Sunday, November 8Welcome khabarica24 Online

জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারনের আল্টিমেটাম

সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারনের আল্টিমেটাম

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
    আগামী মঙ্গলবারের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারণ না করলে বুধবার থেকে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে হাটহাজারী ওলামা পরিষদ।রোববার পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যায় এক বিবৃতিতে পরিষদের নেতারা বলেন, ইসলামের ফরজ বিধান পর্দা-বোরকা নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর কটূক্তিমূলক বক্তব্য ধর্মপ্রিয় কোন মুসলমান বরদাস্ত করতে পারে না।বিবৃতিতে বলা হয়, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। মুসলিম নারীদেরকে নিয়ে উপহাস করেছে। তার বক্তব্য পবিত্র কোরআনের আইনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। নেতৃবৃন্দ বলেন আমরা বার বার বলেছি বর্তমান সরকারে কিছু নাস্তিক মন্ত্রী রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে, মাদরাসা-মক্তব, আলেম-ওলামাদের বিরুদ্ধে না বললে রাত্রে ঘুম হয় না। এরা দেশের ও মুসলিম উম্মাহর দুশমন, দেশের সার্বভৌমত্বের দুশমন। এদের চিহ্নিত করতে না পারলে সরকার কে এর খেসারত দিতে হবে।...
সোমবারের এসএসসি পরীক্ষা শুক্রবার

সোমবারের এসএসসি পরীক্ষা শুক্রবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে না। সোমবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। তবে বুধবার থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সেই হিসেবে বুধবার থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষামন্ত্রী বলেন, ‘শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষাটি সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে।’ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে হরতালে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলেও তিনি জানান।তিনি বলেন, ‘আমরা দেখেছি বাকি পরীক্ষাগুলোর সময় কোনো হরতাল দেয়া হয়নি। তাই বুধবার থেকে অন্যান্য পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ীই চলবে।’নাহিদ বলেন, ‘আমরা তাদের (বিএনপি) কাছে পজিটিভ উত্তরের আশা...
বঙ্গবন্ধু সেনানিবাসের যাত্রা শুরু

বঙ্গবন্ধু সেনানিবাসের যাত্রা শুরু

জাতীয়, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে যমুনা নদীর তীরে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু সেনানিবাসের উদ্বোধন করেন। বাংলাদেশে এই প্রথম সেনানিবাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকরণ করা হয়েছে।বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিকে অবস্থিত সেনানিবাসের প্রবেশ দ্বারে প্রধানমন্ত্রী একটি ফলক উন্মোচনের মধ্যদিয়ে সেনানিবাসের উদ্ধোধন করেন। এ ছাড়াও তিনি সেনানিবাসে জাতির পিতার একটি ম্যূরালও উন্মোচন করেন। অপরদিকে তিনি নবনির্মিত সদর দপ্তরে ৯৮ কম্পোজিট ব্রিগেড সদর দপ্তরের অফিস বিল্ডিং, ১২-তলাবিশিষ্ট অফিসার্স মেস্ কমপ্লেক্স, জেসিও, কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সৈনিকদের পরিবারের জন্য বহুতলবিশিষ্ট পৃথক বাসস্থানের ফলকও উন্মোচন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নবনির্মিত স্থাপনাগুলো পরিদর্শন করেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা নদীর ওপর বহু প্রত্যাশিত বঙ্গবন্ধু সেতু...
বঙ্গোপসাগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৪০

বঙ্গোপসাগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৪০

জাতীয়, বিশেষখবর
  অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন নানাভাবে ৪০ জনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার ১০টার দিকে চ্যানেলের দক্ষিণ খুদিয়ার টেক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে,  ট্রলারডুবির পর নানাভাবে ৪০ জন যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা চট্টগ্রামের মাঝের ঘাট এলাকা থেকে বুধবার রাতে রওনা হয়। বৃহস্পতিবার সকালের দিকে এসে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারি

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।আজ বৃহস্পতিবার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত এ দিন ধার্য করেন।এর আগে, গত ১৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ মূলতবি করে ২৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছিলেন আদালত। ওই দিন রাজধানীর বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকা বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদ্দারের আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা দুটির বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ সাক্ষ্য দেন। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ২০০৯ সালের ৫ আগস...
কঠোর ব্যবস্থার নির্দেশ প্রেসিডেন্টেরও

কঠোর ব্যবস্থার নির্দেশ প্রেসিডেন্টেরও

জাতীয়, স্লাইড
  নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, যানবাহনে পেট্রলবোমা ছুড়ে ও আগুন দিয়ে নিরীহ মানুষদের হত্যার সঙ্গে যারা জড়িত তারা গণতন্ত্র, মানবতা ও সভ্যতার শত্রু। গতকাল বঙ্গভবনে পুলিশ সপ্তাহ-২০১৫ পালনের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট এসব কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের লোক গণতন্ত্র ভালবাসে এবং তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। একটি গণতান্ত্রিক সমাজে দলমতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্যই এখানে। গণতন্ত্র চর্চার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা দেখানোর রীতি চর্চা করতে হবে। প্রেসিডেন্ট বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী প্রয়োজন। জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে পুলিশ সদস্যদেরকে সক্রিয় থাকতে হবে। তিনি বলেন, অপর...
সমঝোতার দাবিতে লাগাতার অবস্থানে কাদের সিদ্দিকী

সমঝোতার দাবিতে লাগাতার অবস্থানে কাদের সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অবরোধ ও হরতাল প্রত্যহার করে সংলাপ আয়োজনের দাবিতে রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বিকেল ৩টা থেকে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন তিনি। তার সঙ্গে রয়েছেন দলের অর্ধশতাধিক নেতাকর্মী। কাদের সিদ্দিকী জানান, একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির সংকটময় মূহুর্তে তিনি রাজপথে নেমেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে হরতাল ও অবরোধ প্রত্যাহার এবং প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা সংলাপের আয়োজন না করা পর্যন্ত তিনি এ কর্মসূচি পালন করবেন।...
নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অবরোধের মধ্যে নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সচিবালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।আগামী ২ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। অবরোধের মধ্যেই এসএসসি পরীক্ষা হবে জানিয়ে অবরোধ ডাকা দলগুলোর উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আপনাদের আল্লাহর দোহাই, খোদার দোহাই, মানবতার দোহাই আমাদের ছেলে-মেয়েদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দিন।এদিকে এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা বোর্ডগুলোর সব ধরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দূর হয়নি। এ নিয়ে আন্ত:বোর্ডগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে বুধবার বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়...