Sunday, November 1Welcome khabarica24 Online

স্লাইড

সুইস ব্যাংকের টাকা ফিরিয়ে আনা হবে

সুইস ব্যাংকের টাকা ফিরিয়ে আনা হবে

জাতীয়, স্লাইড
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুইস ব্যাংকে কার কি টাকা আছে তা দেশে ফিরিয়ে আনা হবে। শুধু তাই নয়, টাকা পাচারে যারা জড়িত তাদেরও বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। গতকাল আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশকে সুইজারল্যান্ডের মতো গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধু দেশকে সুইজারল্যান্ডের মতো করে গড়ে তোলা স্বপ্ন দেখতেন। আওয়ামী লীগ দেশকে সে লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে চলেছে। প্রায় ৪০ মিনিট দেয়া বক্তব্যের শুরুতে তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। আলোচনা সভায় শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খা...
রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ

রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। আজ দুপুর ১২টা থেকে প্রায় ২০ মিনিট সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সুষমা স্বরাজের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন রওশন এরশাদ। বৈঠক শেষে রওশন এরশাদ জানান, দ্বি-পাক্ষিক বৈঠকে বিদ্যুৎ, তিস্তা এবং ছিটমহল নিয়ে আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সুষমা। তিনি বলেন, দুই দেশের অমীংসিত অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পর্যয়ক্রমে এগুলোর সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সুষমা স্বরাজ।এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে সংসদ ভবনের গেটে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রওশন এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার একান্ত সচিব গোলাম মসিহ, বিরোধী দলীয় চি...
তিস্তা ও ছিটমহলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এবার জট খুলবে

তিস্তা ও ছিটমহলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এবার জট খুলবে

জাতীয়, স্লাইড
তিস্তা ও ছিটমহলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এবার জট খুলবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি, বিরোধী কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বামফ্রন্ট সবাই প্রায় এক সুরে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তির সমাধান চাইলেও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কোনো নেতা-মন্ত্রী এই বিষয়টি কোনো রকম মন্তব্যই করতে রাজি নন। মমতা ছাড়া এই ইস্যুতে কথা বললে যেন মন্ত্রীদের গরদান কাটা পড়বে; এমনই মনোভাব বোঝা গেল কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলেন।ক্ষমতাসীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার ভাষায়, 'আগের প্রধানমন্ত্রী ড. মনমহোন সি চমক দেওয়ার জন্য তড়িঘড়ি করে এই চুক্তি করেছিলেন। ওই চমকের রাজনীতি বিজেপি করবে না। সুষমা দি (সুষমা স্বরাজ) ঢাকা সফর করছেন। আশা করবো দ্রুত বাংলাদেশের সঙ্গে এই সব বিষয় গুলোর সমাধন সূত্র বের হবে।' ঢাকা সফরের আগে সুষমা-মমতার ফোনালাপ নিয়ে বলতে...
কাল শুরু আসল লড়াই

কাল শুরু আসল লড়াই

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
এমন ঘটনাবহুল গ্রুপপর্বকে ওয়ার্মআপ রাউন্ড বললে বেজার হতে পারেন অনেকে। কিন্তু এটাই বাস্তবতা। ভুল শুধরানোর সুযোগ থাকলে সেটা আর বাঁচা-মরার লড়াই হয় কিভাবে! আসল বিশ্বকাপ তো শুরু হবে আগামীকাল। গা-গরমের প্রথম রাউন্ড শেষে এবার নকআউট পর্বের ধুন্ধুমার লড়াই। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়। দ্বিতীয় কোনো পথ খোলা নেই। নকআউটের আঁচ এখনই টের পাচ্ছেন ব্রাজিল বিশ্বকাপের উজ্জ্বলতম নক্ষত্র লিওনেল মেসি। বুধবার গ্র“পের শেষ ম্যাচে নাইজেরিয়া বধের পর আর্জেন্টিনা অধিনায়ক বলেই দিলেন, ‘দল ভালো খেলে জিতেছে বলে খুশি লাগছে। একইসঙ্গে দুশ্চিন্তাও হচ্ছে। এবার নকআউট পর্ব। এবার আর ভুল করলে চলবে না। ভুল করলেই বাড়ি ফিরে যেতে হবে।’ভুল শুধরানোর সুযোগ থাকার পরও প্রথম রাউন্ড থেকে অকাল বিদায় এড়াতে পারেনি স্পেন, ইতালি ও ইংল্যান্ডের মতো বড় দলগুলো। ফেভারিট তত্ত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ ষোলোতে উঠে এসেছে কোস্টারিকা ও গ্রিসের মতো প...
এএসপিকে শামীমের হুমকি, জিডি

এএসপিকে শামীমের হুমকি, জিডি

সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে বাধা দেয়ায় দায়িত্ব পালনরত এএসপি বশির উদ্দিনকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। এ ঘটনায় শঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন তিনি। গতকাল উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের কাছে এএসপি বশিরউদ্দিন যখন এ ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তখন কেন্দ্রের বাইরে থেকে শামীম ওসমানের ক্যাডাররা ইশারায় ‘ভাল হবে না’ হুমকি দিচ্ছিলেন। এসব দৃশ্য দেখা গেছে টেলিভিশনের সচিত্র সংবাদে। শামীম ওসমানের হুমকির বিষয়ে এএসপি বশির উদ্দিন বলেন, মদনপুর ও ধামকুর ইউনিয়নের নিরাপত্তা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমি। দায়িত্ব পালনের অংশ হিসেবে মদনপুর ইউনিয়নের কেওঢালা কেন্দ্রে যাই। সেখানে প্রিজাইডিং অফিসার ও পুলিশ ইনচার্জ আমাকে জানান, স্থানীয় সালাম চেয়ারম্যান (মদনপুর ইউনিয়ন) এসে বলেছেন, পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না। যদি...
নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ বা মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ বা মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

স্লাইড
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজান মাসে নিত্য প্রয়োজনী পণ্য মজুদ বা কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখত্যে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। যারা নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধির চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এবং সরকারের গোয়েন্দা বিভাগগুলো এ বিষয়ে তত্পর রয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং অধীনস্থ বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসের প্রক্কালে বাণিজ্য মন্ত্রণালয় নিত্য পয়োজনীয় পণ্য আমদানিকারক, পাইকারী ও খুচড়া ব্যবসায়ীদের সাথে...
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায়

জাতীয়, স্লাইড
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। বুধবার দিনগত রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা এসে পৌঁছান।এসময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাকে শুভেচ্ছা জনান। এসময় পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন।বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের শীর্ষ পর্যায়ের কোনো নেতার এটাই প্রথম বাংলাদেশে সফর। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরটিকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।এদিন রাতে তার কোনো কর্মসূচি নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারত দ্বিপ‍াক্ষীক বৈঠকে অংশ নেবেন সুষমা স্বরাজ।বেলা আড়াইটার দিকে এ বিষয়ে পররাস্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। বিকেল সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ে ভারতীয় হাইকমিশন থ...
দেশে ভয়াবহ দুঃশাসন চলছে: খালেদা জিয়া

দেশে ভয়াবহ দুঃশাসন চলছে: খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে ভয়াবহ দুঃশাসন চলছে। সরকারের অগণতান্ত্রিক ও অসহিঞ্চু আচরণের প্রতিবাদ করতে গেলেই লেলিয়ে দেয়া হয় তাদের নিজস্ব পেটোয়া বাহিনী। এই সরকারের পোষ্য সন্ত্রাসীদের হাতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ভয়াবহভাবে নির্যাতিত হচ্ছে।জাতিসংঘ ঘোষিত ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।বিএনপির দফতর সম্পাদক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ঔপনিবেশিক শৃঙ্খল থেকে জাতিসমূহ স্বাধীনতা অর্জন করলেও বিশ্বব্যাপী আজও চলছে জাতিগত, বর্ণগত, ভাষাগত, ধর্ম ও সম্প্রদায়গত সংঘাত। আর এই সংঘাত ও বিরোধের কারণেই সাধারণ মানুষ দেশে দেশে নিষ্ঠুর স্বৈরশাসনের যাতাকলে পিষ্ট হয়ে নিহত ও পঙ্গুত্ব বরণ করছে।খালেদা বলেন, সারা বিশ্ব আজ যান্ত্রিক সভ্যতায় এগিয়ে গেলেও মানবিক সভ্যতা বেশি...