ঢাকা দক্ষিণে প্রার্থী হচ্ছেন রনি, উত্তরে মাহি
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন মাহি বি চৌধুরী।বুধবার এই দুজনের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি সমর্থক শিক্ষক নেতা সেলিম ভুঁইয়াও। তিনি দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন।বিএনপি এখনও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির অংশ নেওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে। বিএনপি নেতারা মনোনয়নপত্র কিনছেন।পশ্চিম আগারগাঁওয়ে স্থাপিত উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মাহির পক্ষে মনোনয়নপত্র নেন তার গড়া ফেইসবুকভিত্তিক সংগঠন ‘ব্লু ব্যান্ড কল’র চার সদস্য। সংগঠনের সদস্য সাইফুল ইসলাম শোভন বলেন, “আমরা সাবেক সাংসদ মাহি বি চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি।”
বিকল্প ...







