Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

শনিবার ব্যাংক খোলা থাকবে

শনিবার ব্যাংক খোলা থাকবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে শনিবার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে ৩০ জুন তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। এছাড়া জুন মাসে জমা করা পে-অর্ডার, চেকসমূহ ৩০ জুনের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।...
নিজামীর রায় আজ, নিরাপত্তা জোরদার

নিজামীর রায় আজ, নিরাপত্তা জোরদার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। নিজামীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৬টি অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। আজ ঘোষিত রায়ে মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজার (মৃত্যুদণ্ড) আশা করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। অন্যদিকে নিজামীকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেছেন তার আইনজীবীরা। উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি দশম রায় ঘোষণা এবং ট্রাইব্যুনাল-১ এর চতুর্থ। এই ট্রাইব্যুনাল এর আগে জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম ও দ...

লিবিয়ায় মিসাইল হামলায় নিহত ২ বাংলাদেশী

জাতীয়
লিবিয়ায় মিসাইল হামলায় ২ বাংলাদেশী সহোদর নিহত হয়েছেন। দেশটির বেনগাজি শহরে এ ঘটনা ঘটে। মিসাইল হামলায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশী। তাদের একজনের অবস্থা গুরুতর। গতকাল পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নিহত ২ বাংলাদেশী হলেন মিলন ও স্বপন। তারা শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আবদুল কুদ্দুস সোহেলের ছেলে। বেনগাজী শহরের সামা লিবিয়া নামক একটি মিনারেল ওয়াটার কোম্পানিতে কাজ করতেন ওই দুই ভাইসহ ৩২ বাংলাদেশী। সূত্রটি জানায়, শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে কাজ শেষে আবাসিক ক্যাম্পের একটি কক্ষে অবস্থান করছিলেন তারা। রাতে ঘুমিয়ে পড়লে পেছনের দেয়ালে মিসাইল আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মিলন ও স্বপন মারা যান। এ সময় আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কামাল ও ইব্রাহিম। ইব্রাহিমকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হলেও কামালের অবস্থা আশঙ্কাজনক। নিহত মিলন ও স্বপনের লাশ বেনগাজী মেডিকে...
মুফতি হান্নানসহ ৮ জনের ফাঁসি

মুফতি হান্নানসহ ৮ জনের ফাঁসি

জাতীয়, স্লাইড
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায়ে মুফতি হান্নানসহ আট জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ছয় আসামিকে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন গতকাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কারাগারে আটক ৯ আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। বাকি ৬ আসামি এখনও পলাতক। আইনানুযায়ী পলাতকদের অনুপস্থিতিতেই তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। তারা গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের দিন থেকে রায় কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ে বিচারক বলেন, জনমনে ত্রাস, আতঙ্ক ও ভয় সৃষ্টি করার জন্যই রমনা বটমূলে বোমা হামলা করে ১০ জনকে হত্যা করা হয়েছে। অনেকেই আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। তাই আসামিদের বিরুদ্ধে কোনরকম অনুকম্পা দেখানোর কোন সুযোগ নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ আসামি হলেন- মুফতি আবদুল হান্নান, মাওলানা আকবর হোসাইন ওরফে হেলালউদ্দিন, মুফতি আবদুল হ...
ঈদের পর সরকার পতন আন্দোলন

ঈদের পর সরকার পতন আন্দোলন

জাতীয়
ঈদের পর সরকার পতন আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার বিকেলে জয়পুরহাটে বিষ্টিবিঘ্নিত জনসভায় তিনি বলেন, ‘ঈদের পর জোরেসোরে আন্দোলনে নামব। এই অবৈধ ও জুলুমবাজ সরকারকে সরাতেই হবে।’ বিএনপি চেয়ারপার্সন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে আমি আছি। আমার কোনো ভয় নেই। এই স্বৈরাচার ও দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে যতদিন দরকার ততদিন আমাদের আন্দোলন চলবে।’ তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গডফাদারের মা’ হিসেবে সম্বোধন করে বলেন, ‘গডফাদারের মা যতদিন জোর করে ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না। আজ বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য বুঝতে হবে।’ তিনি শামীম ওসমান, নিজাম হাজারীর মতো ব্যক্তিদের সমর্থন দেওয়ায় শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন। খালেদা জিয়া বলেন, ‘এই অবৈধ সরকার জনগণকে ভোট দিতে দেয়নি। তাই নতুন নির্বাচন দিতে হবে। এই সরকা...
যশোরে ৩৬টি স্বর্ণের বারসহ পাঁচ ভারতীয় আটক

যশোরে ৩৬টি স্বর্ণের বারসহ পাঁচ ভারতীয় আটক

জাতীয়, স্লাইড
যশোরে একটি যাত্রীবাহী বাস থেকে চার কেজি ৪০০ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের বারসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বেলা ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকা থেকে বেনাপোলগামী বিআরটিসি বাস তল্লাসি করে স্বর্ণসহ এ ভারতীয় নাগরিকদের আটক করা হয়।আটককৃতরা হলো- ভারতের মহারাষ্ট্রের নাকপুর এলাকার বিজয় কুমার চন্দ্র, একই এলাকার রুহিত অশোক, কামাল ওথারার, রাজকুমার ও আহমেবাদের রাকেশ।যশোর বিজিবির অধিনায়ক কর্ণেল মতিউর রহমান জানান, বিআরটিসি পরিবহনে করে আটক পাঁচ যাত্রী দেশে ফিরে যাচ্ছিলেন। এসময় তারা ৩৬টি স্বর্ণের বার (৪ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ) পাচার করে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় বিআরটিসি বাস থামিয়ে তল্লাসি করে এ স্বর্ণের বার উদ্ধারসহ তাদেরকে আটক করেছে।...
রমজানে মাংসের দাম নির্ধারণ করলো ডিসিসি

রমজানে মাংসের দাম নির্ধারণ করলো ডিসিসি

জাতীয়, স্লাইড
আসন্ন রমজান উপলক্ষে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশী গরুর মাংস ২৮০ টাকা (বর্তমান মূল্য ২৭৫ টাকা), মহিষ ২৫০ টাকা, খাসি ৪৫০ টাকা, ভেড়া ও ছাগী ৪০০ টাকা (বর্তমান ৩৯০ টাকা) হারে নির্ধারণ করা হয়েছে। তবে বিদেশি গরুর মাংস ২৬০ টাকা কেজি বহাল থাকবে।রোববার বিকেলে রমজান উপলক্ষে মাংস ব্যাবসায়ীদের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ মতবিনিময় সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত সভায় নতুন মূল্য রোববার থেকে আগামী বছর রমজান মাস পর্যন্ত কার্যকর থাকবে।উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক এ মূল্য ঘোষণা করেন। সভায় আসন্ন রমজান থেকে সিটি করপোরেশনের প্রতিটি মাংসের দোকানে ডিজিটাল মাপযন্ত্র স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইবরাহিম হোসেন খানের সভাপতি...
নতুন গ্যাসক্ষেত্রে আরও একটি স্তরের সন্ধান

নতুন গ্যাসক্ষেত্রে আরও একটি স্তরের সন্ধান

জাতীয়, সংবাদ শিরোনাম
রূপগঞ্জে আবিষ্কৃত নতুন গ্যাসক্ষেত্রটির আরও একটি স্তরে গ্যাস পেয়েছে রাষ্ট্রীয় তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী সংস্থা বাপেক্স। এ গ্যাসকূপটি খনন করা হয়েছে রাজউকের পূর্বাচল নতুন শহর এলাকায়। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এমএ বাকি এ তথ্য জানিয়েছেন। ১৪ই জুন এ ক্ষেত্রটিতে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। তখন কূপটির ৩,৬০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান মিলে। গতকাল কূপটির ৩৩০০ মিটার গভীরে আরেকটি স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, গ্যাসের এই নতুন স্তরটি প্রায় ৬ মিটার পুরু। শুরুতেই ২৫০০ পিএসআই (পাউন্ড পার ইঞ্চ) চাপে কূপটি থেকে গ্যাস উঠছে। কূপটিতে গ্যাস উত্তোলনের চাপ রয়েছে ২২০০ পিএসআই (পাউন্ড পার ইঞ্চ)। নতুন এই গ্যাসক্ষেত্রে কি পরিমাণ গ্যাসের মজুত রয়েছে- জানতে চাওয়া হলে বাকি বলেন, এখানে আনুমানিক ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। গ...