Sunday, November 8Welcome khabarica24 Online

জাতীয়

মৃদু শৈত্যপ্রবাহ শুরু

মৃদু শৈত্যপ্রবাহ শুরু

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী, বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।আবহাওয়া অধিদফতর শুক্রবার সৈয়দপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (দেশের সর্বনিম্ন তাপমাত্রা) ও দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্...
প্রধানমন্ত্রীকেও জিহ্বা সামলাতে বললেন খালেদা জিয়া

প্রধানমন্ত্রীকেও জিহ্বা সামলাতে বললেন খালেদা জিয়া

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিহ্বা সামলে কথা বলতে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরআগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে উদ্দেশ করে বলেছিলেন, ‘ কুপুত্রকে জিহ্বা সামলে কথা বলতে বলেন।’বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘৯০-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) এবং তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের’ উদ্যোগে আয়োজিত ছাত্র কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খালেদা জিয়া।বৃহস্পতিবার দুপুর ৩টা ১০ মিনিটের কিছু পরে তিনি এ কনভেনশনে যোগ দেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বেগম জিয়া বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। তাই আপনি এদের সামলান।’সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে ‘৯০-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) এবং তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্য’ সাবেক ও বতর্মান ছাত্রনেতাদের নিয়ে এ কনভেনশন আয়োজন করে। কনভেনশন শুরু হয় সকাল সোয়া ১০টায়। কনভেন...
সুন্দরবনের তেল অপসারণে জাতিসংঘের বিশেষজ্ঞদল পৌঁছেছে

সুন্দরবনের তেল অপসারণে জাতিসংঘের বিশেষজ্ঞদল পৌঁছেছে

জাতীয়, স্লাইড
  বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘ সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল অপসারণে সহায়তা করার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। আজ ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের তেল পরিষ্কারে সরকারের প্রচেষ্টায় সহায়তা করার জন্য জাতিসংঘ দুর্যোগ মূল্যায়ন ও সমন্বয়কের (ইউএনডিএসি) একটি দল ঢাকা পৌঁছেছে। দলটি পরিস্থিতি মূল্যায়ন করবে, দুর্যোগ থেকে পরিত্রাণের বিষয় পরামর্শ দেবে এবং ঝুঁকি হ্রাসের পদক্ষেপ নেবে। ইউএনডিপির নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতি এই সহায়তায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), মানবিক বিষয়ক সমন্বয়কারীর কার্যালয় (ওসিএইচএ), যৌথ পরিবেশ ইউনিট এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য অংশীদার দেশগুলো সমর্থন দিচ্ছে। গত ৯ ডিসেম্বর ট্যাংকার ডুবির ফলে সুন্দরবনের বিস্তৃত এলাকায় ফার্নেস ওয়...
খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারক পরিবর্তন

খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারক পরিবর্তন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই দুর্নীতি মামল‍ার বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ হিসাবে বদলি করা হয়েছে। তার স্ত্রলে নিয়োগ দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবু আহমেদ জমাদারকে। জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুইটি মামলার আদালতের বিচারক পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরূদ্ধে দুইটি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুটি মামলা ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত-এ-বিচারাধীন রয়েছে। অরফানেজ মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে খালেদা জিয়ার একাধিক আবেদন খারিজ করায় বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদে...
৩৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৩৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ৩৪তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। দুপুর ১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। তবে ২টা থেকে পিএসসির নিজস্ব ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd/ ফলাফল পাওয়া যাচ্ছে। পিএসসির ওয়েবসাইট ছাড়াও টেলিটক মোবাইল থেকে এসএমএস দিয়ে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BCS <স্পেস> 34 <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় পাস করেছে ৯ হাজার ৮২২ জন। ২৬ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।২০৫২টি পদের বিপরীতে ৩৪তম বিসিএস পরীক্ষায় সর্বমোট ২ লাখ ২১ হাজার ৫৭৫ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রিলিমিনারিতে পাস করা ৪৬ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। গত ২৪ মার্চ...
সাভারে বিলবোর্ড স্থাপন করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

সাভারে বিলবোর্ড স্থাপন করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

জাতীয়, বিশেষখবর
  সাভারে বিলবোর্ড স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সঙ্গে প্রাণ গেল তিন নির্মাণ শ্রমিকের। আজ বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগানে অবস্থিত আবাসন প্রকল্প আশুলিয়া মডেল টাউনের সামনে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহ জেলায় হাসেম আলী (৩৩) ও আনোয়ার হোসেন (৩৫) এবং রাজধানীর মুগদা থানার মাণ্ডা এলাকার বাসিন্দা মমতাজ (৩২)।পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বুধবার বিকেলে ছয়জন নির্মাণ শ্রমিক ওই এলাকায় একটি বিশাল বিলবোর্ড স্থাপনের কাজ করছিল। বিলবোর্ডটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক খুঁটির কাছে স্থাপন করার সময় অসাবধনতাবশত বিদ্যুৎ সঞ্চালন লাইনের স্পর্শে গুরুতর আহত হন কর্মরত চার নির্মাণ শ্রমিক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।সাইনবোর্ড তত্ত্বাবধানের কাজে নিয়োজিত ‘ত...
রাষ্ট্রপতি আজ ভারত সফরে যাচ্ছেন

রাষ্ট্রপতি আজ ভারত সফরে যাচ্ছেন

জাতীয়, বিশেষখবর
  রাষ্ট্রপতি আবদুল হামিদ ছয় দিনের সফরে আজ বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি ভারত সফরে যাচ্ছেন। ১৯৮৬ সালের জুলাইয়ে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সফরের ২৮ বছর পর প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। সফরকালে তিনি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন।এমন একসময়ে রাষ্ট্রপতি ভারত সফর করছেন যখন দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ ও গভীর বলে উভয় দেশ দাবি করছে। এ ছাড়া উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে স্থলসীমান্ত চুক্তি (এলবিএ) দ্রুত অনুমোদনের অপেক্ষায় আছে।...
খালেদার হাতে নিহতের স্মরণে স্মৃতিসৌধ করবেন এরশাদ

খালেদার হাতে নিহতের স্মরণে স্মৃতিসৌধ করবেন এরশাদ

জাতীয়, স্লাইড
  বিএনপির শাসনামলে বেগম খালেদা জিয়ার হাতে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।এরশাদ বলেন, খালেদা জিয়া আমাকে কথায় কথায় খুনী বলেন। আয়নায় নিজের চেহারা দেখুন। খুনি কে? সারের দাবিতে আন্দোলনরত ৮০ জন কৃষককে হত্যা করেছেন। কানসাটে বিদ্যুৎ চাওয়ায় ২০ জনকে হত্যা করেছেন। সবার তালিকা আমাদের কাছে আছে। সুযোগ পেলে স্মুতিসৌধ করব।...