বিয়ের আইনসিদ্ধ বয়স কমিয়ে আনা ভুল পদক্ষেপ হবে
মেয়েদের বিয়ের আইনসিদ্ধ বয়স কমিয়ে আনা হলে তা একটি ভুল পদক্ষেপ হবে মন্তব্য করে ওই পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। মানবাধিকার সংস্থাটি বলছে, বাংলাদেশ বিয়ের বয়স কমাতে আইন সংশোধন করলে তা হবে বাল্যবিবাহের হার কমিয়ে আনার অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।
এইচআরডাব্লিউর নারী অধিকারবিষয়ক পরিচালক লিজেল গেনহলজ আজ সোমবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়সের আইনসিদ্ধ সীমা কমিয়ে ১৬ বছর করা হলে তা হবে ভুল দিকে একটি ভয়ংকর পদক্ষেপ।
ছেলে-মেয়ে সবার ক্ষেত্রেই বিয়ের বয়স ১৮ করার আহ্বান জানিয়ে শিশুদের কল্যাণের বিষয়টি সরকারের সিদ্ধান্তের প্রধান বিবেচ্য হওয়া উচিৎ বলে মত দেওয়া হয়েছে এইচআরডাব্লিউর বিবৃতিতে। বর্তমান আইনে বাংলাদেশে মেয়েরা বিয়ের যোগ্য হয় ১৮ বছর বয়সে, জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী ওই বয়সেই শৈশব শেষ হয়। সম্প্রতি লন্ডনে কন্যাশিশু সম্মেলনে যোগ দ...







