Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না : প্রধানমন্ত্রী

কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বর্জন করে আরেকটি নাটক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেন আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে সরকার উৎখাত করা যায়। কিন্তু কোনো চাপ দিয়ে সরকার উৎখাত করা যাবে না।রবিবার রাতে গণভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আ জ ম নাসির ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।এ জেড এম নাসির উদ্দিন তার স্ত্রী, দুই সন্তান এবং চট্টগ্রাম আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গণভবনে আসেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন নির্বাচিত কমিশনার এ সময় উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, বিএনপি তাদের আন্দেলনের সময় রাস্তায় ছিলো না। সিটি করপোরেশন...
তিন সিটি নির্বাচনে কারচুপি ও জালভোট এড়ানো যেত

তিন সিটি নির্বাচনে কারচুপি ও জালভোট এড়ানো যেত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
তিন সিটিতে ভোটে যে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা সরকার চাইলে এড়ানো যেতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকলে ফলাফলও অন্য রকম হতে পারতো।আজ রবিবার সকালে চারদিনের সফরে রংপুরে পৌঁছেছেন এরশাদ। পরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।এরশাদ বলেন, নির্বাচনে সমর্থিত প্রার্থীদের পরজায় নিশ্চিত জেনে বিএনপি নির্বাচন থেকে সরে গেছে। এটি রাজনৈতিক শিষ্টাচার নয়। তবে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে ফলাফলও অন্যরকমও হতে পারতো। তিনি বলেন, তিন সিটিতে ভোটে যে কারচুপি, কেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে। তা না হলেও পারতো। সরকার চাইলে তা এড়ানো যেতো। এটা ভোটের ইতিহাসে খারাপ মডেল সৃষ্টি করবে।এরশাদ আরও বলেন, বিএনপির প্রতি এখন দেশের মানুষের আস্থা নেই। তারা ৯০ দিন আন্দোলন করে মানু...
নয়াপল্টনে পিন্টুর জানাজা, দাফন আজিমপুর কবরস্থানে

নয়াপল্টনে পিন্টুর জানাজা, দাফন আজিমপুর কবরস্থানে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জানাজা সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।রবিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদের যথাসময়ে জানাজায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।এ ছাড়া পিন্টুর মৃত্যুতে দেশব্যাপী বিএনপির দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক প্রকাশ করা হবে বলে জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক।এদিকে, জানাজার পর রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশেই দাফন করা হবে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে।রবিবার বিকেলে হাজারীবাগের নিজ বাসায় পিন্টুর ভাই নাসিমউদ্দিন আহমেদ রিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান।...
মধ্যপাড়া খনি থেকে পাথর নেবে পদ্মা সেতু প্রকল্প

মধ্যপাড়া খনি থেকে পাথর নেবে পদ্মা সেতু প্রকল্প

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প থেকে পাথর নিতে আগ্রহ প্রকাশ করেছে পদ্মা সেতুসহ দেশের মেগা প্রকল্পের প্রতিনিধি দল। আগামী ৩ মাসে মধ্যপাড়া থেকে ৬০ হাজার টন বোল্ডার পাথর কিনবে পদ্মা বহুমুখী সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ (মূল সেতু) ও সিনো হাইড্রো (নদী শাসন) কর্তৃপক্ষ।কঠিন শিলা প্রকল্প উদ্বোধনের পর সরকারি-বেসরকারি পর্যায়ে এ ধরনের উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দল এই প্রথম খনিটি পরিদর্শনে এলেন। গত ৩০ এপ্রিল সরকারের সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে মধ্যপড়া পাথর খনি পরিদর্শনে যায় দলটি। এসময় তার সঙ্গে ছিলেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক (পিডি) শফিকুল ইসলাম, চিফ ইঞ্জিনিয়ার কবির আহমেদ, সুপারিন্টেডেন্ট ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ও সিনো হাইড্রোর চীনা কর্মকর্তা প্রমুখ। এ সময় খনির প্রকৌশলী মোহাম্মদ আবুল বাশা...
তিন নগর পিতার শপথ বুধবার

তিন নগর পিতার শপথ বুধবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী বুধবার শপথ নিবেন ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন নগর পিতা।সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি বিশ্বস্তসূত্রে শপথ অনুষ্ঠানের বিষয়টি জানা গেছে।নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই দিন তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।উল্লেখ্য, গত ২৮ এপ্রিল তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সাড়ে ৪ ঘণ্টা পর তা বর্জন করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। আর তিন সিটিতেই জয় লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা। নির্বাচিত মেয়ররা হলেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে আ জ ম নাছির উদ্দিন।...
রেকর্ডের দ্বারপ্রান্তে তামিম-ইমরুল

রেকর্ডের দ্বারপ্রান্তে তামিম-ইমরুল

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
একরাশি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ৫ম দিনে ব্যাট করতে নেমেছেন তামিম ও ইমরুল। রেকর্ড শুধু তাদের ব্যক্তিগত নয়, দলেরও। দু'জনের সামনেই রয়েছে নিজেদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের হাতছ‍ানি। একইসঙ্গে ৩০০ রানের মাইলফলক থেকে সামান্য ২০ রান দূরে এই উদ্বোধনী জুটি।খুলনায় চতুর্থ দিনে পাকিস্তানের ৫টি উইকেট তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের জয়ের আশা ধ্বংস করে দিয়েছে তামিম ইকবাল-ইমরুল কায়েস জুটি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড পার্টনারশিপে ভর করে উল্টো বড় লিড নেওয়ার পথে টাইগার বাহিনী। চতুর্থ দিন বিশাল লিড তাড়া করে খেলতে নেমে অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানি বোলারদের শাসন করে বাংলাদেশি উদ্বোধনী ব্যাটসম্যানরা। প‍াকিস্তানের নেওয়া ২৯৬ রানের বিশাল লিডকে টপকে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে মহাকাব্যিক দু’টি ইনিংস খেলেছেন ...
ধলপুরে হেলে পড়া সাততলা ভবনটি সিলগালা

ধলপুরে হেলে পড়া সাততলা ভবনটি সিলগালা

জাতীয়, স্লাইড
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর লিচু বাগান এলাকায় একটি সাততলা আবাসিক ভবন হেলে পড়ার পর সেটি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে সিলগালা করে দিয়েছে পুলিশ। এ সময় ওই ভবনের বাসিন্দাদের বিক্ষোভ করতে দেখা যায়। বাসিন্দাদের দাবি, হঠাৎ করে শূন্য হাতে কোথায় গিয়ে উঠবেন তারা।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হেলে পড়া ভবনটি সিলগালা করা হয়।এ প্রসঙ্গে পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, শুক্রবার সকালের দিকে ধলপুর এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা ছুটে আসেন। সেই সঙ্গে রাজউকের একটি প্রতিনিধিদলও ভবনটি পরীক্ষা করতে আসেন। পুলিশ সকাল থেকেই ভবনের বাসিন্দাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে।বিকেলের দিকে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু নমুনা নিয়ে যান রাজউকের প্রতিনিধিদল। পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ওই ভবনে বাসিন্দাদের উঠতে দেওয়া হবে না। বাসিন্দাদের নিরাপত্তার খাতিরেই এ পদক্...
বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

জাতীয়, স্লাইড
  বিএসএফ’র গুলিতে  দিনাজপুরের বিরল সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ধর্মজইন সীমান্তের  মেইন পিলার ৩২১ এর ১০ এবং ১১ সাব পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।নিহতের নাম আব্দুর রাজ্জাক (৩৫)। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আব্দুর রাজ্জাক ভারতের আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ভারতের ৪১ কাটাবাড়ি বিএসএফ’র সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়।দিনাজপুর বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.জামাল হোসেন সীমান্তে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তি নিহতের কথা স্বীকার করে জানিয়েছেন, নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হলে বিএসএফ’র সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেব।...