মালয়েশিয়ায় বৈধ হচ্ছে ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশি
মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশিকে বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি। রেজিস্ট্রার্ড বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি এসব অবৈধ শ্রমিকদের বৈধতা দিতে এরই মধ্যে পরিকল্পনা (এমনেস্টি স্কিম) গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।আজ মঙ্গলবার বিকালে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার হাউসে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি।
তিনি বলেন, মালয়েশিয়ায় বর্তমানে ২২ লাখ অভিবাসী রয়েছে এরমধ্যে ১৪ লাখ বৈধ বাংলাদেশি। এর বাইরের মালেশিয়ায় থাকা ২ লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধ করার পরিকল্পনা চলছে। মালয়েশিয়ার সরকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভিসা প্রসেস আরো সহজ করার পাশাপাশি আগের মতো এরাইভাল ভিসা চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে।হামিদি বলেন, বাংলাদেশ থেকে...







