Thursday, February 26Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

পোপের দেশে ক্রিকেট

পোপের দেশে ক্রিকেট

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক ক্যাথলিক ধর্মালম্বীদের তীর্থস্থান ভ্যাটিকান সিটিতে ক্রিকেট খেলা চালু হতে যাচ্ছে। সম্প্রতি পোপ প্রধান বিশ্বের সবচেয়ে ছোট এই দেশটিতে প্রথম বারের মতো ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এখন কেবল দলগঠনের অপেক্ষা। বিভিন্ন ধর্মালম্বীদের মধ্যে বিশ্বাস ও সমঝোতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘অক্রিকেটীয়’ দেশে ক্রিকেট চালু করার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখেন দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জন ম্যাকার্থি। তিনি উদ্যোগটিকে ‘ক্রিকেট কূটনীতি’ বলে উল্লেখ করে এর মাধ্যমে হিন্দু, মুসলিম ও শিখরা একত্রে খেলার সুযোগ পাবে বলে মনে করেন। ম্যাকার্থি বলেন, রোমে ২৫০-৩৫০ সম্ভাব্য খেলোয়াড় বিভিন্ন সেমিনার এবং ধর্মীয় বিশ্বাবিদ্যালয়ে পড়াশোনা করে। এদের অনেকেই ক্রিকেট প্রধান দেশ থেকে আগত। সুতরাং দল গঠনে কোন সমস্যা হবে না। ইতোমধ্যেই ‘ভ্যাটিকান-১১’ নামে ক্রিকেট বোর্ড গঠন করতে হয়েছে। ...
সীমান্ত চুক্তি স্বাক্ষর করল ভারত-চীন

সীমান্ত চুক্তি স্বাক্ষর করল ভারত-চীন

আন্তর্জাতিক, স্লাইড
ডেস্ক নিউজ বহুল কাঙ্ক্ষিত সীমান্ত রক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও চীন। চলতি বছরের শুরুতে সীমানা নিয়ে উভয় দেশের সম্পর্কে অচলাবস্থা নিরসনে গতকাল এ চুক্তি স্বাক্ষরিত হয়। চীন সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এ চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে দুই রাষ্ট্রপ্রধান পারস্পরিক আস্থা বাড়াতে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সীমানা নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে নানা ধরনের মতানৈক্য রয়েছে। এমনকি ১৯৬২ সালে একটি যুদ্ধও হয়। এখনো নানা ধরনের উত্তেজনা বিরাজ করছে। চীনা প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সরকারেরই বিবাদ মেটানোর মতো সক্ষমতা রয়েছে। সুতরাং এগুলো কোনোভাবেই আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না। তবে দুই দেশের মধ্যে ভিসা ব্যবস্থা সচল করার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। মোট নয়টি চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া দেশ দুটি বাণিজ্যিক ঘাটতি কমানোর বিষয়...