায় মঙ্গলবার সন্ধ্যা...
বিমানের ডিজিএমসহ গ্রেফতার ৫ জন চার দিনের রিমান্ডে

বিমানের ডিজিএমসহ গ্রেফতার ৫ জন চার দিনের রিমান্ডে

জাতীয়, স্লাইড
স্বর্ণ চোরাচালান মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএমসহ গ্রেফতার পাঁচজনের প্রত্যেককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে  গ্রেফতার পাঁচজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার রাতে উত্তরা ও বসুন্ধরায় অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। তারা হলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট সার্ভিসের ডিজিএম ইমদাদ হোসেন, চিফ অব প্লানিং অ্যান্ড সিডিউলিং ক্যাপ্টেন আবু মো. আসলাম শহিদ ও সিডিউলিং ম্যানেজার মো. তোজাম্মেল হোসেন, বিমানের ঠিকাদার মাহমুদুল হক পলাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুনুর রশিদ।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে আটকদের বিরুদ্ধ। ঢাকা ও চট্টগ্রাম বিমা...
ভাসানীর মতো জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে

ভাসানীর মতো জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানীর অবদানসহ অনেক কিছুই আওয়ামী লীগ স্বীকার করতে চায় না। পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ নেই। বই থেকে তাদের নাম মুছে দেয়া হয়েছে। জিয়াউর রহমান এবং বিএনপির নাম মুছে ফেলে দেয়ার ষড়যন্ত্র চলছে।জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা আব্বাস বলেন, সামনে আন্দোলন আসছে। আমরা দেখতে চাই সরকারের কাছে কত গুলি আছে। গুলি খাওয়ার জন্য আমরা তৈরি। তিনি বলেন, সময় থাকতে স্বৈরাচারের পথ থেকে বের আসুন। এ দেশের মানুষ কখনো স্বৈরাচারকে প্রশ্রয় দেয়নি। কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয় তা এদেশের মানুষ জানে।মওলানা ভাসানীর অবদান তুলে ধরে ম...
সন্ত্রাসবাদের ঝুঁকিতে বাংলাদেশ

সন্ত্রাসবাদের ঝুঁকিতে বাংলাদেশ

জাতীয়
  সন্ত্রাসবাদের বড় ধরণের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ২০১৪ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৩তম। দুই বছর আগে ২০১২ সালে এই সূচকে ১৫৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩৯তম। আজ মঙ্গলবার অলাভজনক গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) প্রকাশ করা ২০১৪ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে (জিটিআই) এ তথ্য উঠে এসেছে। ২০১২ সালে প্রথমবার বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক প্রকাশ করে আইইপি। আইইপি তাদের প্রতিবেদনে বিশ্বের ১৩টি দেশকে সন্ত্রাসবাদের বড় ধরনের ঝুঁকির তালিকায় রেখেছে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই তালিকায় আরও রয়েছে শ্রীলঙ্কা, ইরান, মিয়ানমার, মালি, উগান্ডা, ইসরায়েল প্রভৃতি দেশ। ২০১৪ সালের তালিকা অনুসারে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী ইরাক। এরপর যথাক্রমে রয়েছে আফগানিস্তান (দ্বিতীয়), পাকিস্তান (তৃতীয়), নাইজেরিয়া (চতুর্থ),...
এইচ টি ইমামের বক্তব্যে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

এইচ টি ইমামের বক্তব্যে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ওপর চরম ক্ষুব্ধ সরকারের প্রভাবশালী ও সিনিয়র মন্ত্রীরা। এমনকি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার ক্ষোভের কথা জানিয়েছেন। এইচ টি ইমামের বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে দ্রুত বাদ দেওয়ার দাবি তুলেছেন মন্ত্রিসভার সদস্যদের কেউ কেউ। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মনগড়া কথা বলা এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে সরকারের ভিতরে-বাইরে। গতকাল মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা প্রধানমন্ত্রীর সামনে এইচ টি ইমামের বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী নীরবে মন্ত্রীদের বক্তব্য শোনেন এবং নিজের ক্ষোভের কথাও প্রকাশ করেছেন। মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র মন্ত্রী জ...
রাঙাকে আবার দলে নিলেন এরশাদ

রাঙাকে আবার দলে নিলেন এরশাদ

জাতীয়, বিশেষখবর
  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙাকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মসিউরকে পুনর্বহাল করার নির্দেশ দেন। এরশাদের গণমাধ্যমবিষয়ক ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। ১০ সেপ্টেম্বর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাজুল ইসলাম চৌধুরী ও মসিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে অশালীন ও বিরূপ মন্তব্য করায় মসিউর রহমানের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। দলীয় সূত্রগুলো জানায়, মসিউর রহমান এরশাদের একক কোনো সিদ্ধান্ত না মানার ঘোষণা দেন। আর তাজুল ইসলাম জাপার তিন মন্ত্রীর পদত্যাগের আগে এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করার পরামর্শ দেন। মসিউর ও তাজুল রওশন এরশাদের নেতৃত্বে ৫ জানুয...