পুলিশ ছাড়া রাস্তায় নামুন, চ্যালেঞ্জ ফখরুলের
২০ দলীয় জোটের আন্দোলন থামাতে র্যাব-পুলিশ ব্যবহার না করে, সরকারকে তা রাজপথে প্রতিহত করার চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, 'সরকারের মন্ত্রীরা আন্দোলনের নামে রাস্তায় নামলে হাত-ভেঙে দেয়া হবে, গায়ের চামড়া তুলে নেয়া হবে ইত্যাদি কথা বলছেন। কিন্তু আমরা তাদের স্পষ্টভাষায় বলতে চাই, র্যাব- পুলিশ ছাড়া রাস্তায় নামুন। দেখা যাবে গায়ের চামড়া কে তোলে কিংবা হাত-পা কারা ভাঙবে, জনগন তা বলবে।'সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, 'দেশকে সরকার এক চরম অন্ধকারে দিকে ঠেলে দিয়েছে। এ থেকে মুক্তি পেতে হবে। সরকার এসব কানে তুলছে না। তাদের কথা শুনলে মনে হবে তারা এদেশের মালিক-মোক্তার হয়ে গেছে। তারা তালুকদারি পেয়েছে।'মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, 'শেখ হাসিনা ...







