মোহামেডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী
টান টান উত্তেজনার এক ম্যাচ। দেশের ঐতিহ্যবাহী দু’দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবশেষে জয় হল আবাহনীর। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের ডি-গ্র“পের শেষ ম্যাচে আবাহনী ২-০ গোলে হারায় মোহামেডানকে। টানা দু’ম্যাচ জিতে গ্র“প চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে জায়গা করে নিয়েছে আকাশি হলুদ শিবির। আবাহনীর পক্ষে গোল দুটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ক্যাস্ট্রো ও ঘানার উসাই মরিসন।ফুটবলে দর্শকখরা চলছিল। কিন্তু দেশের অন্যতম বড় দুই দলের ম্যাচে সেই খরা কিছুটা হলেও ঘুচেছে। গ্যালারিতে প্রায় ছয় হাজার দর্শক উপস্থিত ছিলেন। মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীও ছিল স্নায়ুচাপে। সেই চাপ নিতে পারেনি মোহামেডান। শুরুতেই এগিয়ে যায় আবাহনী। বার বার আক্রমণ করেও মোহামেডানকে ম্যাচে ফেরাতে পারেননি জাহিদ-এমিলি জুটি। দেশী কোনো ফুটবলারই এদিন জ্বলে উঠতে পারেননি। আবাহনীকে জিতিয়েছেন দুই বিদেশী। ম্যাচের তখন মাত্র ১০ মিনিট। আবা...






