প্রাইজবন্ড ড্র: প্রথম পুরস্কার ০৭৭০৬৩২ নম্বরের সিরিজ
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৭৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রাইজবন্ড ড্র কমিটি সচিব ও মহাব্যবস্থাপক মো.সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সভাপতিত্বে কমিশন অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৭৭০৬৩২ নম্বরের সিরিজ, তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০০৭১১৬৬ নম্বরের সিরিজ এবং এক লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছে ০৯৩৩২৩১ ও ০৯৫৩৯৮৯ নম্বর।একক সাধারণ পদ্ধতিতে (প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এ ‘ড্র’ পরিচালিত হয়। ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ , খট খঠ এবং খড এ ড্রয়ের আওতাভুক্ত। এ সিরিজগুলোর অ...



