কালো টাকা সাদা হচ্ছে না
কালো টাকা সাদা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, কালো টাকা থেকে গত বছর ৩৪ কোটি টাকা আয় হয়েছে। এই হিসাব দেখলে মনে হয় দেশে কালো টাকাই নেই। ভুল করে বাজেট বক্তৃতায় এটি ছিল না। এখন বলছি এটি বাতিল।
“গত বছর শর্তসাপেক্ষে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু সেখানে তেমন সাড়া না পাওয়ায় এ বছর সে সুযোগ রাখা হয়নি।” অর্থমন্ত্রী বলেন, তবে আমি কালো টাকার বিষয়ে এর বেশি আর কোনো মন্তব্য করতে চাই না। শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলন চলাকালে অর্থমন্ত্রী সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। পাশের আরেকটি টেবিলে বসেছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, জাতীয় র...







