পুড়িয়ে মানুষ হত্যাকারীরা দেশ ও জনগণের শত্রু : প্রধানমন্ত্রী
রধানমন্ত্রী শেখ হাসিনা পুড়িয়ে মানুষ হত্যাকারীদের দেশ, জনগণ ও মানবতার শত্রু হিসেবে উল্লেখ করে এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যখন দেখি আন্দোলনের নামে সন্ত্রাসীরা পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে, মুরগিবাহী ট্রাক ও পাঠ্যপুস্তক বহনকারী যানবাহনে আগুন ধরিয়ে দিচ্ছে, তখন আমি গভীরভাবে বেদনাহত হই। তখন বিশ্বাস করতে কষ্ট হয়, মানুষ এ ধরনের অমানবিক কাজ করতে পারে।প্রধানমন্ত্রী সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ উদ্বোধনকালে এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) যৌথভাবে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে...







