Friday, November 6Welcome khabarica24 Online

স্লাইড

জোরারগঞ্জ দক্ষিণ বাজারের উদ্যোগে সীরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : জোরারগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে গতকাল (১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১২ টা পর্যন্ত জোরারগঞ্জ জনতা মার্কেট চত্বরে সীরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর খতিব আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ মোঃ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানী, বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাটকেল ঘাটা ছিদ্দিকীয়া মাদ্রাসার প্রিন্সিপাল সু-মধুর কণ্ঠস্বর মুফতি হাজী মনিরুল হক সাহেব, জোরারগঞ্জ ছুটি খাঁ জামে মসজিদের খতীব ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা নূরুল আলম তৌহিদী সাহেব। এতে শত শত মুসল্লী অংশগ্রহণ করেন।...

আজ জোরারগঞ্জ দক্ষিণ বাজারের উদ্যোগে সীরাতুন্নবী (স.) মাহফিল

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : জোরারগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলে আজ (১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টায় জোরারগঞ্জ জনতা মার্কেট চত্বরে সীরাতুন্নবী (স.) মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর খতিব আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ মোঃ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানী, বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন সাতীরা পাটকেল ঘাটা ছিদ্দিকীয়া মাদ্রাসার প্রিন্সিপাল সু-মধুর কণ্ঠস্বর মুফতি হাজী মনিরুল হক সাহেব, জোরারগঞ্জ ছুটি খাঁ জামে মসজিদের খতীব ইসলামী চিন্তাবিদ ও শিাবিদ মাওলানা নূরুল আলম তৌহিদী সাহেব। এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।...
রিভিউ খারিজ, সাকা-মুজাহিদকে যেতে হবে ফাঁসিকাষ্ঠে

রিভিউ খারিজ, সাকা-মুজাহিদকে যেতে হবে ফাঁসিকাষ্ঠে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।এর ফলে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর দণ্ড কার্যকরে আর আইনি বাধা থাকল না।...
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা খুন: মেয়ে ঐশীর ফাঁসি

সস্ত্রীক পুলিশ কর্মকর্তা খুন: মেয়ে ঐশীর ফাঁসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের একমাত্র মেয়ে ঐশী রহমানের ‘ডাবল’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য আসামি ঐশীর বন্ধু জনিকে বেকসুর খালাস ও জামিনে থাকা মিজানুর রহমান রনিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার রায়ে ঐশী রহমানের মাকে কফি খাইয়ে অজ্ঞান করে হত্যার দায়ে মামলার প্রধান আসামি ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। মৃত্যু না হওয়া পর্যন্ত ঐশী রাহমানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও তার বাবাকে হত্যার অভিযোগে পৃথকভাবে একই সাজা প্রদান করেছেন ট্রাইব্যুনাল। ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদ...

মীরসরাইয়ে বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠিত

মীরসরাই, মুক্তাঙ্গন, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : মীরসরাই জগদ্বীশ্বরী কেন্দ্রীয় কালী বাড়ী কমপ্লেক্সের উদ্যোগে ১১ নভেম্বর বুধবার দুপুর ১২টায় বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বিজয়া পুনর্মিলনী উপলে আলোচনা সভা ও প্রসাদের আয়োজন করা হয়। আলোচনা সভায় শ্রীশ্রী জগদ্বিশ্বরী কালী বাড়ী কমপ্লেক্স পরিচালনা পরিষদের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বনিক, বর্তমান সাধারণ সম্পাদক অর্র্নিবাণ চৌধুরী রাজীব, সজল চন্দ্র শীল, রাজীব দাশ। এই সময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি বাবু সুভাষ...
পদার্থে নোবেল পেলেন জাপান ও কানাডার বিজ্ঞানী

পদার্থে নোবেল পেলেন জাপান ও কানাডার বিজ্ঞানী

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
এ বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের তাকাকি তাজিতা ও কানাডার আরথার বি ম্যাকডোনাল্ড।নোবেল কমিটি এক বিবৃতিতে বলেন, ‘নিউট্রিনোস বা অতিপারমাণবিক কণা যে আন্দোলিত হয় এবং এর ভর রয়েছে'- এটি আবিষ্কারের কারণে কাজিতা ও ম্যাকডোনাল্ডকে নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। কারণ আগে ধারণা করা হতো নিউট্রিনোসের কোনো ভর নেই।কাজিতা জাপানের রাজধানী টোকিওর কাশিবা এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব টোকিওতে কর্মরত রয়েছেন। অন্যদিকে, ম্যাকডোনাল্ড কানাডার কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে কর্মরত।গত বছর এক জাপানি এবং এক মার্কিন বিজ্ঞানী পদার্থে নোবেল পান। বিবিসি বলেছে, ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর এ পর্যন্ত পদার্থে ২০১ জন নোবেল পেয়েছেন। এর মধ্যে দুইজন নারী।প্রসঙ্গত, আগামীকাল বুধবার রসায়নের নোবেলের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হবে।...
রিভিউয়ের আবেদন করবেন সাকা চৌধুরী

রিভিউয়ের আবেদন করবেন সাকা চৌধুরী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) নির্ধারিত সময়ের মধ্যে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি।মঙ্গলবার বিকেলে কাশিমপুর কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার-১) সাকা চৌধুরীর সঙ্গে দেখা করে এসে তিনি এ কথা জানান।আইনজীবী হুজ্জাতুল আলফেসানি বলেন, রায়ে তিনি (সালাউদ্দিন কাদের চৌধুরী) অসন্তুষ্ট। তিনি বিচারের অসঙ্গতিগুলো তুলে ধরে আমাদের রিভিউ করার জন্য কিছু পয়েন্ট তৈরি করে দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন এই পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে যেন রিভিউ পিটিশন প্রস্তুত করি। পিটিশনটি প্রস্তুত করে তার সঙ্গে দেখা করার কথা বলেছেন।ওই আইনজীবী বলেন, আমরা রিভিউ করব। ১৫ দিনের আইনি বাধ্যবাধকতা আগামী ১৪ অক্টোবর শেষ হবে। আশা করি, এর আগেই আমরা রিভিউ পিটিশন করব। রিভিউ পিটিশন প্রস্তুত হলে আমরা আবার ত...
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববারবেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে লন্ডন হয়ে গতকাল শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছার পর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন তিনি। এতে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার গ্রহণ করেন। জাতিসংঘ সদর দপ্তরে শান্তি রক্ষাবিষয়ক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কো-চেয়ারের দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। টেকসই অর্থনৈতিক উন্নয়নবিষয়ক আরও একটি আলোচনার উদ্বোধনী অধিবেশনেও কো-চেয়ার হন প্রধানমন্ত্রী। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন...