Sunday, November 8Welcome khabarica24 Online

জাতীয়

গয়েশ্বরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

গয়েশ্বরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয়, স্লাইড
  নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ্জামানের আদালতে গয়েশ্বরের বিরুদ্ধে ডিবি পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গয়েশ্বরকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবার দুপরে শাহবাগ থানায় দায়ের করা ছবি বিশ্বাসের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয় গয়েশ্বরকে।...
দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ

দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ

জাতীয়, স্লাইড
রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াদাঙ্গায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।আবহাওয়া দৃশ...
পল্টনে বাড়ি থেকে চার বস্তা বৈদেশিক মুদ্রা ও সোনার বার জব্দ

পল্টনে বাড়ি থেকে চার বস্তা বৈদেশিক মুদ্রা ও সোনার বার জব্দ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর পল্টন এলাকা থেকে চার বস্তা বৈদেশিক মুদ্রা ও ৫২৮ টি  সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনাকালে মুদ্রা ও সোনার বারগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্টন এলাকার ৩৫/এ বিল্ডিংয়ের ৬তলার বাসা থেকে প্রায় চার বস্তা বিভিন্ন দেশের মুদ্রা ও সোনার বার জব্দ করা হয়েছে। বর্তমানে এই অভিযান অব্যাহত রয়েছে।ঘটনাস্থলে তল্লাশিরত শুল্ক গোয়েন্দা বিভাগের এক সদস্য সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় আমরা এ অভিযান পরিচালনা করছি। চার বস্তা বিভিন্ন দেশের মুদ্রা ও ৫২৮ সোনার বার জব্দ করা হয়েছে।  সোনার বারগুলোর মোট ওজন ৬২ কেজি। চারটি বস্তার ভেতরে পাওয়া মুদ্রাগুলোর মধ্যে বেশির ভাগই দেশি টাকা, আর বাকিগুলো দিরহাম।গোয়েন্দা বিভাগের ওই সদস্য আরো বলেন, বাসার মালিক প্রথমে তাঁর কাছে অ...
বিটিভিকে সরকারি মুখপত্র বানাতে চাই না

বিটিভিকে সরকারি মুখপত্র বানাতে চাই না

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং প্রযুক্তি ও জনগণের চাহিদা অনুযায়ী পরিচালিত করার জন্য জাতীয় এই টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'দর্শকদের আকৃষ্ট করার জন্য বিটিভিকে অবশ্যই জীবন-ঘনিষ্ঠ অনুষ্ঠান নির্মাণ করতে হবে। শুধু সংবাদ জানানোর মধ্যেই এর কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতীয় টেলিভিশনকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে যা জনগণের রুচি ও আচরণের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।' তিনি আরও বলেন, বিটিভিকে শুধু সরকারের প্রচারযন্ত্র বানাতে চাই না। প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবন প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, সরকার বিটিভিকে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসে...
বিশ্বের ৫ম প্রভাবশালী চিন্তাবিদ ড. ইউনূস

বিশ্বের ৫ম প্রভাবশালী চিন্তাবিদ ড. ইউনূস

জাতীয়, স্লাইড
  বিশ্বের প্রভাবশালী চিন্তাবিদদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। তালিকার শীর্ষস্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস। জুরিখভিত্তিক পত্রিকা টাগেনসানজেইগার তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করেছে। তালিকাটি তৈরির জন্য গবেষণা করেন জুরিখের গতলিয়েব ডাটওয়ালের ইনস্টিউট ফর ইকোনমি অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং এমআইটি এর গবেষক পিটার গ্লুর। 'গ্লোবাল থট লিডার্স ২০১৪' শীর্ষক এ তালিকা করতে তারা এমন সব ব্যক্তিদের উপর গবেষণা করেছেন যারা বিশ্বের সকল শ্রেণির মানুষের চিন্তাধারাকে প্রভাবিত করেছেন। তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের নাম প্রকাশ করা হয় যেখানে ড. ইউনূসের অবস্থান পঞ্চম।বিশ্বের ২৩৬ জন বিশিষ্ট চিন্তাবিদ থেকে ১০০ জনের এ তালিকা তৈরি করা হয়েছে যারা তাদের চিন্তার মাধ্যমে প্রভাবিত করেছেন পৃথিবীর সামগ্রিক চিন্তাধারাকে। জাতীয়তা, লিঙ্গ, বয়স এবং জ্ঞানে...
আজ শুভ বড়দিন

আজ শুভ বড়দিন

জাতীয়
  আজ শুভ বড়দিন। এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। দিনটি তাই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে সারা বিশ্বে পালিত হয়। বাংলাদেশেও এ ধর্মের অনুসারীরা ব্যাপক উৎসাহ ও নানা আয়োজনে উৎসবটি পালন করে।খ্রিস্টের জন্ম কবে হয়েছিল, তা নিয়ে মতভেদ আছে। তবে চতুর্থ শতাব্দীর মাঝামাঝি থেকে পশ্চিমা চার্চ ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিন পালন শুরু করে। পরে পুবের দেশগুলোতেও এটি গ্রহণ করা হয়। সময়ের দিক থেকে ২৫ ডিসেম্বর দিনটি বড় নয়, তবে বড় হিসেবে পরিচিত হয়েছে। যিশুখ্রিস্ট এদিন জগতে আসার মধ্য দিয়ে ২৫ ডিসেম্বরকে মহৎ করেছেন বা 'বড়' করেছেন। 'বড়দিন' তাই বিশ্বাস-ভালোবাসা ও ক্ষমার চেতনায় 'বড়' হওয়ার দিন বলে মনে করে তাঁর অনুসারীরা।আজ সব খ্রিস্টান পরিবারে ভালো খাবার রান্না হবে, বিশেষ করে কেক থাকবেই। ধর্মীয় গানের পাশাপাশি হবে প্রার্থনা সভাও। আজ খ্রিস্টানদের কবরস্থানগুলোতে মোমবাতি ...
খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ জানুয়ারি

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ জানুয়ারি

জাতীয়, স্লাইড
  জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ৭ জানুয়ারি ধার্য করেছে আদালত। আজ বুধবার দুপুরে এ আদেশ দিয়েছেন রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।এর আগে বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে খালেদা জিয়া আদালত প্রাঙ্গণে উপস্থিত হন।বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে বেল বারটা ৩৫ মিনিটে দ্বিতীয় দফায় আদালতের কার্যক্রম শুরু হলে অপর মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ এ দুই মামলার কার্যক্রম পেছাতে মোট চারটি সময়ের আবেদন জানান খালেদার আইনজীবীরা।শুনানিতে অংশ নেন খালেদার পক্ষে ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে অংশ নেন খোরশেদ আল...
জাতিসংঘের বিশেষজ্ঞ দলের কর্মপরিকল্পনা প্রকাশ

জাতিসংঘের বিশেষজ্ঞ দলের কর্মপরিকল্পনা প্রকাশ

জাতীয়, স্লাইড
  শ্যালা নদীতে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ায় সংকটাপন্ন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীব-বৈচিত্র্যের অবস্থা দ্বিতীয় দিনের মতো সরেজমিনে পরীক্ষা-নিরিক্ষা শুরু করেছে জাতিসংঘের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ দল। আজ বুধবার সকাল থেকে ৪টি স্প্রীডবোড ও ২টি ছোট লঞ্চ যোগে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই বন্যপ্রানী অভায়ারণ্যসহ শ্যালা নদী থেকে হরিণটানা খাল পর্যন্ত দীর্ঘ এলাকা পর্যবেক্ষণ শুরু করেছে।৬টি দলে ভাগ হয়ে তারা বিভিন্ন যন্ত্র দিয়ে শ্যালা নদীসহ ক্ষতিগ্রস্ত এলাকার পানি, নদীর তলদেশেসহ মাটি, ফার্নেস অয়েল লেগে থাকা বিভিন্ন প্রজাতির ঘাস গাছপালাসহ পরিক্ষা-নিরিক্ষা ও জীব-বৈচিত্র্যের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছেন।এদিকে, বিশেষজ্ঞ দলের প্রধান এ্যামোলিয়া ওয়ালট্রোম এক প্রেস ব্রিফিংয়ে তাদের কাজের পরবর্তী কর্ম পরিকল্পনা প্রকাশ করেছেন। আজ বুধবার সকাল ১০টায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমা...