মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: এরশাদ
নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি নয়, দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। শনিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ সভার আয়োজন করে। দলটির নগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, উত্তর জেলার আহ্বায়ক শায়েস্তা খান, দক্ষিণ জেলার আহ্বায়ক শামসুল আলম মাস্টার উপস্থিত ছিলেন।প্রধান দুই দলের ওপর দেশের জনগণ আজ বিরক্ত উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, প্রধান দুই রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ আর চায় না। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে ছাত্র-শিক্ষক, বৃদ্ধ-...







