Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন : নেতা-কর্মীদের রিজভী

অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন : নেতা-কর্মীদের রিজভী

জাতীয়, বিশেষখবর
  অবরোধ চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকে অবরোধ বন্ধে আইনের আশ্রয় নেওয়ার কথা ওঠার পরদিন সকালে এই আহ্বান জানান তিনি। আজ রবিবার সকালে এক সংবাদ বিফ্রিংয়ে রিজভী বলেন, আমি বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহবান জানাচ্ছি, অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন। এই কর্মসূচি চলবে। পুলিশি বাধায় ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবরোধের প্রথম কয়েকদিন মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পাহারায় দূরপাল্লার বাস ছাড়ছে। রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোতেও গাড়ি চলছে অনেকটা স্বাভাবিক সময়ের মতোই। তবে অবরোধের শুরু থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে।এদিকে কয়েক দিনের হরতাল-অবরোধ কর্মসূচিতে ব্যবসা-বাণিজ্যে...
শামসুজ্জামান দুদু গ্রেপ্তার

শামসুজ্জামান দুদু গ্রেপ্তার

জাতীয়, বিশেষখবর
  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুজ্জামান দুদু মিরপুরের একটি রোস্তারাঁয় দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান জানান, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মিরপুর এলাকায় বোমা হামলাসহ কয়েকটি মামলা আছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।...
ইসলামী উম্মার শান্তি ও কল্যাণ কামনা

ইসলামী উম্মার শান্তি ও কল্যাণ কামনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, দুনিয়া ও আখেরাতের শান্তি, দেশের কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হল তাবলিগ জামাত আয়োজিত ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে রহমত কামনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে ইজতেমা ও আশপাশের এলাকায় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। বেলা ১১টা ১৬ মিনিটে শুরু করে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত ৩২ মিনিট স্থায়ী এ আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি ভারতের হজরত মাওলানা মুহাম্মদ সা’দ। তিনি আরবি ও উর্দু ভাষায় মোনাজাত করেন। রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে ঠিক কি পরিমাণ মুসল্লি অংশ নিয়েছেন তার সঠিক সংখ্যা কেউ জানাতে পারেননি। তবে এ সংখ্যা ৩০ লক্ষাধিক হতে পারে বলে আয়োজকদের ধারণা। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলী...
আজ আখেরি মোনাজাত

আজ আখেরি মোনাজাত

জাতীয়, সংবাদ শিরোনাম
দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত, বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ পার। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার তুরাগ তীরে পবিত্র কোরআন-হাদিসের আলোকে চলছে বয়ান। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সমাগম বেশ কম বলে দাবি করেছেন স্থানীয়রা। শনিবার সরেজমিন ইজতেমা মাঠ পরিদর্শন করে স্থানীয়দের এ দাবির সত্যতা পাওয়া গেছে। আখেরি মোনাজাতের আগের দিন শনিবার বিকাল পর্যন্ত মুসল্লিদের উপস্থিতি ইজতেমা মাঠ ছাপিয়ে যায়নি। অন্যান্য বছর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য আগের দিন দুপুর থেকে টঙ্গীমুখী মানুষের ঢল দেখা গেলেও এবার তেমনটি চোখে পড়েনি। এর পেছনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধকে দুষছেন আয়োজকরা। ...
নিত্য প্রয়োজনীয় পণ্য বন্ধ করে দিয়েই ঢাকা অচল করে দিতে হবে : মিনু

নিত্য প্রয়োজনীয় পণ্য বন্ধ করে দিয়েই ঢাকা অচল করে দিতে হবে : মিনু

জাতীয়, স্লাইড
বিএনপি কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ঢাকা অচল না করতে পারলে এ সরকারের টনক নড়বে না। ফলে রাজশাহী অঞ্চল থেকে কোনো পণ্য ঢাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না। নিত্য প্রয়োজনীয় পণ্য বন্ধ করে দিয়েই ঢাকা অচল করে দিতে হবে। কারণ বিএনপি সন্ত্রাস-বোমাবাজি-অগ্নিসংযোগের রাজনীতিতে বিশ্বাস করে না।লাগাতার অবরোধের সমর্থনে শনিবার রাজশাহীতে বিএনপির মিছিল শেষে সমাবেশে বক্তব্যে এ কথা বলেন। গত বছরের ৫ জানুয়ারি নির্বাচন ঠেকানোর ঘোষণা দিলেও ঢাকায় শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে না পারায় বিএনপি সফল হয়নি বলে দলীয় নেতা-কর্মীরা বলে আসছেন।ঢাকার কমিটি পুনর্গঠনের পর এবার নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৫ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন লাগাতার অবরোধের ডাক দিয়েছেন।অবরোধের মধ্যে গত দুই দিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে কাঁচামালসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পুলিশ, র‌্যাব ও...
শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করুন: রিজভী

শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করুন: রিজভী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সরকার সহিংসতা করে বিএনপি জোটের উপর দায় চাপিয়ে দিতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে সর্তক থেকে দেশবাসী ও দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাসায় শনিবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারতের জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহর ফোনের মাধ্যমে যে কুশালাদি বিনিময় হয়েছে তা নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সরকার মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, দেশে চালাচ্ছে, দিনানিপাত করছে।তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে মিথ্যাচার করে বলছে- তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি। আওয়ামী যা মুখে বলে তা ঘটনা হলো তার উল্টোটা।বিরোধী দলের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমানোর জন্যই প্রশাসনে রদবদল করা হয়েছে বল...
বাংলাদেশে এখন আর লোডশেডিং নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলাদেশে এখন আর লোডশেডিং নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, বর্তমানে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। দেশের কোথাও এখন আর বিদ্যুতের অভাবে লোডশেডিং হয় না। মাঝে মধ্যে ওভারলোড, ট্রান্সফরমার নষ্ট, তার ছিঁড়ে যাওয়াসহ নানা কারণে বিদ্যুতের সমস্যা হতে পারে। তবে তা লোডশেডিং নয়।আজ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তিতে সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষ্যে কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, কলেজের অধ্যক্ষ মাসুদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, দক্ষিণ ...
বিশ্ব ইতিহাসে ২০১৫ হবে একটি মাইলফলক : শেখ হাসিনা

বিশ্ব ইতিহাসে ২০১৫ হবে একটি মাইলফলক : শেখ হাসিনা

জাতীয়, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব ইতিহাসে ২০১৫ সাল একটি মাইলফলক হতে যাচ্ছে। গত ৭ জানুয়ারি নিউ ইউরোপ ম্যাগাজিনের বিশেষ সংখ্যায় '২০১৫ সালে আমাদের বিশ্ব' শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে তিনি এ কথা বলেছেন। ইংরেজি ভাষায় প্রকাশিত ব্রাসেলভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ১৯৯৩ সাল থেকে প্রকাশিত হচ্ছে। প্রকাশিত নিবন্ধে বলা হয়, আমরা নতুন বছরে প্রবেশ করতে যাচ্ছি। ২০১৫ সাল এবং পরবর্তীতেও আমাদের ভাবমূর্তি গড়ে তোলা প্রয়োজন। ভবিষ্যৎ যে পুরোটাই অনিশ্চিত- তা নয়। আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই গড়ে তুলতে হবে। ২০১৫ সালে আমাদের বিশ্ব এবং ২০১৫ সালের পরবর্তীতে আমাদের বিশ্ব কেমন হবে, সেটি এখন থেকেই স্বপ্ন দেখতে হবে। এটি সম্পূর্ণ নির্ভর করবে আমাদের বর্তমান কর্মকাণ্ডের ওপর। বর্তমানে আমরা কি করছি- তার ওপর অনেকটাই নির্ভর করবে ভবিষ্যৎ। আমাদের কর্মকাণ্ড আমাদের কথায় প্রতিফলিত হবে এবং এভাবেই আমরা পূর্বাভাস দিতে পারবো-...