মার্চ পর্যন্ত মাঠে থাকছে যৌথবাহিনী
দশম জাতীয় সংসদ নির্বাচনোত্তর নাশকতা ও সহিংসতা মোকাবিলায় আগামী মার্চ মাস পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। সারা দেশে যৌথবাহিনীর সদস্যরা অবস্থান করলেও বিশেষ নজরে থাকবে জামায়াত-শিবির অধ্যুষিত ১৯ জেলা। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে সাতক্ষীরা, নীলফামারী, কুমিল্লার কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, লালমনিরহাটসহ বেশ কিছু জেলায় যৌথবাহিনীর অভিযানে সফলতার বিষয়টি বিবেচনা করে সরকারের উচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। বিশেষ করে নির্বাচনোত্তর জামায়াত-শিবিরের নাশকতা মোকাবিলা করার জন্য যৌথবাহিনীর অপারেশনের তীব্রতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊধর্্বতন কর্মকর্তারা। যৌথবাহিনীর অপারেশনে ক্ষিপ্রতা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং র্যাবের সদর দফতর থেকে ইতোমধ্যে সব ব্যাটালিয়নে বিশেষ নির্দেশনাও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র। বিজিব...






