Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

কবি জেবাউল নকিব এর কবিতা অবিশ্বাস

কবি জেবাউল নকিব এর কবিতা অবিশ্বাস

কবিতা ও গল্প, স্লাইড
অবিশ্বাস জেবাউল নকিব লম্বা নল বিশ্রী উচ্চ শব্দ জাগিয়ে দিচ্ছে সমস্ত রাতের খুপরি দুটো হাত ধরে রাখে মোড়ানো অতীত লার্নিং টু দ্যা পয়েন্ট ইফ ইউ ক্যান কংগ্রেস মিস হেলেন আপনি জুবুথুবু খেতে খেতে অলস জীবন কাটান অথচ সেই চুম্বন খুঁজে খুঁজে গভীর অন্ধকারে যাওয়ার আক্ষেপ খুন করে চলছে নিয়মিত আমাদের সকল প্রেমিকা আলিঙ্গনে বিশ্বাসী ছিলো না অতএব আপনার নগ্ন স্থিরচিত্র বানিয়ে রোজ সঙ্গমে লিপ্ত হবো...
ঐতিহাসিক ৭ মার্চ আজ

ঐতিহাসিক ৭ মার্চ আজ

জাতীয়, প্রথম পাতা, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :আজ মঙ্গলবার, ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের এক মহাকাব্য। ১৯৭১ সালে এই দিনে রাজধানীর তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ইঙ্গিত দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন,‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ সেদিন ঢাকার রেসকোর্স ময়দানে সমবেত হয়েছিল লাখো মানুষ। নির্মলেন্দু গুণ ৭ মার্চ জনতার রুদ্ধশ্বাস অপেক্ষা দেখে পরবর্তীকালে রচনা করেছিলেন তার অমর কবিতা। তিনি লিখেছিলেন, ‘একটি কবিতা লেখা হবে তার জন্য কি দারুণ অপেক্ষা আর উত্তেজনা নিয়ে… কখন আসবে কবি?… শত বছরের শত সংগ্রাম শেষে… অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন… গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন… এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ আজ থেকে ৪৬ বছর আগের কথ...
জীবনের প্রথম উপার্জন কী করেছিলেন শাহরুখ, প্রিয়াঙ্কা?

জীবনের প্রথম উপার্জন কী করেছিলেন শাহরুখ, প্রিয়াঙ্কা?

বিনোদন, স্লাইড
  বিনোদন ডেস্ক : জীবনে প্রথম উপার্জন। তা যে পরিমাণ অর্থই হোক না কেন। সেই টাকা হাতে পাওয়ার আগে প্রত্যেকেরই এক পরিকল্পনা থাকে। প্রথম আয় করা এ অর্থ তিনি কোথায় ব্যয় করবেন । কাকে কী উপহার দেবেন। মা-বাবার জন্য কী কিনবেন। প্রিয় মানুষটিকে কী উপহার দেবেন। এরকম নানা পরিকল্পনা থাকে। প্রতিটি মানুষই চায় তার জীবনের প্রথম উপার্জন দিয়ে একটি স্মরণীয় কাজ করতে। তবে বলিউড তারকারা তাদের জীবনের প্রথম উপার্জন দিয়ে কী করেছিলেন, তা কি আপনি জানেন?  বলিউডের এমন চারজন তারকা তাদের জীবনের প্রথম উপার্জন কীভাবে ব্যয় করেছিলেন তা উল্লেখ করা হলো- প্রিয়াঙ্কা চোপড়া তার জীবনের প্রথম উপার্জন ছিল মাত্র ৫ হাজার টাকা।  অ্যাসাইনমেন্টের কাজ হিসেবে তিনি এ টাকা পেয়েছিলেন। কিন্তু তিনি তার ওই  টাকা ব্যয় করেননি। তুলে দিয়েছিলেন তার মায়ের হাতে। প্রিয়াঙ্কার ওয়ার্ডরোবের লকারে তার প্রথম উপার্জিত ওই টাকা আজও যত্ন করে রাখা আছে। ...
মীরসরাইতে সোনালী ব্যাংক এর ট্রান্সফাষ্ট কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গ্রাহক সমাবেশ

মীরসরাইতে সোনালী ব্যাংক এর ট্রান্সফাষ্ট কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গ্রাহক সমাবেশ

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব  প্রতিনিধি ঃ সোনালী ব্যাংক মীরসরাই উপজেলা সদর শাখায় সোমবার ( ৬ মার্চ ) সকাল ১১টায় ট্রান্সফাষ্ট কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনালী ব্যাংক মীরসরাই শাখার ব্যবস্থাপক সুভাশিস ঘোষ এর সভাপতিত্বে এবং ব্যাংক কর্মকর্তা নুরুল হুদার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক এর চট্টগ্রাম বিভাগীয় জেনারেল ম্যানেজার এম এ কাইয়ুম। তিনি তাঁর বক্তব্যে বলেন মীরসরাই উপজেলা এখন বিভিন্ন কারনে বহুমুখী সম্ভাবনাময় জনপদ। বিশেষ করে প্রধানমন্ত্রীর উদ্যোগে মীরসরাইতে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে খুব শীঘ্রই সরাসরি বিদেশী বিনিয়োগে নানান কার্যক্রম শুরু হবে।  ইতিমধ্যে আমাদের কাছে ও বিভিন্ন দেশ থেকে সরাসরি বিনিয়োগের অর্থ পৌছানোর সুবব্যবস্থার নানা প্রকার সরকারি নির্দেশনা  আসতে শুরু করেছে। আমরা আশা করছি বর্তমান সরকা...
মাসিক সাহিত্য মঞ্চ’ সাহিত্য পত্রিকার মোড়ক উম্মোচন

মাসিক সাহিত্য মঞ্চ’ সাহিত্য পত্রিকার মোড়ক উম্মোচন

মীরসরাই, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাই উপজেলার উদীয়মান তরুনদের উদ্যোগে সাহিত্য পত্রিকা ‘মাসিক সাহিত্য মঞ্চ’ পত্রিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জুনিয়র চেম্বার বাংলাদেশের নির্বাহী সহ সভাপতি ও চিটাগং খুলশী ক্লাব লিমিটেড এর সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন তরুনদের ঐক্যবদ্ধতায় সমাজের ইতিবাচক পরিবর্তন সূচিত হয়। এর জন্য প্রয়োজন প্লটফর্ম।   সামাজিক সংগঠনগুলো মীরসরাইতে যে ভাবে নানা মুখী কর্মসূচী বাস্তবায়ন করছে তা এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছে। তিনি বলেন, সাহিত্য ও কবিতার মাধ্যমে তরুনরা তাদের শুদ্ধ মনের বিকাশ ঘটাতে পারে। সাহিত্য মঞ্চ মীরসরাইতে একঝাঁক সাংস্কৃতিক কর্মী সৃষ্টি করবে। রবিবার (৫ মার্চ) সকালে মীরসরাই উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘সাহিত্য মঞ্চ’ মোড়ক উম্মোচন অনুুষ্ঠানে কবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী সভাপতিত্বে্ এবং সহিত্য মঞ্চ...
সেলফিতে সৌদি বাদশাহ সালমান

সেলফিতে সৌদি বাদশাহ সালমান

আন্তর্জাতিক, স্লাইড
    আন্তর্জাতিক ডেস্ক: একটি রক্ষণশীল মুসলিম দেশের বাদশাহ তিনি। অনেক কাজ থেকেই তাকে বিরত থাকতে হয়। ইসলামে নিষিদ্ধ এমন কোনো কাজ করার কথাতো ভাবতেই পারেন না। বলছিলাম সৌদি আরবের বাদশাহ সাল বিন আবদুল আজিজ আল সৌদের কথা। সম্প্রতি ইন্দোনেশিয়ায় সফর করছেন বাদশাহ সালমান। সেখানে বেশ খোশ মেজাজেই রয়েছেন তিনি। ইন্দোনেশিয়ায় সফরের আগেই মালয়েশিয়ায় সফর করেছেন তিনি। সেখানেও ভালো সময় কেটেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বাদশাহ সালমানের একটি সেলফি প্রকাশিত হয়েছে। এই ছবি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সেলফিটি টুইটারে প্রকাশ করেন। বুধবার মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাদশাহ সালমানের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী...
বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি

বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
  বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রাণনাশের সর্বোচ্চ চেষ্টা ঠেকাতে সক্ষম এমন আধুনিক ও সর্বোচ্চ নিরাপদ গাড়ি হিসেবে পরিচিত ‘ক্যাডিলাক ওয়ান’ বা ‘দ্য বিস্ট’ এর নতুন মডেল তৈরি করা হয়েছে। এটি খুব শিগগির মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল গাড়ি হিসেবে ব্যবহার হবে। প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে যে মডেলের ‘দ্য বিস্ট’ ব্যবহার করছেন ট্রাম্প, তারই আরেকটি নতুন মডেল তৈরি করা হয়েছে। যা বর্তমানটির মতো সিলভার-ব্লাক রঙের। নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস, হোয়াইস হাউসে তা পাঠানোর আগে শেষ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ ধরনের ১২টি গাড়ি ব্যবহার করে থাকেন, যা বিশ্বজুড়ে তাদের সফরের আগে পাঠানো হয়ে থাকে। তর্কসাপেক্ষে সবচেয়ে নিরাপদ গাড়ি বলা হয়ে থাকে ‘দ্য বিস্ট’কে। চলুন জেনে নেওয়া যাক, কী কী সুবিধা রয়েছে এ গাড়ির। ৮ টন ওজনের এ গাড়িতে ব্যবহৃত হয়েছে ৮ ইঞ...
মীরসরাই সমিতির ১ম বর্ষপূর্তি  হয়ে উঠেছিল প্রবাসীদের এক মিলন মেলা

মীরসরাই সমিতির ১ম বর্ষপূর্তি হয়ে উঠেছিল প্রবাসীদের এক মিলন মেলা

আমিরাত সংস্করণ, স্লাইড
মোহাম্মদ মনির উদ্দিন মান্না :- আরব আমিরাত দুবাই  মীরসরাই সমিতির ১ম বর্ষপূর্তি ও মিলন মেলা  মধ্য দিয়ে  পলান করা হয়েছে ১ম বর্ষপূর্তি অনুষ্টান  গত ৩ মার্চ দুবাই মাশরীফ পার্কের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে  মীরসরাই সমিতির ১ম বর্ষপূর্তি হয়ে উঠেছিল সত্যিকার অর্থেই প্রবাসীদের এক মিলন মেলা। প্রবাসে মীরসরাইবাসীর স্মরণকালের সর্ববৃহৎ এই মিলন মেলাকে এক বাক্যে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন সবাই। মূহুর্মূহু করতালি ও উপস্থিত দর্শক শ্রোতাদের হর্ষধ্বনির মধ্যে অতিথিরা মীরসরাই সমিতির এ জাতীয় মিলন মেলায় বছর বছর ফিরে আসার ঘোষণা দেন মীরসরাই সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব মাজহার উল্ল্যাহ মিয়া চৌধুরী। মীরসরাই সমিতি সাধারণ সম্পাদক  এম এ তাহের ভূঁইয়া,বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এত বিপুল সংখ্যক মীরসরাইবাসীকে একত্রিত করতে পারার জন্য আমি মীরসরাই  সমিতির  আহবায়ক কমিটি নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছ...