Monday, October 26Welcome khabarica24 Online

জাতীয়

আরও মন্ত্রিত্ব চায় জাপা, দাবি ডেপুটি স্পিকার পদও

আরও মন্ত্রিত্ব চায় জাপা, দাবি ডেপুটি স্পিকার পদও

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ চাইবে জাতীয় পার্টি। একই সঙ্গে মন্ত্রিসভায় জাতীয় পার্টির প্রতিনিধির সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা চলছে। জাতীয় পার্টির সংসদীয় দলের সভা শেষে জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। মঙ্গলবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসায় এ বৈঠক হয়। তবে বৈঠকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন না। আনিসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে যে আসনটি ছেড়ে দিয়েছেন সেই আসন থেকে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে। সভায় দলের ৩৩ জন সংসদ সদস্যের মধ্যে ২৭ জন উপস্থিত থাকলেও মহাসচিব রুহুল আমীন হাওলাদার উপস্থিত ছিলেন না। তবে তাঁর স্ত্রী সংসদ সদস্য নাসরিন জাহান উপস্থিত ছিলেন। এদিকে সোমবার দলের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম ক...
খালেদা জিয়ার সংবাদ সম্মেলন  বিকেলে

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বিকেলে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবেন। দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, আগামীকাল বুধবার বিকাল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন হবে। চেয়ারপারসন একতরফা নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে বক্তব্য দেবেন। বুধবার বিকাল ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল রাতে প্রায় দুই মাস পর খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, খুব অল্প কয়েক দিনের মধ্যে খালেদা জিয়া সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একজন শীর্ষ নেতা বলেন, মনে হয় না কর্মসূচি ঘোষণা করবেন। তবে তিনি (খালেদা জিয়...
শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ দূত হিসাবে নিয়োগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার এক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন তিনি।প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকালে এরশাদের দেয়া চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় এরশাদ শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছেন ওই চিঠিতে।গত ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। রোববার মন্ত্রিসভার শপথের পর সাবেক এই সামরিক শাসককে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবারের সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কয়েকজন সদস্য মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছেন।...

সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্বাচন পরবর্তী বিষয়ে ১৮ দলীয় জোটের অবস্থান জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে জোট নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।সোমবার রাত সাড়ে ১০টায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে জোটের ভবিষ্যৎ কর্মসূচি ও বিগত কর্মসূচির পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জোট নেত্রী বিস্তারিত জানাবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার ডাকে দেশের মানুষ এক দলীয় নির্বাচন বর্জন করেছে। এটিই ১৮ দলের আন্দোলনের সাফল্য। রাত নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে দেড় ঘণ্টা।দীর্ঘ দুই মাস পর এক সঙ্গে বসেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। এছাড়া বিরোধীদলীয় নেতার পদ হারানোর পর জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার এটিই প্রথম বৈঠক। বৈঠকে এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব:...
২৯ জানুয়ারি বসছে প্রথম সংসদ অধিবেশন

২৯ জানুয়ারি বসছে প্রথম সংসদ অধিবেশন

জাতীয়, সংবাদ শিরোনাম
২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার সন্ধ্যায় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৪ সালের ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন। এদিকে সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক জয়নাল আবেদীন জানান, নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছে আগামী বৃহস্পতিবার। উৎস- যুগান্তর...
সরকারকেই আলোচনা পরিবেশ তৈরি করতে হবে: মজিনা

সরকারকেই আলোচনা পরিবেশ তৈরি করতে হবে: মজিনা

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ৫ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র হতাশ। এ নির্বাচনে জনগণ মতামত প্রকাশের সুযোগ পায়নি। যুক্তরাষ্ট্র এখনো আশা করে দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই একটি সমঝোতায় আসতে পারবে। আর সরকারকেই আলোচনা পরিবেশ তৈরি করতে হবে। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গুলশানে হোটেল হেরিটেজে সোমবার বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় ৫টায়। মজিনা বলেন, ‘বিএনপির দায়িত্ব হরতাল-অবরোধ পরিহার করা। সরকারের উচিত গণতান্ত্রিক কর্মসূচি পালনে সুযোগ তৈরি করে দেওয়া। মিছিল, মিটিং, সমাবেশ করতে দেওয়া এবং নেতাকর্মীদের মুক্তি দিয়ে সংলাপের পরিবেশ তৈরি করা। নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোট প্রদান করতে পারেনি।’ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা জানান, যেকোনো মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে। সংলাপ হচ্ছে সংকট সমাধ...
সরকারের মেয়াদ পাঁচ বছরই থাকবে : সৈয়দ আশরাফ

সরকারের মেয়াদ পাঁচ বছরই থাকবে : সৈয়দ আশরাফ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এই সরকারের মেয়াদ হবে পাঁচ বছর। তার বেশি এক দিনও থাকার সুযোগ নেই। তবে দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংলাপও চলবে বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।আশরাফ আজ সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় এ কথা বলেন। তিনি বলেন, আলোচনা বন্ধ হয়নি। আলোচনা চলছে। মন্ত্রী হিসেবে তিনি টিমওয়ার্কে বিশ্বাস করেন বলেও জানালেন।সৈয়দ আশরাফ  বলেন, তিনি একা কাজে বিশ্বাসী নন। প্রত্যেককে স্বাধীনতা দিতে হবে।  মন্ত্রী হিসেবে তাঁর কাজ হবে উৎসাহ দেওয়া। গত পাঁচ বছরে যেকোনো মন্ত্রণালয়ের চেয়ে তাঁর মন্ত্রণালয়ের সাফল্য বেশি বলেও দাবি করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান, পল্লী উন্নয়ন ও সমবায়সচিব এম এ কাদের।...
১০ ট্রাক অস্ত্র মামলার রায় ৩০ জানুয়ারি

১০ ট্রাক অস্ত্র মামলার রায় ৩০ জানুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় হবে ৩০ জানুয়ারি। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল -১-এর বিচারক এস এম মজিবুর রহমান আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ঘোষণা করেন।এই মামলার আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জমান বাবরসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক দুই প্রধানও।বিচারক আসামিপক্ষের আর কোনো যুক্তি থাকলে তা আগামী ২৩ জানুয়ারির মধ্যে লিখিতভাবে জমা দিতে বলেছেন।উল্লেখ্য, কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে অস্ত্র খালাসকালে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্রের এ বিশাল চালান নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় শুরু হয়। অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ওসি আ...