Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

সিপিএর প্রেসিডেন্ট পদে লড়ছেন শিরীন শারমিন চৌধুরী

সিপিএর প্রেসিডেন্ট পদে লড়ছেন শিরীন শারমিন চৌধুরী

জাতীয়, সংবাদ শিরোনাম
কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের আইনসভার সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় ক্যামেরুনের রাজধানী ইয়াওউন্ডেতে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানা গেছে, নির্বাচনে ভোটার সংখ্যা ৩ শতাধিক। এর মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ও রাজ্য মিলিয়ে মোট ১৭৫টি আইনসভার প্রতিনিধিত্ব রয়েছে। প্রেসিডেন্টসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৩৫ সদস্য সরাসরি ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হবেন। ইতিমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন জানিয়েছে। এদিকে, সিপিএর ৬০তম সম্মেলন ৩ অক্টোবর থেকে ক্যামেরুনের রাজধানীতে শুরু হয়েছে। এ উপলক্ষে শিরীন শারমিন চৌধুরী বর্তমান...
ক্রসফায়ার খুলনায় একদিনে নিহত ১৩

ক্রসফায়ার খুলনায় একদিনে নিহত ১৩

জাতীয়
সুন্দরবনে পুলিশের সঙ্গে দুই দফায় বন্দুকযুদ্ধে বনদস্যু কাশেম বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে। গত রোববার ভোরে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির জিরবুনিয়া গ্রামে ২ জন এবং দুপুর ২টার দিকে কালাবগি সংলগ্ন সুন্দরবনের গহিনে হড্ডায় ১১ জন নিহত হয়। এ ২টি এলাকা থেকে পুলিশ ১৭টি বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় নিহতদের বিরুদ্ধে তিনটি ও পলাতক আসামিদের বিরুদ্ধে দু’টি মামলা করা হয়েছে। এর আগে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকযুদ্ধে একসঙ্গে এত সংখ্যক নিহতের ঘটনা ঘটেনি। তবে নিহতদের লাশ বহন ও উদ্ধার করা নিয়ে গত তিন ধরে খুলনাজুড়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। তবে নিহতদের মৃতদেহ গুলি যেভাবে ট্রলারে ওঠানো আর নছিমনে উঠিয়ে দড়ি দিয়ে বাধা হয়েছিল তা দেখে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। সূত্র মতে, নিহতরা হলেন পাইকগাছা উপজেলার মাগুরা দেলুটির সবুর মোড়ল (৪০), দাকোপ কালাবগীর মো. হানিফ গাজী (৩৪), ...
ভারতে জাল নোট সহ দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার

ভারতে জাল নোট সহ দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার

জাতীয়
ইছামতী নদী পেরিয়ে ভারতের প্রবেশ করে সাতক্ষীরার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ধৃত দুই ব্যাক্তি বাংলাদেশের জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য বলে দাবি করছে স্থানীয় গণমাধ্যম। যদিও পুলিশ প্রশাসন তাদের পরিচয় সম্পর্কে এখনও সরকারিভাবে কোন মন্তব্য করতে নারাজ।জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় সাদ্দাম হোসেন এবং ফারুক হোসেন কে উত্তর চব্বিশ পরগনার জেলার হাসনাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভারতীয় এবং বাংলাদেশি জাল টাকার উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা জানান, সেদিনই তারা ইছামতী নদী পেরিয়ে ভারতের আসে এবং হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা করতে থাকে।  তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবঘাটা অঞ্চলে।কলকাতার এক শ্রেণীর মিডিয়া ধৃতেরা বাংলাদেশের জামায়াতের সক্রিয় কর্মী বলে দাবি করেছে। যদিও তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনও রকম মন্তব্য করেননি বসিরহাট মহকুমার এসডিপিও অভিজিত ব...
দেশ ভালো ভাবে চলছে না : কাদের সিদ্দিকী

দেশ ভালো ভাবে চলছে না : কাদের সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এক সঙ্গে চার নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রমাণ করে দেশ ভালো ভাবে চলছে না। টাঙ্গাইলের মির্জাপুরে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বুধবার দুপুরে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, জীবন্ত পুড়িয়ে মানুষ হত্যার জন্য কি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম? না, আমরা দেশ স্বাধীন করেছিলাম জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু আজ দেশে কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, আপনি একজন নারী, অথচ চারজন নারীকে পুড়িয়ে হত্যার পরও আপনি ঘটনাস্থল পরিদর্শনে এলেন না। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার চাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এত বড় একটি ঘটনা, অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখনো এলেন না। এটি দু:খজনক। অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে খুন...
বর্ধমান বিস্ফোরণ: সীমান্ত বন্ধেরও নির্দেশ- সতর্কতা এদেশেও

বর্ধমান বিস্ফোরণ: সীমান্ত বন্ধেরও নির্দেশ- সতর্কতা এদেশেও

জাতীয়
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নাম আসায় নড়েচড়ে বসেছে দুদেশ। এঘটনায় ভারত জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারী আরও কঠোর করা হয়েছে। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। ভারত সরকারের তরফে শেখ হাসিনা সরকারকে সতর্ক করার পর বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারী বাড়ানো হয়েছে।পশ্চিমবঙ্গের পাঁচ সীমান্তবর্তী জেলা যথাক্রমে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে অন্তত ৬৫টি জঙ্গি শিবির সক্রিয়। ভারতীয় গোয়েন্দা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ও সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) দাবি, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী সংগঠন জামাতুল মুজাহিদিন ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এদের মদদ দিচ্ছে। ভারতের নানা জায়গায় নাশকতা চালানোই এই জঙ্গি শিবিরগুলোর উদ্দে...
পশ্চিমবঙ্গ সীমান্তে কড়া সতর্কতা জারি

পশ্চিমবঙ্গ সীমান্তে কড়া সতর্কতা জারি

জাতীয়
  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি বাড়িতে গত বৃহস্পতিবার বোমা তৈরির সময় দুই জঙ্গির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। রাজ্য পুলিশ দিল্লিকে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জেএমবির স্লিপার সেল হিসেবে এই বাড়িতে বিস্ফোরক তৈরি করা হত। আর তা পাচার করা হতো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে। রাজ্য গোয়েন্দাদের আশঙ্কা বাংলাদেশে ব্যাপকভাবে সন্ত্রাস চালানোর উদ্দেশ্য নিয়েই বর্ধমানে গ্রেনেড বানানো হচ্ছিল। গত কয়েক মাসে বেশ কয়েকশ গ্রেনেড ওপারে পাচার করা হয়েছে। অবশ্য গোয়েন্দাদের একাংশের মতে, ভারতের অন্যত্র এই গ্রেনেড ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা তা নিয়েও খোঁজখবর চালানো হচ্ছে। ঘটনার পর পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তজুড়ে কড়া সতর্কতা জারি করেছে রাজ্য পুলিশ। সীমান্তের অরক্ষিত এলাকাগুলো সিল করে দেওয়া হয়েছে। বিএসএফকে বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দ...
সীমান্ত বন্ধের তথ্য ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্ত বন্ধের তথ্য ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয়
  পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল বা বন্ধ করে দেওয়ার যেসব তথ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল বা বন্ধ করে দেওয়ার যেসব তথ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি পড়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।...
নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আরো একজন গ্রেফতার

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আরো একজন গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় রুহুল আমিন (৩২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বাউফল থানার পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল পটুয়াখালীর বাউফল উপজেলার সানেশ্বর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ভোরে সানেশ্বরে গ্রামের বাড়ি থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। তিনি সেনাবাহিনীতে ল্যান্স করপোরাল পদে চাকরি করতেন। সাত খুনের ঘটনার সময় রুহুল আমিন প্রেষণে (ডেপুটেশনে) র্যাব-১১তে কর্মরত ছিলেন। ওই খুনের ঘটনায় ফতুল্লা মডেল থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। দিকে ডিবির সদস্যরা রুহুল আমিনকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান তিনি।...