Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

এক মামলায় তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

এক মামলায় তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাশকতার দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। তবে বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর দ্বিমত পোষণ করেন।নিয়ম অনুযায়ী, মির্জা আব্বাসের জামিন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।মির্জা আব্বাসের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, মির্জা আব্বাসকে পল্টন থানার মামলায় তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মতিঝিল থানার মামলায় হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছেন। জামিনের শুনানির জন্য মামলাটি...
বিএনপি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে : সেতুমন্ত্রী

বিএনপি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে : সেতুমন্ত্রী

জাতীয়, স্লাইড
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সিটি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে। এ সিদ্ধান্ত তাদের জন্য আত্মঘাতি হবে।বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর ক্লোজার নির্মাণকাজ পরিদর্শন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে স্বাধীন ভূমিকা পালনে সহায়তা করে যাচ্ছি। নির্বাচন কমিশন যদি আরও সহযোগিতা প্রয়োজন মনে করে,সরকার তাও করতে প্রস্তুত।তিনি আরো বলেন, নির্বাচন কমিশন বিধি মোতাবেক নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা সিটি নির্বাচন থেকে সরে আসতে চায়।কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, মন্ত্রণালয়ের সচিব ডা. জাফর আহাম্মেদ খান, পাউবোর মহা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখে...
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ১৪২২ সন সকল জরা ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা বলেন।বাণীতে তিনি বলেন, ‘আমি আশা করি, পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্ত্বাকে আরও বিকশিত করবে। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি যোগাবে। রাজনীতির নামে আগুনে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা ও দেশের সম্পদ ধ্বংসকারী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করবে।’প্রধানমন্ত্রী আশা করেন, দেশব্যাপী বৈশাখি মেলা, চৈত্রসংক্রান্তির পালা-পার্বন, নববর্ষের প্রতিটি মিছিল-শোভাযাত্রা পরিণত হবে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অন্যায়-অবিচার, শোষণ-বৈষম্য এবং ক্ষুধা-দারিদ্র্যের ...
শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

জাতীয়, বিশেষখবর
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী জোট নেতা খালেদা জিয়া। রবিবার রাতে নববর্ষের কার্ড পাঠিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার রবিবার রাত ৮টার দিকে খালেদা জিয়ার কার্ড নিয়ে গণভবনে যান। এ সময় প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা (২) এসএম খুরশীদ-উল আলম কার্ডটি গ্রহণ করেন। এর আগে রবিবার বিকেল ৫টায় খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শেখ হাসিনা।এদিকে দেশবাসীসহ বাংলা ভাষাভাষি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, পৃথিবীর নানা জাতি-গোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও রীতি অনুযায়ী তার...
বিএনপির সঙ্গে সরকারের কোন সমঝোতা হয়নি : তোফায়েল

বিএনপির সঙ্গে সরকারের কোন সমঝোতা হয়নি : তোফায়েল

জাতীয়, বিশেষখবর
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতা হয়নি। সোমবার সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ দাবি করেন।‘বিএনপির সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘কিসের সমঝোতা? প্রশ্নই ওঠে না। সন্ত্রাসী, নাশকতা ও জঙ্গি তৎপরতার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক আওয়ামী লীগের হতে পারে না। বাণিজ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন ঘরে ফিরে গেছেন। আদালতে গিয়ে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেছেন। উনি কিন্তু বহাল তবিয়তে আছেন। কিন্তু যাদের জীবন চলে গেছে তাদের আমরা খুঁজে পাব না।তিনি বলেন, আসলে তিনি আন্দোলন করতে পারেন নাই, সেজন্য আদালতে হাজিরা দিয়েছেন। খালেদা জিয়া বলেছিলেন যতক্ষণ না তিনি লক্ষ্যে পৌঁছতে না পারবেন ততক্ষণ তিনি ঘরে ফিরবেন না। লক্ষ্য ...
মির্জা আব্বাস বুধবার পর্যন্ত মুক্ত

মির্জা আব্বাস বুধবার পর্যন্ত মুক্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে আগামী বুধবার পর্যন্ত আটক না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত।সোমবার মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন আদালত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না বা গণমাধ্যমে কথা বলতে পারবেন না।আব্বাসের আইনজীবী ব্যারিস্টার এহসান জানান, বুধবার আদেশ দেওয়ার আগ পর্যন্ত আব্বাস মুক্ত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না।এর আগে, তিনটি মামলায় আগাম জামিন নিতে সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে আব্বাস হাইকোর্টে উপস্থিত হন। সেখানে তিনি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমে অবস্থান নেন। বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এহসানুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।...
এইচএসসির তিন পরীক্ষা পেছালো

এইচএসসির তিন পরীক্ষা পেছালো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ২৮ এপ্রিল তিনি সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যথাক্রমে আগামী ২, ৪ ও ১৬ মে নির্ধারণ করা হয়েছে।সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।উল্লেখ্য, এবছর দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।...
খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার

খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার (২) এস এম খুরশিদ-উল-আলম রবিবার বিকেল সোয়া ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক কার্ডটি গ্রহণ করেছেন বলে জানান তিনি।...