সংখ্যালঘু নির্যাতন : দ্রুত বিচারের সিদ্ধান্ত
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, লুটপাট ও সম্পত্তি দখলের ঘটনায় করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য মামলাগুলোর তথ্য, এজাহার ও অভিযোগপত্রের সত্যায়িত কপি জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে পুলিশ সদর দপ্তর, সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান। এ ছাড়া দ্রুততম সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার নিশ্চিত করতে ‘সংখ্যালঘুদের ওপর সংঘটিত অপরাধ দমন-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করতে আইন মন্ত্রণালয়ে আরেকটি চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন সচিবকে অনুরোধ করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামল...







