Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয়, স্লাইড
বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও দূষণমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রোববার নিজ কার্যালয়ে বুড়িগঙ্গাসহ রাজধানীর চারদিকে প্রবাহমান নদনদী পুনরুদ্ধার এবং রাজধানীকে ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথ চালু সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের প্রকল্প এবং আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার পরিবেশে রাতারাতি পরিবর্তন আসবে।' খবর বাসসের।বৈঠকে সিদ্ধান্ত হয়, নৌপরিবহন মন্ত্রনালয় বৃত্তাকার নদীপথ চালু করবে এবং তা টঙ্গী, আশুলিয়া, আমিনবাজার, সদরঘাট, ফতুল্লা, কাঁচপুরকে সংযুক্ত করবে।বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইস্টার্ন বাইপাসসহ ঢাকা মহানগরীকে ঘিরে চারলেন বিশিষ্ট সার্কুলার সড়ক নির্মাণ ...

বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

জাতীয়, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ঈদ কার্ড পাঠিয়ে বিরোধী দলের নেতাকে শুভেচ্ছা জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেন আজ বিরোধী দলের নেতা রওশন এরশাদের বাসভবনে গিয়ে তার রাজনৈতিক সচিব গোলাম মসি’র কাছে ঈদ কার্ড হস্তান্তর করেন।...
বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবো রাজপথেই

বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবো রাজপথেই

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের আওয়ামী লীগ রয়েছে, জনগণ রয়েছে, বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করা হবে রাজপথেই।' বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, 'কার সঙ্গে সংলাপ করবো? যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের সঙ্গে কিভাবে সংলাপ হবে?' প্রধানমন্ত্রী আরও বলেন, 'তারপরও বিএনপি নেত্রীকে সংলাপের আহবান জানিয়ে অপমানিত হয়েছিলাম, আমাকে আর কতোবার অপমানিত হতে বলেন?' লন্ডন সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার লন্ডন সফরে বাংলাদেশের কূটনৈতিক অর্জনসহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ‍নিয়ে বক্তব্য তুলে ধরেন। তবে প্রায় ৪০ মিনিট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, তার সরকারের সাফল্যের বিভিন্ন দি...
বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবো রাজপথেই

বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবো রাজপথেই

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের আওয়ামী লীগ রয়েছে, জনগণ রয়েছে, বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করা হবে রাজপথেই।' বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, 'কার সঙ্গে সংলাপ করবো? যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের সঙ্গে কিভাবে সংলাপ হবে?' প্রধানমন্ত্রী আরও বলেন, 'তারপরও বিএনপি নেত্রীকে সংলাপের আহবান জানিয়ে অপমানিত হয়েছিলাম, আমাকে আর কতোবার অপমানিত হতে বলেন?' লন্ডন সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার লন্ডন সফরে বাংলাদেশের কূটনৈতিক অর্জনসহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ‍নিয়ে বক্তব্য তুলে ধরেন। তবে প্রায় ৪০ মিনিট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, তার সরকারের সাফল্যের বিভিন্ন দিক ছা...
গণআন্দোলনেই সরকার হটবে

গণআন্দোলনেই সরকার হটবে

জাতীয়, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদের পর 'দখলদার' ও 'অবৈধ' সরকারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে নতুন করে গণআন্দোলন শুরু করা হবে। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এই শান্তিপূর্ণ গণআন্দোলনে শরিক হবেন আশা করি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির সাক্ষাৎকারে সংলাপ সমঝোতার বিষয়টি নাকচ করে দিয়েছেন। অর্থাৎ তারা সংলাপ চাচ্ছেন না। সংলাপ-সমঝোতা না হলে বিএনপির সামনেও আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই। অনৈতিকভাবে ক্ষমতায় বসে অবৈধ সরকার এখন উল্টাপাল্টা বলছে। বিএনপির মুখপাত্র বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা পাঁচ বছর ধরে আন্দোলন করছি। ঈদের পর আবার সেই আন্দোলন শুরু হবে। জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ বিএনপির সঙ্গে আছে জানিয়ে তিনি বলেন, এর বড় প্রমাণ- গত ৫ জানুয়ারির নির্ব...
পবিত্র জুমাতুল বিদা ও শবেকদর পালিত

পবিত্র জুমাতুল বিদা ও শবেকদর পালিত

জাতীয়, সংবাদ শিরোনাম
দেশ ও মুসলিম ভ্রাতৃত্বের সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শুক্রবার পবিত্র জ–মাতুল বিদা পালিত হয়েছে। অন্যদিকে রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবেকদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই গুরুত্ব ও মর্যাদাপূর্ণ। রমজানের শেষ জুমা হওয়ায় শুক্রবারকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে শুক্রবার দিবাগত রাত ২৭ রমজানের পূর্বরাত হওয়ায় শবেকদরও পালিত হয়েছে। এছাড়া মুসলিম সম্প্রদায়ের কাছে শবেকদর একটি মহিমান্বিত রাত। হাজার মাসের চেয়েও উত্তম এ রাত। এই সেই রাত, যে রাতে পবিত্র কোরআনের পূর্ণ একটি সূরা ‘আল-কদর’ অবতীর্ণ হয়। এসব গুরুত্ব বিবেচনা করে প্রত্যেক মুসলমান আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দান-খয়রাতের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করেন। জুমাতুল বিদা...
ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার

জাতীয়, স্লাইড
ঈদুল ফিতরের আগে রাজধানীর বিপণিবিতান, বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত সদস্যের সঙ্গে প্রায় ১৫ হাজার অতিরিক্ত সদস্য যুক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার পুলিশ, ২ হাজার র‌্যাব এবং ২ হাজার গোয়েন্দা সদস্য। এদিকে, গত ২২ জুলাই থেকে নদীপথ, লঞ্চঘাট ও ফেরিঘাটে ১০০ নৌ-পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, নিয়মিত দায়িত্বের পাশাপাশি এবার বড় অঙ্কের টাকা পরিবহনের ক্ষেত্রেও পুলিশ নিরাপত্তা দিচ্ছে। রমজান শুরু হওয়ার পর থেকেই রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি এবং অপরাধ কর্মকাণ্ড বেড়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর ৪৯টি পুলিশ স্টেশনে অপরাধ কর্মকাণ্ড কমিয়ে আনার ব্যাপারে নির্দেশনা পা...
বাড়ি ফেরার যুদ্ধ

বাড়ি ফেরার যুদ্ধ

জাতীয়, বিশেষখবর
ঢাকা ছাড়ছেন কর্মব্যস্ত মানুষেরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। দিনভর ঘরমুখো মানুষের ভিড় ছিল স্টেশনে, টার্মিনালে। কষ্ট, দুর্ভোগকে উপেক্ষা করে নাড়ির টানে ছুটছে মানুষ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, প্রথম দিনের চেয়ে ঈদ যাত্রার দ্বিতীয় দিন যাত্রীদের চাপ অনেক বেশি। শুক্রবারেও বেশ কিছু রুটের বাসের টিকিট পাওয়া গেছে বলে জানা যায়। এদিকে অগ্রিম টিকিট না পাওয়া যাত্রীদের জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা করেছে বাস মালিক সমিতি। রাজধানীতে চলাচলকারী বেশ কিছু সিটি সার্ভিসের বাস পাটুরিয়া ঘাট পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করেছে। তবে দ্বিতীয় দিনে এসে বিলম্বে বাস ছাড়ার অভিযোগ রয়েছে হানিফ, সোহাগ, ঈগল পরিবহনের মতো বড় বড় বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে, ঈদ যাত্রার প্রথম দিনের অনেক গাড়িই ঢাকায় পৌঁছাতে পারেনি। তাই ঢাকা থেকে বাস ছাড়তে কিছ...