দুই উইকেটের অপেক্ষায় বাংলাদেশ
ঢাকা: বাংলাদেশকে দুই উইকেটের অপেক্ষায় রেখেছে নিউজিল্যান্ড। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা টেস্টের তৃতীয় দিনে আট উইকেট হারিয়ে ৪১৯ রান সংগ্রহ করেছে সফরকারী দলটি। দুই উইকেট হাতে রেখে ১৩৭ রানের লিড পেয়েছে ব্রেন্ডন ম্যাককুলাম বাহিনী।
সাদা পোশাকের ক্রিকেটে টেস্ট সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ‘দশম’ পাঁচ উইকেট সংগ্রহের দিনে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। দিনের চতুর্থ ওভারেই রস টেইলরকে (৫৩) ফিরিয়ে স্বাগতিক সমর্থকদের আনন্দে মাতান সাকিব।
কিন্তু পঞ্চম উইকেটে কেন উইলিয়ামসন ও কোরি এন্ডারসন জুটি বাংলাদেশকে হতাশ করে। উইলিয়ামসন ৬২ রান করেন। আর এন্ডারসন সেঞ্চুরি তুলে নেন। তার ব্যাটে এসেছে ১১৬ রান। তবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের শেষদিকে নবম উইকেটে বিজে ওয়াটলিং ও ইশ সোধি জুটি বাংলাদেশকে চূড়ান্তভাবে হতাশ করে। দিন শেষে ৮৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন এই জোড়। ওয়াটলিং ৫৯ আর সোধি ৫৫ রানে ব্...



