Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

ইয়েমেনে সৌদি হামলার প্রতি বাংলাদেশের সমর্থন

ইয়েমেনে সৌদি হামলার প্রতি বাংলাদেশের সমর্থন

জাতীয়, বিশেষখবর
ইয়েমেনে শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবের সামরিক অভিযানের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই সমর্থন ব্যক্ত করে। এদিকে, ইয়েমেনে আটকেপড়া দুই প্রকৌশলীসহ দেশটিতে অবস্থানরত প্রায় আড়াই হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি সরকার। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ইয়েমেনে অবস্থানরত বাংলাদেশীরা নিরাপদে রয়েছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েমেনে প্রেসিডেন্ট আবদো রাব্বো মনসুর হাদির নেতৃত্বে বৈধ সরকারের বিরুদ্ধে হুথিদের অ্যাকশনের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। তাদের যে সহিংসতার কারণে ইয়েমেনে মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে, তারও নিন্দা জানায় বাংলাদেশ’। বিবৃতিতে আরও বলা হয়, ‘বৈধ কর্তৃপক্ষকে পুর্নবহালের লক্ষ্যে সৌদি আরবের সকল পদক্ষেপের প্রতি সমর্থন জানায় বাংলাদেশ। এতে...
৮ এপ্রিলের আগে প্রচার-প্রচারণা নয়: ইসি

৮ এপ্রিলের আগে প্রচার-প্রচারণা নয়: ইসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আগামী ৮ এপ্রিল থেকে সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে কমিশন সচিব সিরাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগাম সিটি কর্পোরেশন নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গত ১৮ মার্চ তফশিল ঘোষণা করে। ইসি ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৯ মার্চ। ১ থেকে ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ২৮ এপ্রিল।...
বিয়ে করলে উপবৃত্তি বন্ধ: শিক্ষমন্ত্রী

বিয়ে করলে উপবৃত্তি বন্ধ: শিক্ষমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের কোনো শিক্ষার্থীর সরকারী উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে অথবা শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিত থাকতে হবে অন্যথায় তার উপবৃত্তি বন্ধ হয়ে যাবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সোমবার জাতীয় সংসদে সাংসদ এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।শিক্ষামন্ত্রী সংসদে জানান, “হায়ার সেকেন্ডারি ফিমেল স্টাইপেন্ড প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্রের উপবৃত্তি প্রদান করা হয়। এই প্রকল্পের উপবৃত্তি পাওয়ার যে দুটি শর্ত মেনে চলতে হয়। এর একটি হলো এইচএসসি কিংবা সমমান পরীক্ষা পর্যায়ে ‘অবিবাহিত’ থাকতে হবে। অপর শর্তটি হলো শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিতি থাকতে হবে।”শিক্ষা মন্ত্রী আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মাধ্যমিক স্তরে তিনটি, উচ্চ মাধ্যমিক স...
কাউকে সন্ত্রাস করতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী

কাউকে সন্ত্রাস করতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস এবং নৃশংস কর্মকাণ্ড কাউকে করতে দেয়া হবে না। তিনি জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে র‌্যাবসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।শেখ হাসিনা বলেন, যেকোন মূল্যে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে হবে। আমরা বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও নৃশংসতা করতে দেব না। এ কারণে র‌্যাবসহ সংশ্লিষ্ট সকলকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে তাদের স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।প্রধানমন্ত্রী চেইন অব কমান্ড বজায় রেখে এবং বাহিনীর আইন, নিয়ম ও নীতি মেনে দায়িত্ব পালন করতে র‌্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, বিভিন্ন বাহিনী থেকে এসে র‌্যাবে যোগ দিয়েছেন। আপনি যে বাহিনী থেকেই আসুন না কেন, আপনাকে বাহিনীর চেইন অব কমান্ড, আইন, নিয়ম ও নীতি মেনে...
সারাদেশে ২০ দলের বিক্ষোভ রোববার

সারাদেশে ২০ দলের বিক্ষোভ রোববার

জাতীয়, বিশেষখবর
  রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ২০ দলীয় জোট। বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এ কর্মসূচি ঘোষণা করেন। তবে প্রথম পাঠানো বিবৃতিতে হরতাল-অবরোধের কোনো ঘোষণা না থাকলেও পরের বিবৃতিতে অবরোধের কথা উল্লেখ করা হয়।শনিবার বেলা ৩টা ৫৮ মিনিটে আসা প্রথম বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেপ্তারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধীদলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ, রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্...
গণভবন থেকে প্রার্থী ঘোষণা সংবিধানের লঙ্ঘন

গণভবন থেকে প্রার্থী ঘোষণা সংবিধানের লঙ্ঘন

জাতীয়, স্লাইড
  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অভিযোগ করেছেন, সিটি করপোরেশন নির্বাচনে গণভবন থেকে প্রার্থী ঘোষণাকে সংবিধানের লঙ্ঘন। তিনি বলেন, বাংলাদেশে এখন বিচার নাই। একজন প্রধানমন্ত্রী গণভবন থেকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারেন না।শনিবার মতিঝিলের ফুটপাতে শান্তির দাবিতে চলমান নিরবিচ্ছিন্ন অবস্থান কর্মসূচির ৬০তম দিন পূর্তি উপলক্ষে দুপুরে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মতবিনিময় সভায় বিশিষ্ট নাগরিকরা কাদের সিদ্দিকীকে শুধু মতিঝিলে অবস্থান কর্মসূচি সীমাবদ্ধ না রেখে সারাদেশে এই শান্তির ডাক ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আপনার বাবা বঙ্গবন্ধু সারাজীবন সরকারি প্রভাবমুক্ত নির্বাচন চেয়েছেন। আপনি গণভবনে ঢাকার গুণ্ডদের নিয়ে খাওয়াচ্ছেন।সরকারি টাকা খরচ করছেন।একদিন এর বিচার হবে।তিনি বলেন, সরকার সিটি ন...
মনজুরকে চট্টগ্রাম ২০ দলের সমর্থন

মনজুরকে চট্টগ্রাম ২০ দলের সমর্থন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের ২০ দলীয় জোট।শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।বৈঠকে মেয়র পদপ্রার্থী মনজুর আলম, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চট্টগ্রামের প্রধান নূর মোহাম্মদসহ ২০ দলের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের ২০ দলীয় জোটের প্রায় দুই হাজার নেতা-কর্মী জেলে আছেন। হাজার হাজার নেতা-কর্মী মামলার হুলিয়া নিয়ে পলাতক অবস্থায়। এ অবস্থায় ...
বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে

বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের আন্দোলন ব্যর্থ হয়েছে। আন্দোলনের ৮১ দিন আজ। আক্কেল থাকলে বিএনপির নেত্রীর আক্কেলে পানি পড়ত। তিনি ৮১ দিনে পারেননি। আর পারবেনও না।তিনি আজ বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন।খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, 'আন্দোলন চালাতে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার বৃত্ত থেকে তিনি আর বের হয়ে আসতে পারবেন না। উনি যাদের ভরসায় বসে আছেন, সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।' তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান আমরা হতে দেবো না। আমার ওপর আঘাত আসবে জানি। কারণ, আমি ন্যায় ও সত্যের পথে।...