Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

সুন্দরবনে নিমজ্জিত সার বোঝাই জাহাজ উদ্ধার হয়নি, তদন্ত কমিটি গঠন

সুন্দরবনে নিমজ্জিত সার বোঝাই জাহাজ উদ্ধার হয়নি, তদন্ত কমিটি গঠন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর বিমলের চর এলাকায় ডুবে যাওয়া সারবোঝাই এম ভি জাবালে নূর নামের লাইটারেজ জাহাজটি বুধবার দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি। এছাড়া অপসারণ করা যায়নি জাহাজের খোলে থাকা গলে যাওয়া অবশিষ্ট্য পটাশ সার।গত সোমবার বিকেলে তলা ফেটে জোয়ারের পানিতে জাহাজটিতে থাকা অধিংকাশ পটাশ সার পানিতে মিশে সুন্দরবনের বিভিন্ন খালের পানিতে ছড়িয়ে পড়েছে।এদিকে সারবোঝাই জাহাজ ডুবিতে সুন্দরবনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি উল্লেখ করে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ কামাল উদ্দিন আহমেদ থানায় লাইটারেজ জাহাজ কতৃপক্ষকে আসামি করে শরণখোলা থানায়  মামলা করেছে।এছাড়া ঘটনা তদন্তে বাগেরহাটের জেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ পৃথক দুটি কমিটি ঘঠন করেছে।বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শফিকুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের কমিটি ৭ আগামী দিনের মধ্যে ও পূর্র্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা...
কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না : প্রধানমন্ত্রী

কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বর্জন করে আরেকটি নাটক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেন আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে সরকার উৎখাত করা যায়। কিন্তু কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না।রবিবার রাতে গণভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আ জ ম নাসির ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।এ জেড এম নাসির উদ্দিন তার স্ত্রী, দুই সন্তান এবং চট্টগ্রাম আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গণভবনে আসেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন নির্বাচিত কমিশনার এ সময় উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, বিএনপি তাদের আন্দেলনের সময় রাস্তায় ছিলো না। সিটি করপোরেশন...
তিন সিটি নির্বাচনে কারচুপি ও জালভোট এড়ানো যেত

তিন সিটি নির্বাচনে কারচুপি ও জালভোট এড়ানো যেত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
তিন সিটিতে ভোটে যে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা সরকার চাইলে এড়ানো যেতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকলে ফলাফলও অন্য রকম হতে পারতো।আজ রবিবার সকালে চারদিনের সফরে রংপুরে পৌঁছেছেন এরশাদ। পরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।এরশাদ বলেন, নির্বাচনে সমর্থিত প্রার্থীদের পরজায় নিশ্চিত জেনে বিএনপি নির্বাচন থেকে সরে গেছে। এটি রাজনৈতিক শিষ্টাচার নয়। তবে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে ফলাফলও অন্যরকমও হতে পারতো। তিনি বলেন, তিন সিটিতে ভোটে যে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে। তা না হলেও পারতো। সরকার চাইলে তা এড়ানো যেতো। এটা ভোটের ইতিহাসে খারাপ মডেল সৃষ্টি করবে।এরশাদ আরও বলেন, বিএনপির প্রতি এখন দেশের মানুষের আস্থা নেই। তারা ৯০ দিন আন্দোলন করে মানু...
নয়াপল্টনে পিন্টুর জানাজা, দাফন আজিমপুর কবরস্থানে

নয়াপল্টনে পিন্টুর জানাজা, দাফন আজিমপুর কবরস্থানে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জানাজা সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।রবিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদের যথাসময়ে জানাজায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।এ ছাড়া পিন্টুর মৃত্যুতে দেশব্যাপী বিএনপির দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক প্রকাশ করা হবে বলে জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক।এদিকে, জানাজার পর রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশেই দাফন করা হবে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে।রবিবার বিকেলে হাজারীবাগের নিজ বাসায় পিন্টুর ভাই নাসিমউদ্দিন আহমেদ রিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান।...
আমার স্বামীকে ফেরত দেওয়া হোক : হাসিনা আহমেদ

আমার স্বামীকে ফেরত দেওয়া হোক : হাসিনা আহমেদ

জাতীয়
বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ফের তার স্বামীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। শনিবার বিকেলে সরকারের কাছে এ দাবি জানান তিনি।হাসিনা আহমেদ বলেন, কেন আমার স্বামীকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে তা জানতে চাই না। আমি আগেও বলেছি এখনো বলছি আমার স্বামীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেওয়া হোক।বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি প্রত্যাশা করে সরকার উচ্চ আদালতের নির্দেশক্রমে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেবে।গণমাধ্যমের তথ্যমতে সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে দাবি করে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী বিদেশে শান্তি মিশনে কাজ করে সুনাম অর্জন করছে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে হত্যা করবে ...
স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ ১১ মে

স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ ১১ মে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত হওয়া তিন কেন্দ্রের ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ মে সোমবার কাউন্সিলর পদের জন্য এসব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম।তিনি জানান, গত ২৮ এপ্রিল ভোট গ্রহণের সময় অনিয়ম ও ভোটকেন্দ্রে ভাঙচুরের কারণে তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। ওই কেন্দ্রগুলোতে আগামী ১১ মে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য রিটার্নিং কর্মকর্তাকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।সিরাজুল ইসলাম আরও জানান, ভাঙচুরের কারণে ৮নং ওয়ার্ডের কমলাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ৫৩নং ওয়ার্ডের শ্যামপুর আশরাফ মাস্টার উচ্চ বিদ্যালয় ও ৩৪নং ওয়ার্ডের পুরান ঢাকার সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছিল। এতে ওই তিন ওয়ার্ডের কাউন্সিলরদের গেজেট প্রকাশও বন্ধ রাখা হয়।...
মধ্যপাড়া খনি থেকে পাথর নেবে পদ্মা সেতু প্রকল্প

মধ্যপাড়া খনি থেকে পাথর নেবে পদ্মা সেতু প্রকল্প

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প থেকে পাথর নিতে আগ্রহ প্রকাশ করেছে পদ্মা সেতুসহ দেশের মেগা প্রকল্পের প্রতিনিধি দল। আগামী ৩ মাসে মধ্যপাড়া থেকে ৬০ হাজার টন বোল্ডার পাথর কিনবে পদ্মা বহুমুখী সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ (মূল সেতু) ও সিনো হাইড্রো (নদী শাসন) কর্তৃপক্ষ।কঠিন শিলা প্রকল্প উদ্বোধনের পর সরকারি-বেসরকারি পর্যায়ে এ ধরনের উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দল এই প্রথম খনিটি পরিদর্শনে এলেন। গত ৩০ এপ্রিল সরকারের সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে মধ্যপড়া পাথর খনি পরিদর্শনে যায় দলটি। এসময় তার সঙ্গে ছিলেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক (পিডি) শফিকুল ইসলাম, চিফ ইঞ্জিনিয়ার কবির আহমেদ, সুপারিন্টেডেন্ট ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ও সিনো হাইড্রোর চীনা কর্মকর্তা প্রমুখ। এ সময় খনির প্রকৌশলী মোহাম্মদ আবুল বাশা...
তিন নগর পিতার শপথ বুধবার

তিন নগর পিতার শপথ বুধবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী বুধবার শপথ নিবেন ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন নগর পিতা।সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি বিশ্বস্তসূত্রে শপথ অনুষ্ঠানের বিষয়টি জানা গেছে।নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই দিন তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।উল্লেখ্য, গত ২৮ এপ্রিল তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সাড়ে ৪ ঘণ্টা পর তা বর্জন করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। আর তিন সিটিতেই জয় লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা। নির্বাচিত মেয়ররা হলেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে আ জ ম নাছির উদ্দিন।...