মন্ত্রিসভায় পাঁচ প্রস্তাবের খসড়া অনুমোদন
মন্ত্রিসভায় মোটরযান বিধি সংক্রান্ত সার্ক চুক্তি স্বাক্ষর এবং মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানি সম্পর্কিত সমঝোতা স্মারকের সংশোধনীসহ ৫টি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রিপরিষদসচিব এম মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, বৈঠকে জিম্বাবুয়ের সঙ্গে নিজ মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে এক প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিসভায় বিশিষ্ট দুই নাগরিক, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী ও একুশে পদকপ্রাপ্ত সৈয়দ মইনুল হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
মোশাররাফ হোসাইন বলেন, বৈঠকে বাংলাদেশ হাওর ও জলাশয় উন্নয়ন বোর্ডকে সংবিধিবদ্ধ সংস্থায় পরিণত করা সম্পর্কিত পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ফেরত দেওয়া হয়। সংস্থ...







